Online Islamic Library Maheshpur, Jhenaidah

Online Islamic Library Maheshpur, Jhenaidah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Online Islamic Library Maheshpur, Jhenaidah, Library, Maheshpur, Jhenaidah, Maheshpur.

আলহামদুলিল্লাহ! আমরা মাহেশপুর, ঝিনাইদহ থেকে পরিচালিত একটি অনলাইন ইসলামিক পাঠাগার, যার মাধ্যমে কুরআন, হাদীস, ফিকহ, আখলাক, সীরাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইসলামিক বই ও রিসোর্স সহজভাবে মুসলিম ভাই-বোনদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

11/06/2025

আলহামদুলিল্লাহ! আমরা মাহেশপুর, ঝিনাইদহ থেকে পরিচালিত একটি অনলাইন ইসলামিক পাঠাগার, যার মাধ্যমে কুরআন, হাদীস, ফিকহ, আখলাক, সীরাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইসলামিক বই ও রিসোর্স সহজভাবে মুসলিম ভাই-বোনদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

🎯 আমাদের লক্ষ্য:

বিশুদ্ধ ও নির্ভরযোগ্য ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়া

ঘরে বসে দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা

নবীন প্রজন্মকে ইসলামি আদর্শে অনুপ্রাণিত করা

📘 যা যা পাবেন:

বিনামূল্যে ইসলামিক বই পিডিএফ

লাইভ দারস ও লেকচার

ইসলামি কুইজ ও প্রতিযোগিতা

শিশু ও তরুণদের জন্য দ্বীনি শিক্ষামূলক কনটেন্ট

🌐 আমাদের সাথেই থাকুন, দ্বীনের আলো ছড়িয়ে দিন!

27/05/2022

মনে রাখবেন,বইয়েরও একটা হক আছে। তা শেলফে বন্দী করে রাখার জন্য নয়।নিজের পড়া শেষ হলে অন্যকে পড়ার সুযোগ করে দিন।

03/05/2022

ঈদ মুবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
অর্থ : ‘আল্লাহ তা'আলা আমাদের ও আপনাদের নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন❤️❤️
(আমিন)

13/04/2022

"যে দোষ ছাড়া বন্ধু খোঁজে তাকে একাই থাকতে হয়, আর যে ত্রুটি-বিচ্যুতি ছাড়া স্বামী বা স্ত্রী খোঁজে, তাকে অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়।"
- শাইখ আহমাদ মুসা জিব[রি-ল] হাফিজাহুল্লাহ

গুরাবা কী? গুরাবা কারা? তাদের পরিচয় কি?গুরাবা হচ্ছে অপরিচিত, দ্বীন পালনের কারনে যারা অপরিচিত হয়ে গেছে। আর বাংলাতে বললে ব...
11/04/2022

গুরাবা কী? গুরাবা কারা? তাদের পরিচয় কি?
গুরাবা হচ্ছে অপরিচিত,
দ্বীন পালনের কারনে যারা অপরিচিত হয়ে গেছে। আর বাংলাতে বললে বুঝি গরীব, মিসকিন, অসহায়। গুরাবা আমাদের সমাজেরই মানুষ, সমাজে থেকেও যেন তারা আজ সমাজের কেউ নয়৷
১. অফিসে ৫০০ জনের মধ্যে দুইজনের দাড়ি। এই দুই জন যেন অসহায় গরীব।
২. ভার্সিটিতে, পথে-ঘাটে মেয়েরা সৌন্দর্য্য প্রকাশ করতে ব্যস্ত, এর মধ্যে আপনি কালো কাপড়ে নিজেকে আবৃত করে নিলেন আপনি হচ্ছেন গুরাবা।
৩. যেখানে ভার্সিটিতে ছেলেরা মেয়েদের নিয়ে ব্যস্ত। দুই তিনটা গার্লফ্রেন্ড ছাড়া যাদের চলেনা, সে জায়গায় আপনি চোখের হেফাজত করছেন। এর জন্য আপনাকে আপনার ফ্রেন্ড সারকেলে অনেক কটুকথা শুনতে হয়েছে। এরপরেও আপনি ফ্রি মিক্সিং করেননি, আপনি হচ্ছেন গুরাবা।
৪. যেখানে অন্যান্যরা সুদ ঘুষের টাকায় লাখ লাখ টাকা ইনকাম করছে। মার্সিডিস বেঞ্জ গাড়ি, দামি বাড়ি। সে জায়গায় আপনি সুদী ব্যাংকের লাখ টাকার চাকরি ছেড়ে দিলেন, ঘুষের টাকা না নেওয়ায় অসহায় জীবন-যাপন করছেন। আপনি হচ্ছেন গুরাবা।
৫. অন্যান্যরা যেখানে বিয়ে করছে অপচয় করে। মানুষকে কষ্ট দিয়ে গান-বাজনা করে। সেখানে আপনি সুন্নতি নিয়মে অল্প খরচে বিয়ে করছেন। আপনি হচ্ছেন গুরাবা।
৬. অন্যান্যরা যেখানে চারদিন, চল্লিশ দিন, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, পালন করছে। আপনি সে সময় এইসব অনুষ্ঠান বর্জন করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি হচ্ছেন গুরাবা।
৭. সবাই যখন হারামের অনুষ্ঠানে শরীক হচ্ছে, নাচ-গান, কনসার্ট, সুন্দরী প্রতিযোগীতা। সে সময় আপনি এইসব পাপের অনুষ্ঠান বর্জন করছেন আপনি হচ্ছেন গুরাবা।
৮. সবাই যখন গভীর ঘুমে ব্যস্ত রাতের অন্ধকারে আপনি সালাহ আদায়ের জন্য উঠে দাড়ালেন, অন্ধকারে চলে গেলেন ফজরের সালাহ পড়তে, আপনি হচ্ছেন গুরাবা।
৯. সবাই যখন দুনিয়ার স্বপ্নে বিভোর আপনি তখন শাহাদাতের তামান্নায় বিভোর, আপনি হচ্ছেন গুরাবা।
১০. সুন্নত (দাড়ি, টুপি, জুব্বা, হিজাব) পালনের জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে ধিক্কার দিচ্ছে। বিভিন্ন উপাধিতে ভূষিতে করছে সে জায়গায় আপনি মরতে রাজি সুন্নত ছাড়তে রাজি না৷ আপনি হচ্ছেন গুরাবা।
এভাবে গুরাবাদের বৈশিষ্ট্য তুলে ধরলে শেষ করা যাবেনা। তারা আমাদের সমাজেরই মানুষ। ভিনগ্রহের কোন প্রানী নয়। দুনিয়ায় তারা অপরিচিত থাকলেও আখিরাতে তারাই হবে পরিচিত।
দুনিয়ায় কিছুদিন অপরিচিত থাকনা, ক্ষতি কি? যেদিন জান্নাতে প্রথম পা রাখবেন সেদিন সব ক্ষতি গুলো ভুলে যাবেন।
এই বিষয়ে চতুর্থ শতকের বিখ্যাত আলেম আবূ বকর আল-আজুররী রাহ.
'গুরাবা' নামক একটি কিতাব রচনা করেছেন। এই বইতে গুরাবার পরিচয়, প্রকার ও বৈশিষ্ট্যাবলি বিশদভাবে পাঠকগণ জানতে পারবেন, ইনশাআল্লাহ।
বই - গুরাবা
লেখক - আবূ বকর আল-আজুররী রহ.

09/04/2022

তোমরা দুনিয়ার যেসব বিষয়কে সফলতা মনে করো; ঐগুলোকে আমরা পায়ের ধুলার সমপরিমাণও মনে করিনা।
-জৈনিক সালাফ

22/02/2022

আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না! জামশেদ মজুমদার।

09/12/2021

#মানুষের_আয়ু
মানুষের আয়ুষ্কালের তিন অবস্থা। তার আয়ুঙ্কালের এক অবস্থা শৈশব, যতক্ষণ পর্যন্ত সে বালেগ প্রাপ্তবয়স্ক হয় না, তার জ্ঞান বিবেক পূর্ণ হয় না। দ্বিতীয় অবস্থা যৌবনকাল, তৃতীয় অবস্থা বৃদ্ধকাল। বৃদ্ধকালে আল্লাহ তাআলার এবাদত যে যথাযথভাবে হতে পারে না তা প্রকাশ্য কথা। এর কারণ কিন্তু পাশবিক শক্তির প্রাবল্য নয়। বৃদ্ধাবস্থায় বরং মানুষের কামনা বাসনা কমে যায়। ক্ষুধাও মিটে যায়। কথার তেজ কমে যায়। মানুষের বৃদ্ধাবস্থায় এবাদত যথাযথভাবে না হওয়ার কারণ, এ সময় অলসতা অবসাদগ্রস্ততা এসে যায়। তার উপর দুর্বলতা ভর করে, যা এবাদতের পথে প্রতিবন্ধক। পরন্তু বৃদ্ধাবস্থায় মানুষের দৈহিক বল শক্তি কমে যায়, এ কারণেও এবাদত যথাযথভাবে হতে পারে না, আর শৈশবকাল এবাদতের জন্য যথার্থ সময় নয়।
এর কারণ দুটি-১. অপ্রাপ্ত বয়স্ক বালক জ্ঞান বুদ্ধিহীন হয়ে থাকে, তাই সে এবাদতের দিকে আকৃষ্ট হয় না। ২. অপ্রাপ্ত বয়স্ক বালকের উপর এবাদত ফরযও নয়। কেননা, এ বয়সে সে এবাদতের যােগ্য হয় না। অবশিষ্ট থাকল যৌবনকাল। এটাই এবাদতের যথাযােগ্য সময়। এ সময় শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ সবল থাকে, তাই কর্মশক্তিও থাকে, কিন্তু যৌবনকালে মানুষের উপর শয়তান প্রবল থাকে বলে সে কুপ্রবৃত্তির অনুগত অনুসারী হয়। এ কালে তার দ্বারা যেনা হয়ে গেলেও সে কিছুমাত্র খেয়াল করে না, গীবত হয়ে গেলেও কিছুমাত্র দৃকপাত করে না। এ সময় তার কাছে হারাম অর্থ সম্পদ আসলেও সে তা ছাড়ে না।
হযরত শেখ সাদী (রঃ) বলেন-
—অবসর সময়কে সুবর্ণ সুযােগ মনে কর। কারণ, সমগ্র সৃষ্টি এক নিঃশ্বাসের মত, আর জ্ঞানীর কাছে একটি নিঃশ্বাস সমগ্র সৃষ্টি থেকে উত্তম।

প্রজ্ঞাবান কেউ বলেন : সাত ধরনের আমল সাত ধরনের গুণকে সংশ্লিষ্ট করে না করলে কোনো কাজে আসবে না।প্রথমত: পরিহার ব্যতীত ভীতির ...
06/12/2021

প্রজ্ঞাবান কেউ বলেন : সাত ধরনের আমল সাত ধরনের গুণকে সংশ্লিষ্ট করে না করলে কোনো কাজে আসবে না।
প্রথমত: পরিহার ব্যতীত ভীতির সাথে আমল। অর্থাৎ কেউ বলল, আমি আল্লাহর আযাবকে ভয় করি। অথচ সে পাপ পরিহার করে না। সুতরাং এ উক্তি তার জন্য কোনো সুফল বয়ে আনবে না।
দ্বিতীয়ত: তালাশ ব্যতীত আশা নিয়ে আমল। অর্থাৎ কেউ বলল, আমি আল্লাহ কর্তৃক প্রদত্ত সওয়াবের আশা রাখি। অথচ সে বিশুদ্ধ আমলের মাধ্যমে তা তালাশ করে না। সুতরাং এ ব্যক্তির উক্ত বক্তব্যের কোনো ফলাফল নেই।
তৃতীয়ত: উদ্যোগ ও চেষ্টা সাধনা ব্যতীত নিয়ত। অর্থাৎ কোনো ব্যক্তি অন্তরে এ ইচ্ছা জাগরুক রাখে যে, সে ভালো কাজ করবে, কল্যাণ কর্মে ব্রতী হবে, কিন্তু প্রকৃত উদ্যোগ নিয়ে সে কাজে জড়িয়ে পড়ে না। এ ব্যক্তির নিয়তও কোনো কল্যাণ বয়ে আনবে না।
চতুর্থত: পরিশ্রম ব্যতীত দোয়া। অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহর নিকট কল্যাণকর্মের তাওফীক চেয়ে দোয়া করে অথচ তা সম্পাদন করার জন্য তার কোনো পরিশ্রম নেই। সুতরাং এ দোয়ায় তার কোনো উপকার হবে না। তার দায়িত্ব হচ্ছে পরিশ্রম করা, যাতে আল্লাহ তাকে তাওফীক দান করেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এরশাদ করেছেন :
وَٱلَّذِينَ جَٰهَدُوا۟ فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَاۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلْمُحْسِنِينَ
অর্থ : আর যারা আমার প্রতি পরিশ্রম করে, আমি অবশ্যই তাদের আমার পথের হেদায়াত দেব। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ যারা আমার আনুগত্য ও আমার দীনের সুষ্ঠু সম্পাদনে ব্রতী হয়, পরিশ্রম আমি অবশ্যই তাদেরকে সে কাজে তাওফীক দান করি। [সূরা আনকাবুতঃ ৬৯]
পঞ্চমত: লজ্জা ও অনুতাপ ব্যতীত এস্তেগফার। অর্থাৎ কেউ বলে, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। অথচ তার কৃত পাপের জন্য তার কোনো অনুতাপ নেই, তার এস্তেগফারের কোনো ফল নেই ।
ষষ্ঠত: গোপনে নয়, কেবল প্রকাশ্যে। অর্থাৎ কেউ তার বাহ্যিক ও প্রকাশ্য আচরণকে শুধরে নিল। অথচ অপ্রকাশ্য ও গোপনীয় বিষয়গুলোকে এড়িয়ে গেল, তার প্রকাশ্য সদাচার ও শুদ্ধতা কোনো কাজে আসবে না।
সপ্তমত: এখলাস ব্যতীত আমলের পরিশ্রম। অর্থাৎ কেউ ভালো কাজের জন্য প্রচুর পরিশ্রম করে, কিন্তু তার সেই কাজের একমাত্র লক্ষ্য আল্লাহ তাআলা নন, তবে তার এ কাজের কোনো ফল নেই। তার এ বিপুল কর্ম তার জন্য এক ধরনের ধোঁকা বৈ নয়।
হযরত আবু হুরায়রা রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: শেষ যমানায় এমন এমন সম্প্রদায়ের আগমন ঘটবে, যারা দুগ্ধ দোহনের মতো দুনিয়ার পেছনে জুড়ে থাকবে। তাদের ভাষা হবে চিনির চেয়েও সুমিষ্ট। কিন্তু তাদের অন্তর হবে নেকড়ের অন্তর। আল্লাহ বলবেন : তোমরা কি আমার উপর মিথ্যারোপ করছ, নাকি আমার উপর উদ্ধত সাহস চড়াচ্ছ ? আমার সত্তার শপথ ! আমি এদের উপর এমন ফেতনা চাপিয়ে দেব, প্রজ্ঞাবান জ্ঞানীকেও যা দিশেহারা করে ছাড়বে।
||সাতটি আমল সাতটি আমল ছাড়া অর্থহীন||
বইঃ তাম্বীহুল গাফেলিন - ফকীহ আবুল লাইস সমরকন্দী (রহ.)
© Faith - ঈমান 🤲🏻

05/12/2021

বলা হয়ে থাকে, চারটি জিনিস ভালো, কিন্তু চারটি জিনিস আরও ভালো:
(১) পুরুষের লজ্জা ভালো, তবে নারীর লজ্জা বেশি ভালো।
কারণ, পুরুষের চেয়ে নারীর লজ্জাহীনতার মন্দ প্রভাবে সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেমন: একজন পতিতা নারীর মাধ্যমে একটি সমাজের শত শত পুরুষের নৈতিকতা নষ্ট হয়ে যেতে পারে। ভুল বুঝবেন না। পুরুষের লজ্জাহীনতায় সমাজের ক্ষতিকে অস্বীকার করা হচ্ছে না।
(২) প্রত্যেক ব্যক্তির ইনসাফই ভালো, তবে বিচারক ও শাসকের ইনসাফ বেশি ভালো।
কারণ বিচারকের ইনসাফের দিকে সবাই তাকিয়ে থাকে। তাদের উপর মানুষ আস্থা রাখে। তারাই বেইনসাফি করলে সমাজ আরও বেশি উদ্বুদ্ধ হয়, ফলে ইনসাফ নামক শব্দটাই হারিয়ে যায় মানবসমাজ থেকে।
(৩) বৃদ্ধ ব্যক্তির তাওবাহ ভালো, তবে যুবকের তাওবাহ আরও ভালো।
বৃদ্ধ বয়সে মানুষ সাধারণভাবেই অনেক গুনাহের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। তাই, তারা তখন আল্লাহর দিকে ফিরে আসেন। কিন্তু টগবগে যৌবনে মানুষ গুনাহ করার জন্য লালায়িত থাকে। এমন অবস্থায় তাওবাহ করে আল্লাহর দিকে ফিরে আসা অধিক প্রশংসনীয়। একাধিক হাদিসেও এ ধরনের বিভিন্ন ইঙ্গিত আছে।
(৪) ধনীর দানশীলতা ভালো, তবে গরিবের দানশীলতা অধিক ভালো।
কারণ ধনী তো সহজেই দান করতে পারে, যেহেতু তার আছে প্রচুর। কিন্তু গরিব মানুষ যখন সীমিত সামর্থ্য থাকার পরও দান করে, তখন সেটি আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায়। হাদিসেও এমনটিই এসেছে।
© নুসুস

Address

Maheshpur, Jhenaidah
Maheshpur

Telephone

+8801767949144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Islamic Library Maheshpur, Jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category