মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি Electricity Distribution Organization

অদ্য ১৬/০৩/২০২৪ খ্রিস্টাব্দে মাদারীপুর পবিসের আওতাধীন টেকেরহাট জোনাল অফিসে চলতি সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নি...
16/03/2024

অদ্য ১৬/০৩/২০২৪ খ্রিস্টাব্দে মাদারীপুর পবিসের আওতাধীন টেকেরহাট জোনাল অফিসে চলতি সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সেচের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উপসচিব জনাব মোঃ মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জোনাব আলী,জেনারেল ম্যানেজার, ডিজিএম কারীগরী,ডিজিএম টেকেরহাট, কৃষি অফিসার, বি এ ডি সি প্রতিনিধি এবং সন্মানিত সেচ গ্রাহকগণসহ আরও অনেকেই।

অফিসের সামগ্রিক কার্যক্রম পরিদর্শনশেষে টেকেরহাট জোনাল অফিসের সেচ গ্রাহকগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেচ গ্রাহকগন মানসম্মত-নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করায় উপ সচিব মহোদয় সন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত গ্রাহক সদস্যবৃন্দ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করায় সন্তোষ প্রকাশ করেন। অতঃপর সেচ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন।উক্ত প্রশ্নেরগুলোর তাৎক্ষনিক সমাধান দেয়া হয় এবং কিছু প্রশ্নের বিষয়ে উর্ধ্বতনকে অবিহত করন পূর্বক সমাধান করা হবে মর্মে গ্রাহক সদস্যবৃন্দকে আশ্বস্ত করা হয়।

মতবিনিময় সভা শেষে উপসচিব মহোদয় রাজৈর-৩ ইনডোর উপকেন্দ্র পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং পবিসের সামগ্রিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।

সেচ  সংক্রান্ত নির্দেশনা বলি:১.সেচের পানি সাশ্রয়ী ব্যবহারের জন্য "ওয়েট এন্ড ড্রাই " পদ্ধতি অনুসরণ করুন। বিদ্যুৎ সাশ্রয় ক...
14/03/2024

সেচ সংক্রান্ত নির্দেশনা বলি:
১.সেচের পানি সাশ্রয়ী ব্যবহারের জন্য "ওয়েট এন্ড ড্রাই " পদ্ধতি অনুসরণ করুন। বিদ্যুৎ সাশ্রয় করুন।
২.অফপিক আওয়ারে (রাত ১১.০০ টা হতে সকাল ৭.০০ টা ) অবধি সেচ পাম্প বেশি ব্যবহার করুন।
০৩. পিক আওয়ারে (সন্ধ্যা ০৬.০০ টা হতে রাত ১১.০০ টা এবং দিনের অন্যান্য সময়ে) সেচ পাম্প অধিকতর ব্যবহার থেকে বিরত থাকুন।
০৪. মাদারীপুর পবিসের আওতায় সেচ সংক্রান্ত পরামর্শ, অভিযোগ ও দ্রুত সেবা গ্রহনের জন্য পবিসের আওতাভুক্ত সকল অফিসের স্থাপিত সেচ নিয়ন্ত্রন কক্ষে যোগযোগ করুন।
০৫. সেচ সংক্রান্ত অভিযোগ গ্রহন ও নিষ্পন্নের জন্য বিআরইবি কলসেন্টার ২৪/৭ খোলা থাকবে। অভিযোগ জানাতে বিআরইবি হটলাইন নাম্বার “১৬৮৯৯” এবং বিদ্যুৎ বিভাগের হট লাইন নাম্বার “১৬৯৯৯” ডায়াল করুন।

11/03/2024
*ঐতিহাসিক ৭ই মার্চ* ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন, মাদারীপুর  এর সাথে সমন্বয় করে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জ...
07/03/2024

*ঐতিহাসিক ৭ই মার্চ* ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসন, মাদারীপুর এর সাথে সমন্বয় করে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

07/03/2024

ঐতিহাসিক ৭ই মার্চ

অদ্য ০২.০৩.২০২৪ ইং তারিখ রোজ শনিবার মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন নির্ভীক অকুতোভয় কর্মী, জনাব মো: মাসুদ শাকীল, প্ল...
02/03/2024

অদ্য ০২.০৩.২০২৪ ইং তারিখ রোজ শনিবার মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন নির্ভীক অকুতোভয় কর্মী, জনাব মো: মাসুদ শাকীল, প্লান্ট হিসাবরক্ষকের
পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের স্মৃতিবিজড়িত মুহূর্তের কিছু স্থির চিত্র।

অদ্য ০২/০৩/২০২৪ ইং রোজ শনিবার মাদারীপুর পবিসের সদর দপ্তরস্থ  প্রশিক্ষণ কক্ষে সদর দপ্তর কারিগরী বিভাগের কর্মকর্তা, কর্মচা...
02/03/2024

অদ্য ০২/০৩/২০২৪ ইং রোজ শনিবার মাদারীপুর পবিসের সদর দপ্তরস্থ প্রশিক্ষণ কক্ষে সদর দপ্তর কারিগরী বিভাগের কর্মকর্তা, কর্মচারী এর সমন্বয়ে ও জোনাল /সাব-জোনাল/অভিযোগ কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারীদের অনলাইন জুম প্ল্যাটফর্মে সংযুক্ত রেখে বিআরইবি কলসেন্টারের মাধ্যমে অভিযোগ নিরসন ও বিআরইবি কল সেন্টার অ্যাপস পরিচালনা বিষয়ে একটি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র পবিসের জেনারেল ম্যানেজার মহোদয়। কলসেন্টারের সার্বিক কার্যক্রম বিষয়ে এজিএম আইটি মহোদয় অনলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে ওয়ার্কফ্লো সম্পর্কে ধারনা দেন। ডিজিএম কারিগরী মহোদয় অভিযোগ নিরসনে জাতীয় হটলাইন নাম্বার সমূহ এর কলসমূহকে বিশেষ প্রাধান্য দেয়ার ব্যাপারে পরামর্শ দেন। প্রেজেন্টেশন শেষে জেনারেল ম্যানেজার মহোদয় সামগ্রিক কার্যক্রম সংক্ষেপে বর্ণনা করেন এবং অভিযোগ গ্রহন ও সমাধানে সকলকে আরো সচেষ্ট ও বিনয়ী হয়ে কাজ করার দিকনের্দশনা দেন।

28/02/2024

রাতের অন্ধকারকে আলোকিত করার কাজে নিয়োজিত মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি র কর্মীরা রাতের বেলায় গ্রাহকের অভিযোগ নিরসন করছেন।

একুশের প্রথম প্রহরে যে আলোর উদয় সে আলোয় এগিয়ে যাক বাংলাদেশ।অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ উপলক্ষে, মহান ভাষ...
21/02/2024

একুশের প্রথম প্রহরে যে আলোর উদয় সে আলোয় এগিয়ে যাক বাংলাদেশ।

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪ উপলক্ষে, মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কতৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিন...
20/02/2024

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কতৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

#অমরএকুশে #ভাষাআন্দোলন #মাতৃভাষা
#একুশেফেব্রুয়ারি

অদ্য ১৫.০২.২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার নানা আয়োজন এর মধ্য দিয়ে পালিত হল মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ৩৬ ...
15/02/2024

অদ্য ১৫.০২.২০২৪ খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার নানা আয়োজন এর মধ্য দিয়ে পালিত হল মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ৩৬ তম বার্ষিক সদস্য সভা।
এ সময় উপস্থিত ছিলেন সমিতি বোর্ডের সভাপতি সহ সকল সদস্যবৃন্দ ।আরো উপস্থিত ছিলেন মো: তোহিজ্জুল ইসলাম, তত্তাবধায়ক প্রকৌশলী, ফরিদপুর জোন, বাপবিবো। কামরুল আহসান মল্লিক, সহকারি পরিচালক, পবিস মনিটরিং ও ব্যাবস্থাপনা পরিচালন (পশ্চিমাঞ্চল) পরিদপ্তর, বাপবিবো,জনাব সুনীল কুমার ঘোষ, এসওডি, শরীয়তপুর এবং অত্র পবিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জোনাব আলী সহ সকল কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গ্রাহক সদস্যবৃন্দ । উক্ত সভায় জেনারেল ম্যানেজার মহোদয় উপস্থিত সকল অতিথি সহ সকল গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ৩৬ তম বার্ষিক সদস্য সভাকে সাফল্যমন্ডিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

অদ্য ১০/০২/২০২৪ ইং রোজ শনিবার  , বিকাল ৩:০০ ঘটিকায় মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ৪৭৬ তম মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়। ...
10/02/2024

অদ্য ১০/০২/২০২৪ ইং রোজ শনিবার , বিকাল ৩:০০ ঘটিকায় মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ৪৭৬ তম মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র প‌বি‌সের সুযোগ্য জেনা‌রেল ম‌্যানেজার মহোদয় প্রকৌঃ মোহাম্মদ জোনাব আলী। আরও উপস্থিত ছিলেন ডিজিএম (কারিগরী), সকল জোনাল অফিসের ডিজিএম মহোদয়, সদর দপ্তরের সকল এজিএম বৃন্দ, সাব জোনাল অফিসের এজিএম(ওএন্ডএম) এবং সদর দপ্তরের অন‌্যান‌্য কর্মচারী‌বৃন্দ।

Address

Mustafapur
Madaripur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801769401394

Alerts

Be the first to know and let us send you an email when মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি:

Share