ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Madaripur
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রসমাজের প্রতিনিধিত্বশীল একটি ছাত্র সংগঠন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিধারা শিক্ষার্থীদের একটি কাফেলা। প্রচলিত দলকেন্দ্রীয়কতা থেকে বের হয়ে উম্মাহর কল্যাণে আত্মনিবেদন করাই যাদের জীবনের ব্রত। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-কে সংক্ষিপ্তভাবে জানতে ও বুঝতে নিচের লেখাটুকু পড়তে পারেন।

প্রারম্ভিকা
‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাবে আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানদের ঈম

ানী দায়িত্ব। বিশেষ করে ছাত্রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার। ছাত্রদের ক্লান্তিহীন শ্রম, অপ্রতিরোধ্য শক্তি এবং তীক্ষ্ম মেধার সঠিক চর্চা ও প্রয়োগের ওপর নির্ভর করে দেশের গতি-প্রকৃতি, সুখ-সমৃদ্ধি তথা জাতির আশা আকাঙ্খার প্রতিফলন। ছাত্রদের শ্রম দেশগড়ায় ও মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে তাদের শক্তি অন্যায়-অবিচার-জুলুম তথা বাতিলের বিরুদ্ধে আর তাদের মেধা সত্য অন্বেষণ, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ব্যবহৃত হওয়ার মাধ্যমেই সার্থক হয়ে ওঠে। ছাত্রজীবনই সৎ ও আদর্শ মানুষ হওয়ার প্রথম সোপান।
ছাত্রদের মন ও মানস সর্বদাই অনুসন্ধিৎসু। একজন সচেতন ছাত্রের সম্মুখে থাকে দু’টি প্রশ্ন। একটি জীবন-জিজ্ঞাসা; সে কোথা থেকে এসেছে, এ দুনিয়ার জীবনে তার করণীয় কী এবং পরিণামে তার গন্তব্য কোথায়? দ্বিতীয়টি, যুগ-জিজ্ঞাসা; দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হাহাকার, অশান্তি কেন? দেশের স্থায়ী শান্তি এবং মানুষের সার্বিক মুক্তির পথই বা কী? নৈতিক আদর্শ বিবর্জিত বর্তমান শিক্ষাব্যবস্থা এসবের উত্তর দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া বিদ্যমান জাহিলী সমাজব্যবস্থার ধারক ও বাহকেরা ছাত্রদের সঠিক দিকনির্দেশনা দিতে অক্ষম। আমাদের অনেকেই নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ছাত্রসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারুণ্যের শ্রম, শক্তি ও মেধা ভুল পথে পরিচালনার মাধ্যমে এই বিভ্রান্ত নেতৃত্ব নিষ্কলুষ ছাত্রসমাজের মসৃণ ও নির্মল ঐতিহ্যকে কলঙ্কময় করে তুলছে।
বারবার আমাদের সরকার পরিবর্তনে ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা থাকলেও শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ কখনও প্রতিষ্ঠিত হয়নি। হয়নি তাদের দাবি-দাওয়ার বাস্তব প্রতিফলন। যার কারণে ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। তারা আস্থা হারিয়ে ফেলছে নৈতিকতা বিবর্জিত এই ধর্মহীন শিক্ষাব্যবস্থার প্রতি। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে যুদ্ধংদেহী মনোভাব। ছাত্রদের এহেন ভূমিকার কারণে সমগ্র জাতি আজ দিশেহারা এবং তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আতংকিত। এরূপ নাজুক ও সংকটময় মুহূর্তের কথা চিন্তা করে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং দীনদার বুদ্ধিজীবীগণের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রদের ভবিষ্যৎ কল্যাণচিন্তায় এবং তাদের শ্রম, শক্তি ও মেধার সঠিক চর্চা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আদর্শ মানুষ হওয়ার শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং প্রচলিত জাহিলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পরিপূরক শক্তি হিসেবে ভূমিকা পালনের নিমিত্তে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও প্রতিনিধিত্বশীল ছাত্রদের নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট, শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে তুলে এনে সিরাতুল মুস্তাকীমে পরিচালিত করে মুসলিম মিল্লাতের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অভিমুখে পরিচালিত করার লক্ষ্যেই আমাদের এ অভিযাত্রা।

লক্ষ্য-উদ্দেশ্য
লক্ষ্য : জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূণ দ্বীন বাস্তবায়ন।

উদ্দেশ্য
আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন

এ লক্ষ্য হাসিলের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচি।

কর্মসূচি
১. ইলম ও তারবিয়াত (জ্ঞানর্জন ও প্রশিক্ষণ)
২. আমল ও তাযকিয়াহ (আমল ও আত্মশুদ্ধি)
৩. তাবলীগ (দাওয়াত)
৪. তানজীম (সংগঠন)
৫. ইনকিলাব (বিপ্লব)

১. ইলম ও তারবিয়াত:
১.১ তরুণ ছাত্রসমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার লক্ষ্যে ইসলামের সঠিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা।
১.২ ইসলামী ও আধুনিক শিক্ষায় ব্যুৎপত্তি অর্জন এবং প্রচলিত ধর্মহীন শিক্ষা ও মানবরচিত সকল মতাদর্শের অসারতা অনুধাবনে উৎসাহিত করা।
১.৩ জাহিলিয়াতের সকল প্রকার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামী সমাজবিপ্লবের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার সার্বিক প্রচেষ্টা চালানো।

২. আমল ও তাযকিয়াহ
২.১ ব্যক্তিজীবনকে ইসলামী শরীয়তের আলোকে সুন্নত তরীকায় গড়ে তোলার প্রচেষ্টা চালানো।
২.২ সর্বাবস্থায় সকল কাজে আল্লাহ তায়ালার জিকির জারী রাখা।
২.৩ আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবত লাভের মাধ্যমে আত্মশুদ্ধির প্রচেষ্টা চালানো।
২.৪ জাহেরী ও বাতেনী নেক আমল অর্জন এবং বদ আমল বর্জনের চেষ্টা করা।

৩. তাবলীগ
৩.১ সকল প্রকার তাগুতী মত ও পথ অস্বীকার করে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালার সার্বভোমত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার আহ্বান করা।

৪. তানজীম
৪.১ যে সকল তরুণ শিক্ষার্থী আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে জীবনের সর্বস্তরে কুরআন সুন্নাহর আইন তথা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে আগ্রহী তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।
৪.২ শিক্ষাঙ্গনসহ সর্বত্র ছাত্রসমাজের মাঝে সংগঠন গড়ে তোলার মাধ্যমে আন্দোলনের সম্প্রসারণ ঘটানো।

৫. ইনকিলাব
৫.১ শিক্ষাঙ্গনের সমস্যাবলী চিহ্নিত করে শান্তিপূর্ণ উপায়ে তা দূরীকরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালানো।
৫.২ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশিথ ও অনুমোদিত কর্মসূচি বাস্তবায়ন করা।
৫.৩ সকল প্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের স্থায়ী শান্তি এবং মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো।

সাংগঠনিক কাঠামো
কেন্দ্রীয় সংগঠন, জেলা শাখা, মহানগর শাখা, থানা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা ও প্রতিষ্ঠান শাখাসমূহের সমন্বয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কাঠামো গঠিত হবে।

যোগদানের নিয়ম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজের মানোন্নয়নের জন্য আমলের ৪টি স্তর থাকবে:
১. সদস্য ২. কর্মী ৩. মুবাল্লিগ প্রত্যাশী ৪. মুবাল্লিগ

সদস্য : যদি কোন শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে কর্মসূচি ও কর্মপদ্ধতির উপর আস্থাবান হন এবং সঠিক ইসলামী জীবন-যাপন ও আন্দোলনের সামগ্রিক কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন, তাহলে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে তিনি সংগঠনের সদস্য হতে পারবেন।

দৈনন্দিন কর্মসূচি
১. পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। ফরয সালাতের পর অন্তত কিছু সময় জিকির, অজিফা, কুরআন তিলাওয়াত ইত্যাদি নফল ইবাদতে মশগুল থাকা। সকল অবস্থায়, সর্বদা জিকরুল্লাহ ও দরুদ শরীফ জারী রাখা।
২. নিয়মিত কুরআন হাদীস, মাসআলা-মাসায়েল, সাংগঠনিক বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়া।
৩. দৈনিক অন্তত এক ব্যক্তিকে সংগঠনের দাওয়াত দেওয়া।
৪. আল্লাহর পথে জানমাল কুরবানী করার জযবা সৃষ্টি করা।
৫. দৈনন্দিন পারস্পরিক লেনদেন স্বচ্ছতা এবং আচার-আচরণ মার্জিত হওয়ার দিকে লক্ষ্য রাখা।
৬. প্রত্যহ কারো কোন উপকার করা।
৭. নিদ্রার পূর্বে মুহাসাবায়ে নফ্স (আত্মপর্যালোচনা) করা।
৮. দ্বীন প্রতিষ্ঠার নিয়তে প্রতিদিন দু’রাকাত সালাতুল হাজত আদায় করা।

বৈশিষ্ট্য
*ইসলামী আদর্শ বিবর্জিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তনের নবী রাসূলগণের (সা.) উত্তরসূরী উলামায়ে কেরামের অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত একটি ছাত্র কাফেলা।
*আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ গঠনের সার্বক্ষণিক জিহাদে একটি পরিপূরক শক্তি।
*রূহানিয়াত ও জিহাদের একটি সমন্বিত প্রয়াস।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং একটি ঐক্যপ্রয়াসী আন্দোলনকামী শক্তি।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ঈমানী দায়িত্ব পালনের একটি প্রক্রিয়া।

প্রিয় ভাই!
আসুন, আল্লাহর দেয়া জীবন-যৌবন, শ্রম, শক্তি ও মেধা তাঁরই নির্দেশিত পথে পরিচালিত করে অন্যায়-অসত্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ পদক্ষেপ গড়ে তুলি। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বপ্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং জিহাদ ফী সাবীলিল্লাহ-এ শরীক হয়ে স্বীয় জীবনকে আল্লাহর রংয়ে রঙ্গীন করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।

গতকাল ২৭ অক্টোবর বেলা ১২ টা হতে আইসিএবি মিলনায়তনে জেলা নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দ...
28/10/2025

গতকাল ২৭ অক্টোবর বেলা ১২ টা হতে আইসিএবি মিলনায়তনে জেলা নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভা ২০২৫ অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার সভাপতি মুহাম্মাদ বশির উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ মুজাহিদ-এর সঞ্চালনায় শাখা প্রতিনিধি সভা আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ইমন, প্রকাশনা ও দফতর সম্পাদক তরিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সম্পাদক এম বিন ইয়ামিন।

আরোও উপস্থিত ছিলেন সকল শাখার প্রতিনিধিবৃন্দ।

বার্তা প্রেরক
কাজী ইশমাম
তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর ২০২৫ এর মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোল...
27/10/2025

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর ২০২৫ এর মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত -

বিকাল ৪টা বলে সমাবেশ শেষ করে ইটের পর মাদারীপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম। সঞ্চালনা করেন জেলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ হাওলাদার। এতে বক্তব্য রাখেন জেলার সেক্রেটারি মুফতি আল আমিন বিএ ওহাব। ছাত্র আন্দোলন জেলার সভাপতি মুহাম্মাদ বশির উদ্দিন সহ জেলা ও থানার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের পরও গণদাবি বাস্তবায়নে কালক্ষেপণ জাতির জন্য দুঃখজনক। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টালবাহানা শহীদের প্রতি প্রতারণার শামিল। নভেম্বরে গণভোট আয়োজন ও জুলাই অধ্যাদেশ জারিতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার শিবচর উপজেলা শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশি তারবিয়াত অনুষ্ঠিত হয়। এতে প্রধা...
25/10/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার শিবচর উপজেলা শাখার উদ্যোগে কর্মী প্রত্যাশি তারবিয়াত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মঈনুদ্দিন খান সিফাত এবং মাদারীপুর জেলার সহ-সভাপতি কাজী জোবায়ের আহমাদ।

জেলা নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভা ২০২৫ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা
24/10/2025

জেলা নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভা ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
মাদারীপুর জেলা

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস(০১-৩১ অক্টোবর ২০২৫)ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের ২১ তম দিন (২১ ...
21/10/2025

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস
(০১-৩১ অক্টোবর ২০২৫)

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের ২১ তম দিন (২১ অক্টোবর'২৫ ) মাদারীপুর সদর থানার আওতাধীন জালালপুর আইডিয়াল স্কুলে পালিত কার্যক্রমের স্থিরচিত্র।

#দাওয়াতি_মাস_২০২৫

ব্রেকিং নিউজ!---------------------আগামী ২৭ অক্টোবর'২৫ মাদারীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল।আজ ২০ অক্টোবর ২...
20/10/2025

ব্রেকিং নিউজ!
---------------------
আগামী ২৭ অক্টোবর'২৫ মাদারীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

আজ ২০ অক্টোবর ২০২৫ বা'দ মাগরিব, জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা আমেলার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতি আল আমীন বিএ ওহাব এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত জরুরী সভায় যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ বিশেষ ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত জেলা ভিত্তিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

সমাবেশের স্থান ও সময়ঃ
তারিখ: ২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩টা
স্থানঃ রেন্ট-এ কার চত্ত্বর, ইটেরপুল, মাদারীপুর।

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস(০১-৩১ অক্টোবর ২০২৫) #দাওয়াতি_মাস_২০২৫
19/10/2025

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস
(০১-৩১ অক্টোবর ২০২৫)

#দাওয়াতি_মাস_২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাঁশকান্দি ইউনিয়ন শাখার নবগঠিত কমিটি ২০২৫-২৬সভাপতি - মুহাম্মাদ রবিউল হাসান সহ-সভাপতি - মু...
17/10/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাঁশকান্দি ইউনিয়ন শাখার নবগঠিত কমিটি ২০২৫-২৬

সভাপতি - মুহাম্মাদ রবিউল হাসান
সহ-সভাপতি - মুহাম্মাদ সাইদুল ইসলাম
সাধারণ সম্পাদক - মুহাম্মাদ রাব্বি মিয়া

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার সহ-সভাপতি কাজী জোবায়ের আহমাদ।

বিবৃতিআমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর সরকারি কলেজ শাখার নবীন ...
17/10/2025

বিবৃতি

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর সরকারি কলেজ শাখার নবীন বরণ উপলক্ষে টানানো শুভেচ্ছা ব্যানারটি অজ্ঞাত দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলে ধৃষ্টতা প্রদর্শন করেছে।

এই ন্যাক্কারজনক কর্মকাণ্ড কেবল একটি সংগঠনকে অপমান নয়, বরং গোটা শিক্ষাঙ্গনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে কলুষিত করার অপচেষ্টা।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।

দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
একই সঙ্গে আমরা সবাইকে আহ্বান জানাই —
শিক্ষাঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও শান্তির পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকুন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ খলিলুল্লাহ
তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
মাদারীপুর সরকারি কলেজ শাখা

17/10/2025

এইমাত্র ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী; পৃথিবী হাসুক তোমার সফলতায়!এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই প্রা...
16/10/2025

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী; পৃথিবী হাসুক তোমার সফলতায়!

এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Address

Madaripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share