ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগার

ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগার, Library, 216, atpaika eidgah bazar, madhabdi, narshingdi, Madhabdi.

https://www.prothomalo.com/onnoalo/treatise/2paa1b89o8
16/08/2026

https://www.prothomalo.com/onnoalo/treatise/2paa1b89o8

বাংলা ভাষায় পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদক হিসেবে গিরিশচন্দ্র সেনের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে....

আজ ১৫ই আগষ্ট নরসিংদীর মাটির গর্বিত মহাপুরুষ অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত, ধর্মতাত্ত্বিক গবেষক, সাংবাদিক ও মানবতার পথপ্রদ...
15/08/2026

আজ ১৫ই আগষ্ট নরসিংদীর মাটির গর্বিত মহাপুরুষ অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত, ধর্মতাত্ত্বিক গবেষক, সাংবাদিক ও মানবতার পথপ্রদর্শক ভাই গিরিশচন্দ্র সেনের ১১৬তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।

তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।

কলোনির পাড়া বর্ষাকাল কাইক্কামাছ আর কুটুমপাখি - How.
11/08/2026

কলোনির পাড়া বর্ষাকাল কাইক্কামাছ আর কুটুমপাখি - How.

কলোনির পাড়া বর্ষাকাল কাইক্কামাছ আর কুটুমপাখি - How. - ফিচার

বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার অগ্নিকবি — জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের পক্...
24/05/2026

বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার অগ্নিকবি — জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা।


🖋️ “মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” — এই মহান বাণী আজও আমাদের পথ দেখায়।
নজরুলের সাহিত্য, সংগীত ও চেতনা নতুন প্রজন্মকে জাগ্রত করুক সত্য, ন্যায়, সাহস ও মানবতার আলোয়।

🌿 জাতীয় কবির জন্মজয়ন্তী হোক অসাম্প্রদায়িকতা, সাম্য ও সংস্কৃতিচর্চার নতুন প্রেরণা। 🌿

💐 শ্রদ্ধাঞ্জলি 💐
ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগার

 #মানুষ– কাজী নজরুল ইসলাম                 গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!নাই দেশ-কাল-পাত্...
16/05/2026

#মানুষ
– কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান-
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
পূজারী, দুয়ার খোলো,
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো!’
স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!-
জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
ডাকিল পান্থ, ‘দ্বার খোলো বাবা, খাইনিকো সাত দিন!’
সহসা বন্ধ হলো মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
ভুখারি ফুকারি কয়,
ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’

মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত-রুটি
বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি!
এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন,
বলে ‘বাবা, আমি ভুকা-ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন!’
তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা – ‘ভ্যালা হলো দেখি লেঠা,
ভুখা আছো মরো গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
ভুখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল – ‘তা হলে শালা,
সোজা পথ দেখ!’ গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা!
ভুখারি ফিরিয়া চলে,
চলিতে চলিতে বলে-
‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষুধার অন্ন তা’বলে বন্ধ করনি প্রভু!
তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!’
কোথা চেঙ্গিস, গজনি-মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি-শাবল চালা!
হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
মানুষেরে ঘৃণা করি
ও কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি
ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর করে কেড়ে,
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে,
পূজিছে গ্রন্থ ভন্ডের দল! -মূর্খরা সব শোনো,
মানুষ এনেছে গ্রন্থ; -গ্রন্থ আনেনি মানুষ কোনো।
আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
কৃষ্ণ বুদ্ধ নানক কবীর, -বিশ্বের সম্পদ,
আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
তাঁদেরি রক্ত কম-বেশি করে প্রতি ধমনীতে রাজে!
আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
আমিই কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম।
হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
কে জানে কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা?
কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবারাতি!
অথবা হয়ত কিছুই নহে সে, মহান উচ্চ নহে,
আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
হয়তো ইহারি ঔরসে ভাই ইহারই কুটির-বাসে
জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!

ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
ওই হতে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দীপাঠ।
রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
চাষা বলে কর ঘৃণা!
দেখো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
তারাই আনিল অমর বাণী-যা আছে রবে চিরকাল।
দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
সে মার রহিল জমা-
কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত-সুধা,
তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোনোখানে!
তোমারি কামনা-রানি
যুগে যুগে, পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি।

আজ ২৫শে বৈশাখ বিশ্বকবি -এর জন্মজয়ন্তীতে ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।রবীন্দ্রনাথ শু...
08/05/2026

আজ ২৫শে বৈশাখ
বিশ্বকবি -এর জন্মজয়ন্তীতে ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন—তিনি এক অনন্ত প্রেরণার নাম।
🌿 শ্রদ্ধাঞ্জলি বিশ্বকবিকে
ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগার

13/04/2026
ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক  চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগি...
26/03/2026

ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগারের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে উইজডম প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থীরা, তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমের উজ্জ্বল প্রকাশ ঘটায়।

এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহীনুর মিয়া,সাধারণ সম্পাদক শাকিলা নাসির ও লাইব্রেরিয়ান মনি বেগম ও অন্যান্য সদস্যবৃন্দ।

Address

216, Atpaika Eidgah Bazar, Madhabdi, Narshingdi
Madhabdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাই গিরিশচন্দ্র সেন গণপাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category