Mohadevpur, Naogaon

Mohadevpur, Naogaon মহাদেবপুর থানা গঠিত হয় ১৮৯৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৫ ডিসেম্বর ১৯৮৩ সালে।
(51)

মহাদেবপুর উপজেলা (নওগাঁ জেলা) আয়তনঃ ৩৯৭.৬৭ বর্গ কিমি। অবস্থানঃ ২৪°৪৮´ থেকে ২৫°০১´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৩৮´ থেকে ৮৮°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে পত্নীতলা উপজেলা, দক্ষিণে মান্দা ও নওগাঁ সদর উপজেলা, পূর্বে বদলগাছী এবং নওগাঁ সদর উপজেলা, পশ্চিমে নিয়ামতপুর এবং পোরশা উপজেলা।

জনসংখ্যাঃ ২৬৫৭৬৩; পুরুষ ১৩৭১৭৪, মহিলা ১২৮৫৮৯।
মুসলিম ২১১০০৮, হিন্দু ৪৮৭০৪, বৌদ্ধ ২৪০, খ্রিস্টান ৪৩ এবং অন্যান্য ৫৭৬৮।

্রধান নদীঃ আত্রাই।

প্রশাসনঃ মহাদেবপুর থানা গঠিত হয় ১৮৯৮ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৫ ডিসেম্বর ১৯৮৩ সালে।

তথ্যসূত্রঃ আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদঃ জমিদার সতীশ রায়চৌধুরীর বাড়ি (বর্তমানে সরকারি কলেজ ভবন), ১০৮ কক্ষবিশিষ্ট মাটির দ্বিতল বাড়ি, আদ্যবাড়ি মন্দির (খাজুর), রঘুনাথ জিউ মন্দির, খোসলাহারা দিঘি, আলতা দিঘি, ভীমসাগর, কানচকুড়ি।

মুক্তিযুদ্ধের ঘটনাবলিঃ মুক্তিযুদ্ধের সময় এ উপজেলা ৭ নং সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধে এ এলাকায় পাকবাহিনী ব্যাপক গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নঃ গণকবর ১, বধ্যভূমি ৩।

ধর্মীয় প্রতিষ্ঠানঃ মসজিদ ৩৬০, মন্দির ১৩, তীর্থস্থান ২।

শিক্ষার হারঃ শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৫.৩%; পুরুষ ৫০.২%, মহিলা ৪০.২%। কলেজ ৬, মাধ্যমিক বিদ্যালয় ৫০, প্রাথমিক বিদ্যালয় ১২৮, কিন্ডার গার্টেন ৩, মাদ্রাসা ২৭।
উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: মহাদেবপুর সরকারি কলেজ (১৯৬৭), জিগাতলা উচ্চ বিদ্যালয় (১৯২০), মহাদেবপুর সর্বমঙ্গল বহুমুখী উচ্চবিদ্যালয় (১৯২১), জন্তিগ্রাম টিএ উচ্চ বিদ্যালয় (১৯২৬), বাগডোব উচ্চ বিদ্যালয় (১৯৪০), চান্দাশ উচ্চ বিদ্যালয় (১৯৪০), সরস্বতীপুর হাইস্কুল (১৯৪০), ধনজইল উচ্চ বিদ্যালয় (১৯৪২), কালুশহর উচ্চ বিদ্যালয় (১৯৪২), রাইগাঁ উচ্চ বিদ্যালয় (১৯৪৬), জোয়ানপুর উচ্চ বিদ্যালয় (১৯৬৪), মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৭৪), জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় (১৯৮৩), হামিদপুর জিগাতলা উচ্চ বিদ্যালয়, জিগাতলা মাইনর স্কুল (১৯২৩), বাছরা প্রাথমিক বিদ্যালয় (১৯০০), এনায়েতপুর বহুমুখী ফাজিল মাদ্রাসা (১৯৭০)।

পত্র-পত্রিকা ও সাময়িকী দৈনিকঃ মহাদেবপুর সমাচার।

সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃ লাইব্রেরি ১, ক্রীড়া সংগঠন ৩২, ক্লাব ১৫, থিয়েটার গ্রুপ ১, মহিলা সংগঠন ২, যাত্রাপার্টি ১, সিনেমা হল ৩, খেলার মাঠ ৫৫।

জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎসঃ কৃষি ৭৮.৬৬%, অকৃষি শ্রমিক ২.৫২%, শিল্প ০.৮৬%, ব্যবসা ৮.০১১%, পরিবহণ ও যোগাযোগ ২.৯১%, চাকরি ২.৯৩%, নির্মাণ ০.৬%, ধর্মীয় সেবা ০.০৯%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.০৭% এবং অন্যান্য ৩.২৫%।

প্রধান কৃষি ফসলঃ ধান, গম, আলু, আখ।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদিঃ মিষ্টি আলু, কাউন, যব, তিল।

প্রধান ফল-ফলাদিঃ আম, কাঁঠাল, তরমুজ, লিচু, কলা, পেঁপে, পেয়ারা।

মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামারঃ মৎস্য ২৫, গবাদিপশু ৮৫, হাঁস-মুরগি ৪০, হ্যাচারি ১১।

যোগাযোগ বিশেষত্বঃ পাকারাস্তা ৫৮ কিমি, আধা-পাকারাস্তা ২ কিমি, কাঁচারাস্তা ১৬১৫ কিমি; নৌপথ ১০ নটিক্যাল মাইল। হ্যালিপ্যাড ১।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহনঃ পাল্কি, ঘোড়ার গাড়ি।

শিল্প ও কলকারখানাঃ অটোরাইসমিল ১, অয়েলমিল ১৩, ফ্লাওয়ারমিল ২৫, স’মিল ২৬, আইস ফ্যাক্টরি ৫, বিস্কুট ফ্যাক্টরি ১, লজেন্স ফ্যাক্টরি ১, বিড়িফ্যাক্টরি ২, ওয়েল্ডিং কারখানা ১৫, ইটভাটা ১৭।

কুটিরশিল্পঃ স্বর্ণশিল্প ৫৫০, লৌহশিল্প ৭৫, মৃৎশিল্প ৩২৫, তাঁতশিল্প ১২, দারুশিল্প ১৪০, সূচিশিল্প ৩৫০, বাঁশের কাজ ২৫০।

হাটবাজার ও মেলাঃ হাটবাজার ৩৬, মেলা ১। মহাদেবপুর হাট, মাতাজী হাট, সতী হাট, পাঁটাকাটা হাট, স্বরস্বতীপুর হাট ও চকগৌরী হাট এবং বৈশাখী মেলা উল্লেখযোগ্য।

প্রধান রপ্তানিদ্রব্যঃ ধান, চাল, তরমুজ, আখের গুড়, কলা, পেঁপে।

বিদ্যুৎ ব্যবহারঃ এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ২১.৭% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

পানীয়জলের উৎসঃ নলকূপ ৯৬.৭৩%, ট্যাপ ০.৩৭%, পুকুর ০.১৫% এবং অন্যান্য ২.৭৫%।

স্যানিটেশন ব্যবস্থাঃ এ উপজেলার ১৫.৯৫% (গ্রামে ১৪.১২% এবং শহরে ৬০.৭৩%) পরিবার স্বাস্থ্যকর এবং ১৮.৭৭% (গ্রামে ১৯% এবং শহরে ১৩.১৩%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। ৬৫.২৮% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।

স্বাস্থ্যকেন্দ্রঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, উপস্বাস্থ্য কেন্দ্র ৫, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৪, পরিবার কল্যাণ কেন্দ্র ৫, ক্লিনিক ৬, কমিউনিটি ক্লিনিক ৩৫।

এনজিওঃ আশা, ব্র্যাক, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। [চিত্তরঞ্জন মন্ডল]

তথ্যসূত্রঃ আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; মহাদেবপুর উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।

Address

Mohadevpur, Naogaon
Mahadebpur
6530

Alerts

Be the first to know and let us send you an email when Mohadevpur, Naogaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mohadevpur, Naogaon:

Share