Big Win

Big Win চিত্রা নদীর তীর ঘেষে গড়ে ওঠা ”বুনাগাতী” প্রাচীন কাল থেকেই ধান ও পাটের জন্য সুপরিচিত।

ইতিহাসে উজ্জ্বল শের-শাহের গ্রান্ড ট্রাংক রোড বাহী ও চিত্রা নদীর তীরে গড়ে উঠা শালিখা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৬নং বুনাগাতী ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ বুনাগাতী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজ ও সমুজ্জ্বল।মহান মুক্তিযুদ্ধে বুনাগাতী’র রয়েছে অনেক গৌরবময় ইতিহাস। চিত্রা নদীর দু’তীরে অসংখ্যবার হয়েছে তুমুল যুদ্ধ। অনেক বীর সন্ত

ানকে (মুক্তিযোদ্ধাকে) বুকে লালন করেছে এ ”বুনাগাতী”। ভৌগলিক দিক থেকেও বুনাগাতী’র অবস্থান অত্যান্ত সুবিধাজনক ও সম্ভাবনাময়। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার কারনে, অদূর ভবিষ্যতে “বুনাগাতী” হবে আরও সমৃদ্ধ একটি বাণিজ্যিক এলাকা।

এক নজরে বুনাগাতীঃ
* নাম – ৬ নং বুনাগাতী ইউনিয়ন (পোষ্ট কোডঃ ৭৬২০)
* আয়তন – ৯.৭০ (বর্গ কিঃ মিঃ)
* লোকসংখ্যা – ৩০ হাজার (প্রায়)
* গ্রামের সংখ্যা – ১১ টি
* মৌজার সংখ্যা – ০৯ টি
* শিক্ষার হার – ৭৫% (প্রায়)
* শিক্ষা প্রতিষ্ঠান সমূহঃ

মহাবিদ্যালয় ১ টি

কৃষি ডিপ্রোমা কলেজ ১ টি

টেকনিক্যাল বিজিনেস ম্যানেজমেন্ট কলেজ ১ টি

সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৭ টি,

বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় ০৫ টি,

উচ্চ বিদ্যালয় ২ টি,

বালিকা বিদ্যালয় ১ টি

হাফেজিয়া মাদ্রাসা ১ টি

নূরানী মাদ্রাসা ২ টি।

প্রকৃতি বিচিত্র
22/07/2016

প্রকৃতি বিচিত্র

বুনাগাতী ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক সনজীবন বাবু আজ সন্ধ্যায় সড়ক দূর্ঘটনা মারা গেছেন।
04/01/2016

বুনাগাতী ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক সনজীবন বাবু আজ সন্ধ্যায় সড়ক দূর্ঘটনা মারা গেছেন।

21/12/2013

বুনাগাতী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মুস্তাহার মোল্যা গত রাত ১.৩০ মিনিটে মারা গেছেন। ইন্নালিলাহি ওয়া ইন্না লিলাহি রাজিউন।
তিনি শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।

আজ একটা বিষয় দেখে আমি বেশ অনুপ্রাণিত হয়েছি। আজ মহান বিজয় দিবসে বুনাগাতী বাজারের ৮০% বা তারও বেশি দোকানে উড্ডয়িত হয়েছিল আ...
16/12/2013

আজ একটা বিষয় দেখে আমি বেশ অনুপ্রাণিত হয়েছি। আজ মহান বিজয় দিবসে বুনাগাতী বাজারের ৮০% বা তারও বেশি দোকানে উড্ডয়িত হয়েছিল আমাদের গর্বের জাতীয় পতাকা। ত্রিশ লাখ শহীদের রক্ত বৃথা যায় নি; যাবে না। রাজনৈতিক মতভেদ সত্তেও আমরা স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধ’র প্রশ্নে এক। আমরাই সংখ্যাগরিষ্ঠ।
তবে দুঃখজনক একটা বিষয় লক্ষ করলাম যে, আজ বুনাগাতী কলেজ মাঠে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে দেখলাম না :(

27/11/2013

আজ সকালে একটি শোক সংবাদ পেয়ে স্তম্ভিত হয়ে গেলাম কিছুক্ষনের জন্য।
জনাব মোঃ ফখরুল হোসেন
গ্রামঃ রাধাডাঙ্গা
পোষ্টঃ বুনাগাতী
আজ সকালে তাঁর কর্মস্থল গাজীপুর (অফিসে) যাবার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্নালিলাহি ওয়া ইন্নালিলাহি রাজিউন ।
উল্লেখ্য তাঁর দুটি সন্তান রয়েছে। ছেলেটির বয়স ১০ বছর ও মেয়েটির বয়স ৭ বছর হবে ( আনুমানিক)। সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া রাখবেন।
হে আল্লাহ তুমি ঐ অবুঝ বাচ্ছা দুটিকে ধৈর্য ধারন করবার শক্তি দান কর; ওদের প্রতি তোমার খাস রহমত নাযিল কর। (আমীন)

একটা দ্বিমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা তার ক্ষেত্রফল (Area), আর ত্রিমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা তা...
23/11/2013

একটা দ্বিমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা তার ক্ষেত্রফল (Area), আর ত্রিমাত্রিক বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা তার আয়তন (Volume) । আমরা যদি চিন্তা করতাম, একটি দেশের উপরে কতখানি জায়গা জুড়ে বায়ুমন্ডল আছে, সেখানে আয়তন ব্যবহার করা যেত। কিন্তু আমরা তো তা করি না। আমরা দেখি তার পৃষ্ঠদেশ কতখানি জায়গা জুড়ে আছে। পৃষ্ঠ বা তল দ্বিমত্রিক সুতরাং এখানে ক্ষেত্রফল শব্দটা ব্যবহার করাই শ্রেয়। ইংরেজিতেও তাই করে- বলে 'Area' of a country.

18/11/2013
27/09/2013

আজ গুগলের ১৫ তম জন্মদিন
================

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ তাদের ১৫ তম জন্মদিন পালন করছে। এ উপলক্ষে তারা দিয়েছে জন্মদিনের বিশেষ ডুডল। এই ডুডলে তারা একটি কেকের ছবি রেখেছে যেখানে ক্লিক করলে একটি চকলেটের প্যাকেট আসে এবং এই প্যাকেট থেকে কে কতটি চকলেট নিতে পারে তার একটা স্কোর আসছে আজকের ডুডলের পাশে।গুগলের জন্মদিন

উল্লেখ্য, ১৯৯৬ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল্যারি পেজ এবং সার্জে ব্রিন একটি সার্চ ইঞ্জিন তৈরি করেন যার নাম তখন তারা দিয়েছিলেন “BackRub”। এটি ব্যক্তিগত ওয়েব পেজের জন্য তৈরী হয়েছিল। ১৯৯৭ সালে তারা নতুন কোম্পানি শুরুর উদ্যেগ নেয়। তখন এর নাম পরিবরর্তন করে নতুন নাম রাখে “Google” এই নামটি এসেছিল googol শব্দ থেকে।

১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল ইনকরপোরেশন প্রতিষ্ঠার আবেদন করে। এর তিন দিন পর ৭ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠিত হয়। আর গুগল ডটকম ডোমেইনটি নিবন্ধিত হয় একই বছরের ১৫ সেপ্টেম্বর। কিন্তু গুগল কর্তৃপক্ষ ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বরই গুগলের জন্মদিন পালন করে আসছে। এবার তারা পালন করছে গুগলের ১৫ তম জন্মদিন।

তবে প্রতিষ্ঠার পর শুধু সার্চ ইঞ্জিনেই থেমে থাকেনি গুগল, সার্চের পাশাপাশি জিমেইল, এডসেন্স, গুগল আর্থ সহ আরো বেশ কিছু অনলাইন ভিত্তিক সেবা দিয়ে জয় করে মানুষের মন। আর এভাবেই এখন অনলাইন দুনিয়াকে শাষন করে যাচ্ছে গুগল। গুগলের ১৫ তম জন্মদিনে শুভেচ্ছা। শুভ জন্মদিন মামা !!

21/09/2013

নানার জানাজায় সাকিব আল হাসান
===================

মাগুরায় নানা সুলাইমান বিশ্বাসের (৮০) নামাজে জানাজায় অংশ নিলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব-আল-হাসান।

শুক্রবার দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলার বারাশিয়া এলাকায় নানাবাড়ির পাশের মাদ্রাসা মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে সুলাইমান বিশ্বাসের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার বিকেল ৪টায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাকিবের নানা সুলাইমান বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

21/09/2013

মাগুরায় উত্তরপত্রসহ ৩ কলেজ পিয়ন আটক
========================

মাগুরায় অভিযান চালিয়ে মাগুরা আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাক্রমের বিএ পরীক্ষার ৩ শতাধিক উত্তরপত্রসহ ওই কলেজের ৩ পিয়নকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তারেকের নেতৃত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান পরিচালনা করেন।

দুর্নীতির মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাশ করিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে এ কাজ করে আসছের বলে জানা গেছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক জানান, মাগুরা সদর উপজেলার দক্ষিণ মির্জাপুর গ্রামের জনৈক জিয়াউল হক নিজ বাড়িতে বসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষার উত্তরপত্র লিখছেন। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে প্রথমে পুলিশ নিয়ে ওই বাড়িতে হানা দেন তিনি।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউল দ্রুত বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে জিয়াউলের হাতে লেখা বিএ পরীক্ষার উত্তরপত্র জব্দ করে।

পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফাঁদে ফেলে ওই প্রতারক চক্রের অন্যতম হোতা আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের অফিস পিয়ন গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে কয়েকশ উত্তরপত্র উদ্ধার করে অভিযানকারীরা।

এরপর কৌশলে গোলাম মোস্তফাকে (৫৫) গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যানুযায়ী এবাদত হোসেন (৪৫) ও সুভাষ চন্দ্র ঘোষ (৫৭) কে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গোলাম মোস্তফা অভিযানকারীদের কাছে এ চক্রের সাথে ঢাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি গ্রুপ জড়িত রয়েছে বলে জানিয়েছেন।

জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের কাছে পরীক্ষার সাদা খাতা সরবরাহ করে। পরে তারা কৌশলে খাতার ভিতরের অংশ সরিয়ে দিয়ে সেখানে বাড়িতে বসে লেখা খাতা সংযুক্ত করে ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এ কাজে ওই চক্র প্রতি বিষয়ের জন্যে ৩ থেকে ৮ হাজার টাকা নেয় বলে জানিয়েছেন।

Address

Bunagati
Magura
7620

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Big Win posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Big Win:

Share