পানারহাট মাঠেরহাট বদরগঞ্জ রংপুর

পানারহাট মাঠেরহাট বদরগঞ্জ রংপুর Ghirnai Panarhat, Matherhat, Badarganj, Rangpur, Bangladesh

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের একটি গ্রামের নাম পানারহাট। এটি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে অবস্থিত। এখানে প্রায় দুই হাজার মানুষের বসবাস। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানকার শিক্ষার হার খুব একটা বেশি নয়। গ্রামের অধিকাংশ মানুষই অক্ষরজ্ঞানহীন। তাই কৃষিই এখানকার মানুষের প্রধান পেশা। ধান, গম, ভুট্টা, আখ, পাটসহ প্রভৃতি ফসল ফলানো হয় এখানে।

লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সাইদুল হকে

র বাড়ি এই পানারহাটেই।
এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালুয়া ঘৃলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়), একটি এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় (পানারহাট ঘিরনই দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়) রয়েছে। এই স্কুলে ক্রিকেট-ফুটবল খেলার মত একটি মাঠ রয়েছে। স্কুলে প্রবেশের পথে রয়েছে আলাদা একটি ব্রিজ। এই স্কুল মাঠেই বিরাট এক বকুল গাছ ছিল, যেটি কয়েকবছর আগে মারা গিয়েছে। আশেপাশের দশ গ্রাম থেকে ছেলেমেয়েরা আসতো বকুল ফুল কুড়াতে। লোকমুখে শুনেছি এককালে পানারহাট স্কুল মাঠে নাকি হাট বসতো। এটিকে উল্লেখ করে অনেকে ধাঁ ধাঁ ছুড়েন, "কোন হাটে এখন আর হাট নেই?" আর এখানকার নাম পানারহাট কেন রাখা হয়েছে তা জানা নেই।

ছোট্ট একটি নদী রয়েছে এখানে। নদীতে দুটি ব্রিজ রয়েছে। পানারহাটের সাথে সংযুক্ত গ্রামগুলি হলো উত্তরে কচুয়া, দক্ষিণে মালতোলা, পূর্ব-দক্ষিণে পশ্চিম বড়বালা, পশ্চিমে মধ্যেটাড়ি।
এখানে দুটি মসজিদ রয়েছে।
পানারহাট গ্রামটি প্রকৃতির অপরুপ সৌন্দর্যে পরিপূর্ণ একটি গ্রাম।

©রিয়াজুল ইসলাম

মোছলমারী নির্বাসী সেকেন্দার আলীর ছেলে আলামিন ইসলাম আজ সকালে ট্রাকের সঙ্গে এক্সি/ডেন্ট করে ইন্তে/কাল করেছেন। ইন্না লিল্লা...
02/06/2026

মোছলমারী নির্বাসী সেকেন্দার আলীর ছেলে আলামিন ইসলাম আজ সকালে ট্রাকের সঙ্গে এক্সি/ডেন্ট করে ইন্তে/কাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন। আমীন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫ নং লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তারুণ্যের শক্তি, যোগ্য প্র...
01/06/2026

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫ নং লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তারুণ্যের শক্তি, যোগ্য প্রার্থী মোঃ আহাদ আলীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

01/06/2026

আমকে হামের টিকা দেয়া হচ্ছে ✌️😑

30/05/2026

ভারতের সীমান্ত এলাকার ছেলেদের ফুটবল খেলা
দক্ষিণ তিলাই সোনাহাট,ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম

30/05/2026

তাজু ভাইয়ের এলাকা

পানারহাট-->রংপুর--->টু-->কুড়িগ্রাম🥰
30/05/2026

পানারহাট-->রংপুর--->টু-->কুড়িগ্রাম🥰

30/05/2026

ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। নামাজের জায়গার অভাব হইছিল?

30/05/2026

যৌবন চিরকাল থাকেনা, আজ যারা যৌবনের শক্তি দিয়ে দুর্বলের উপর জুলুম করছো, চিন্তা করে দেখো একদিন বৃদ্ধ হতে হবে!

গোধুলী লগ্নে মাঠেরহাট বাজার।
29/05/2026

গোধুলী লগ্নে মাঠেরহাট বাজার।

Address

পানারহাট মাঠেরহাট বদরগঞ্জ রংপুর
Lohanipara
5430

Alerts

Be the first to know and let us send you an email when পানারহাট মাঠেরহাট বদরগঞ্জ রংপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পানারহাট মাঠেরহাট বদরগঞ্জ রংপুর:

Share

Category