Maheshpur, Jhenaidah, Bangladesh

Maheshpur, Jhenaidah, Bangladesh প্রাণের মহেশপুর ❤️

11/07/2026

Rain...

Important.
24/04/2026

Important.

প্রবাসী ভাইদের জন্য
05/03/2026

প্রবাসী ভাইদের জন্য

আবদুল হামিদ খান ভাসানীর জীবন শুরু হয়েছিল এক অসম্ভব দারিদ্র্যের বাস্তবতায়। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগরা গ্রা...
17/11/2025

আবদুল হামিদ খান ভাসানীর জীবন শুরু হয়েছিল এক অসম্ভব দারিদ্র্যের বাস্তবতায়। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগরা গ্রামে তাঁর জন্ম। শৈশব থেকেই তিনি জমিদার ও মহাজনদের শোষণ প্রত্যক্ষ করেছেন। টাঙ্গাইলের কাগমারীতে শিক্ষকতা করতে গিয়ে তিনি দেখেন, সাধারণ কৃষকরা ঋণের বোঝায় নিঃস্ব হচ্ছে। ভাসানী এটিকে কেবল অর্থনৈতিক শোষণ হিসেবে দেখেননি; তিনি বুঝেছিলেন এটি ব্রিটিশ সাম্রাজ্যের পরিকল্পিত দমননীতির অংশ। এই দৃষ্টিভঙ্গিই তাঁর পরবর্তী সংগ্রামের ভিত্তি স্থাপন করে।

১৯০৪ সালে আসামে গিয়ে তিনি দেখলেন বাঙালি কৃষকদের ওপর “লাইন সিস্টেম” এর বৈষম্যমূলক নিষেধাজ্ঞা- সীমিত এলাকায় বসবাস বাধ্যতামূলক, অধিকারের চরম সংকোচন। সেখানে তিনি কৃষক ও শ্রমিকদের সংগঠিত করে অধিকার রক্ষার লড়াই শুরু করেন। ১৯২৪ সালে ব্রহ্মপুত্রের একটি চরে হাজারো কৃষককে নিয়ে তিনি কৃষক সমাবেশ করেন। যা পরে “ভাসান চর” নামে পরিচিতি পায়। সেখান থেকেই তাঁর নাম হয় ‘ভাসানী’। তাঁর ডাকে ১৯৩২ সালে সিরাজগঞ্জের কাওরাখোলায় প্রায় দুই লাখ কৃষকের অংশগ্রহণে সংঘটিত হয় ঐতিহাসিক কৃষক সম্মেলন, যা ব্রিটিশ ভারতের ইতিহাসে অন্যতম বৃহত্তম কৃষক সমাবেশ। আসামে তিনি “আসাম চাষি মজুর সমিতি” গঠন করে স্থানীয় শাসক ও ব্রিটিশ কর্তৃপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ জানান। এভাবেই তিনি ভারতের কৃষক আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের একজন হয়ে উঠেন।

পাকিস্তান সৃষ্টির পর পূর্ব বাংলায় ফিরে তিনি দেখলেন, পশ্চিম পাকিস্তানের একচ্ছত্র আধিপত্যে পূর্ব পাকিস্তান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অবরুদ্ধ। এখান থেকেই শুরু হয় অন্যায়ের বিরুদ্ধে তাঁর নতুন লড়াই।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ভাসানীর জীবনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়। আইয়ুব খানের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তিনি ‘ঘেরাও আন্দোলন’, ‘গ্রাম-হাট হরতাল’ এমন নতুন কৌশল প্রণয়ন করে আন্দোলনকে শহর থেকে গ্রামে ছড়িয়ে দেন। ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ তাঁর নেতৃত্বে একত্রিত হয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।

১৯৭৬ সালে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ৯৬ বছর বয়সে তিনি রাজশাহী থেকে ঐতিহাসিক লংমার্চ শুরু করেন। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রসমাজ তাঁকে অকুণ্ঠ সমর্থন দেয়। এই লংমার্চ শুধু প্রতিবাদ ছিল না; এটি বাংলাদেশের সার্বভৌমত্বের ঘোষিত প্রতীক হয়ে ওঠে। তিনি বলেছিলেন-
“আমরা পিন্ডির শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি; দিল্লির শৃঙ্খলে বাঁধা হতে পারি না।”

মজলুম জননেতা মুহাম্মদ আবদুল হামিদ খান ভাসানী ১৭ নভেম্বর ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। কিন্তু তাঁর আদর্শ, তাঁর সাহস, তাঁর সংগ্রাম আজও প্রবহমান। ভাসানী দেখিয়েছেন শোষণ, বৈষম্য বা সাম্রাজ্যবাদ কখনোই স্থায়ী হয় না।

শিশু আব্দুল হামিদ খান থেকে মজলুম জননেতা হয়ে ওঠার তাঁর দীর্ঘ সংগ্রাম তাঁকে বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্সের একজনে পরিণত করে।

পোশাক অনেক সুন্দর হয়েছে। আগের রঙে দেখে অভ্যস্ত বিধায় বেমানান লাগসে। এই পোশাকের আশেপাশের রঙের পোশাক যদি অন্য কেউ ব্যবহার ...
16/11/2025

পোশাক অনেক সুন্দর হয়েছে। আগের রঙে দেখে অভ্যস্ত বিধায় বেমানান লাগসে। এই পোশাকের আশেপাশের রঙের পোশাক যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে সেটা অফিসিয়ালি নিষিদ্ধ করা হোক। এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে আইনশৃঙ্খলা বাহিনী এই রকম রং এর পোশাক ব্যবহার করে থাকে। যেমন সৌদি আরব। অবশ্যই আপনাদের মতামত প্রদান করবেন।

16/11/2025

ঝিনাইদহ -৩ (মহেশপুর - কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্যদের তালিকা
*************************************************************************
প্রথম সংসদঃ ১৯৭৩
মঈনুদ্দিন মিয়াজী - নৌকা - আওয়ামীলীগ

দ্বিতীয় সংসদঃ ১৯৭৯
এস. এম মোজ্জামেল হক- দাঁড়িপাল্লা - জামায়াত ইসলামী / আইডিয়াল পার্টি

তৃতীয় সংসদঃ ১৯৮৬
এস. এম মোজ্জামেল হক - দাঁড়িপাল্লা - জামায়াত ইসলামী

চতুর্থ সংসদঃ ১৯৮৮
শামসুল হুদা খান - লাঙ্গল - জাতীয় পার্টি

পঞ্চম সংসদঃ ১৯৯১
শহীদুল ইসলাম (মাষ্টার) - ধানের শীষ - বিএনপি

ষষ্ঠ সংসদঃ ১৯৯৬
শহীদুল ইসলাম (মাষ্টার) - ধানের শীষ - বিএনপি
মেয়াদঃ ১৫ ফেব্রুয়ারী - ১০ জুন ১৯৯৬

সপ্তম সংসদঃ ১৯৯৬ - জুন
শহীদুল ইসলাম (মাষ্টার) - ধানের শীষ - বিএনপি

অষ্টম সংসদঃ ২০০১
শহীদুল ইসলাম (মাষ্টার) - ধানের শীষ - বিএনপি

নবম সংসদঃ ২০০৮
শফিকুল আজম খান (চঞ্চল) - নৌকা- আওয়ামীলীগ

দশম সংসদঃ ২০১৪
মোঃ নবী নেওয়াজ - নৌকা- আওয়ামীলীগ

একাদশ সংসদঃ ২০১৮
শফিকুল আজম খান (চঞ্চল) - নৌকা - আওয়ামীলীগ

দ্বাদশ সংসদঃ ২০২৪
সালাহউদ্দিন মিয়াজী - নৌকা - আওয়ামীলীগ
মেয়াদঃ ৭ জানুয়ারী ২০২৪ - ৫ আগষ্ট ২০২৪

ত্রয়োদশ সংসদঃ ২০২৬
ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।

Address

Maheshpur, Jhenaidah
Maheshpur
7340

Alerts

Be the first to know and let us send you an email when Maheshpur, Jhenaidah, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share