মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা

মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা service first

11/06/2025
10/12/2024

"হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পুলিশ কর্তৃক ২০ কেজি গাঁজা উদ্ধার ও ০৩ জন আসামি গ্রেফতার"

গোপন সংবাদের ভিত্তিতে জনাব আব্দুল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান, এএসআই (নিরস্ত্র) আতিকুর রহমান ও ফোর্স সহ মাধবপুর থানাধীন পৌরসভাস্থ গুদামপাড়া সাকিনস্থ বায়তুন নূর রমিজিয়া ইন্টা: মাদ্রাসার সামনে খালি জায়গায় ১০/১২/২০২৪ খ্রি. ১৪.৩০ ঘটিকার সময় একটি কালো রংয়ের প্রাইভেটকারের ভিতর হতে আসামী ১। কুদ্দুছ মিয়া (৪৫), পিতা-মৃত রজব আলী, সাং-উত্তর সুরমা, ৬নং ওয়ার্ড, ৬নং শাহজাহানপুর ইউপি, থানা-মাধবপুর, ২। হৃদয় মিয়া (২৪), পিতা-মুছাব্বির, সাং-মোহনপুর, ৮নং ওয়ার্ড, হবিগঞ্জ পৌরসভা, ৩। ইমরান মিয়া (২০), পিতা-আঃ লতিফ, সাং-রিচি, উভয় থানা-হবিগঞ্জ সদর, সর্ব জেলা-হবিগঞ্জদের গ্রেফতার করে তাদের দেখানো মতে প্রাইভেকারের ভিতর হতে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে মাধবপুর থানার মামলা নং-১৪, তারিখ-১০/১২/২০২৪ খ্রি. রুজু করা হয়েছে।

26/08/2024
01/08/2023
"পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণ, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক পাষণ্ড পিতা গ্রেফতার"গত ইং ০৭/০৬/২০২৩ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় জৈনক মো...
08/06/2023

"পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণ, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক পাষণ্ড পিতা গ্রেফতার"

গত ইং ০৭/০৬/২০২৩ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় জৈনক মোঃ ফারুক মিয়া (৫৫) তাহার ঔরষজাত কন্যা ভিকটিম (১৯) কে কবিরাজ দেখানোর কথা বলিয়া বাড়ি থেকে বাহির করিয়া নিয়া যায়। বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করিয়া বাড়ি ফেরার পথে ইং ০৭/০৬/২০২৩ তারিখ রাত ০৮.৩০ ঘটিকা এবং ০৮.৫০ ঘটিকায় মাধবপুর থানাধীন হাড়িয়া গ্রামের দক্ষিন পাশের মাঠে জনৈক আব্দুল মমিনের জমির আইলে এবং একই সাকিনের পাশের ফসলের মাঠের বোয়ালিয়া খালের দক্ষিন পাড়ে পাষন্ড পিতা ভয় ভীতি দেখাইয়া পরপর দুই বার ভিকটিমের ইচ্ছার বিরেুদ্ধে ধর্ষন করে। ভিকটিমের লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাধবপুর থানার মামলা নং ১৮, তারিখ ০৮/০৬/২০২৩ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) রুজু হয়। ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়া হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, জনাব নির্মলেন্দু চক্রবর্ত্তী, মাধবপুর সার্কেল, হবিগঞ্জ এর নের্তৃত্বে অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শামছুল ইসলাম, এসআই (নিঃ) রাজীব রায়, এসআই (নিঃ) মানিক কুমার সাহা এবং এএসআই জাহাঙ্গীর আলম সহ পুলিশের একটি চৌকশ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালো করিয়া ২৪ ঘন্টার মধ্যে পাষন্ড পিতা ধর্ষক মোঃ ফারুক মিয়াকে মাধবপুর থানাধীন সাতবর্গ এলাকা হইতে গ্রেফতার করা হয়। ভিকটিম বর্তমানে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

" কাপড়ের গাইডের মতো বস্তায়  ২০ কেজি গাঁজা পরিবহন কালে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার"টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে অদ্...
10/05/2023

" কাপড়ের গাইডের মতো বস্তায় ২০ কেজি গাঁজা পরিবহন কালে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার"

টিম মাধবপুর থানার বিশেষ অভিযানে অদ্য ইং ১০/০৫/২০২৩ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় এসআই (নিঃ) সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ মাধবপুর থানাধীন ০৭নং জগদীশপুর ইউপিস্থ বেলঘর বাস স্ট্যান্ডের ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশ্বে রাস্তা হইতে ২০ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ০১। মোঃ জঙ্গু মিয়া (৪৫), পিতা-মৃত রফিক মিয়া, মাতা-মৃত জয়ফুল বেগম , গ্রাম- পুকড়া, থানা- বানিয়াচং, জেলা -হবিগঞ্জ, বর্তমান গ্রাম- সুরমা (সাহেব বাড়ী, শ্বশুড় মোঃ নুর মিয়া), (০৬নং শাহজাহানপুর ইউপি) ,থানা- মাধবপুর, জেলা -হবিগঞ্জ। আসামীর বিরুদ্ধে থানায় নিয়মিত রুজু করা হয়েছে।

#টিম_মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা

02/05/2023

নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ এক

25/04/2023

মোবাইল রিংটোনের জন্য পুলিশের হাতে ধরা পড়েছে খুনের মামলার প্রধান আসামি। হবিগঞ্জের মাধবপুর সদরের ইদ্রিস মিয়ার বা.....

20/04/2023

জেলা প্রতিনিধি: সাত বারের নির্বাচিত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ.....

Address

Madhabpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share