20/03/2026
🌙 মানবিকতার আনন্দই হোক ঈদের প্রকৃত আনন্দ
“এসো সবাই মিলে করি কাজ, মানবতার কল্যাণে গড়ি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ” — এই প্রতিপাদ্যকে ধারণ করে মানবিক সেবা ফাউন্ডেশন-এর পথচলা শুরু হয় ৩ মার্চ ২০২১ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি নীরবে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
মানবিক সেবা ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেবামূলক সংগঠন। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবারে কর্মক্ষম ব্যক্তির অভাবে ঈদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে কষ্টে থাকা নিম্ন আয়ের বেশ কিছু পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে গরুর মাংস, পোলাও চাল, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে।
ঈদের আগে এই উপহার পেয়ে পরিবারগুলোর মুখে ফুটে ওঠা হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। মানুষের পাশে থাকার এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
মানবিক সেবা ফাউন্ডেশন-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই সেই সকল দাতা ও নিয়মিত সদস্যদের, যাদের সহযোগিতায় এই উদ্যোগ সফল হয়েছে। বিশেষ ধন্যবাদ আমাদের স্বপ্নবাজ তরুণ স্বেচ্ছাসেবকদের, যাদের অক্লান্ত পরিশ্রমে সংগঠনটি তার লক্ষ্যপানে এগিয়ে চলেছে।
বিঃ দ্রঃ মানবিক সেবা ফাউন্ডেশনকে আরও গতিশীল করতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ, সুচিন্তিত মতামত ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
—
মানবিক সেবা ফাউন্ডেশন