➤গ্রুপটা কেন.?
➤লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম গ্রুপের মূল লক্ষ্য লোহাগাড়া ইতিহাস ঐতিহ্যকে সবার সামনে উপস্থাপন করা।
উপজেলার সকল খবর, নাগরিক সেবা, উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে পোস্ট আকারে শেয়ার করার জন্য এই গ্রুপ।
স্থানীয় বাসিন্দারা একে অন্যের সাহায্য চেয়ে পোস্ট দিতে পারবেন। নিজেদের ভেতর তথ্য আদান-প্রদান করতে পারবেন।
বিশেষ করে: লোহাগাড়া সম্পর্কে জানতে, লোহাগাড়ার সৌন্দর্য-ঐতিহ্য নিয়ে লিখতে, গল্প বলতে,
এছাড়া কবিতা সাহিত্যমাখা যে কোন শিক্ষামূলক পোস্ট এবং লোহাগাড়া উপজেলার রাজনীতি, অর্থনীতি, ব্যবসা ও সকল প্রকারের পজেটিভ নিউজ তুলে ধরার সর্বাত্নক চেষ্টা করছি।
প্রাকৃতিক সৌন্দর্যের আমাদের লোহাগাড়ায় রয়েছে অনেক দৃষ্টিনন্দন কিছু স্থান। সবকিছু মিলিয়ে গ্রুপে যুক্ত থাকলে অনেক কিছু জানতে পারবেন। পাশাপাশি আপনার চারপাশে ঘটে যাওয়া যেকোন খবরা-খবর, তথ্যাদি বিষয়ে তুলে ধরে পোস্ট করতে পারবেন, আমাদের সাথেই থাকুন।
➤গ্রুপের নিয়মগুলো জেনে রাখুন:
➤বড় পোষ্ট করার ক্ষেত্রে অবশ্যই শিরোনাম দিন, যেন বিষয়বস্তু প্রকাশ পায় এবং এতে মানুষের পড়তে আগ্রহ জাগে।
➤সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় ও রাজনৈতিক মূল্যবোধকে আঘাত করে বা বিতর্ক সৃষ্টি করে এমন কোন ছবি, বক্তব্য, মন্তব্য, পোস্ট, কমেন্ট কোন ভাবেই এপ্রুভ করা হবে না, কেবলমাত্র ধর্মীয় বানী গ্রহণযোগ্য হবে।
➤যাচাই না করে ভিত্তিহীন খবর পোষ্ট করবেন না। মেম্বাররা সব বিষয়ে সত্যতা যাচাই করে পোস্ট করুন। আমরা এডমিন/মডারেটররাও এপ্রুভ করার আগে রেফারেন্স দেখে যাচাই করব। যেন কোন ভাবেই আমাদের গ্রুপে মানুষ বিভ্রান্ত না হয়।
➤কেউ যদি বাজে পোস্ট অথবা বাজে কমেন্ট করে, তাহলে তাকে কোন পূর্ব-সতর্কীকরণ ছাড়াই ব্যান করা হবে।
➤ছবি আপলোড করার সময় অবশ্যই ক্যাপশন দিতে হবে। ছবিতে জায়গার নাম দিলে প্রশংসনীয়। নিয়ম অনুযায়ী পোস্ট না করলে, পোস্টকারীকে কোন প্রকার সতর্কতা না দিয়েই ছবি মুছে দেওয়া হবে।
➤ব্লাডের প্রয়োজনে পোষ্ট দিলে অবশ্যই এই তথ্যগুলো দিবেন।
রক্তের গ্রুপ-
রোগীর সমস্যা-
হাস্পাতালের নাম-
ফোন নাম্বার-
🙏দৃষ্টি আকর্ষণ
➤অন্য কোনো গ্রুপ, পেইজ বা নিজের ওয়ালের পোস্ট এখানে সরাসরি শেয়ার করা যাবে না। কিছু লিখতে চাইলে কপি-পেস্ট করে নতুনভাবে পোস্ট করতে হবে। আমাদের অফিসিয়াল পেইজ বা ফেসবুক গ্রুপ ছাড়া অন্য গ্রুপ/পেইজ/প্রোফাইলের প্রচারণা চালানো যাবেনা। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আইডি/পেইজ/প্রোফাইলের পোস্ট শেয়ার করতে চাইলে এডমিনের অনুমতি নিতে হবে।
➤এখানে কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক প্রচারনা চালানো যাবে না। কারণ এটা একটা সর্বদলীয় প্ল্যাটফর্ম। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও কিছু বলা যাবে না। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। কাউকে ছোট করে, অসম্মান করে, গালিগালাজ করে এমনকি উপমার ছলে গালিগালাজ করে কিছু বলা, খারাপ ও অশ্লীল উক্তি, পোষ্ট, মন্তব্য দেয়া যাবে না। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে প্রথমে সতর্ক এবং পরবর্তীতে ব্যান করা হবে।
👍মনে রাখবেন এডমিনগণ সকল নিয়মের উর্ধ্বে নয়। তারাও জবাবদিহিতার আওতায় আছে, এডমিন মডারেটরদের জন্য আলাদা বিধান রয়েছে।
☞সর্বোপরি গ্রুপের পরিবেশ সুন্দর-সাবলিল রাখতে সবার সাহায্য কামনা করছি।
📩অভিযোগ ও পরামর্শ বক্স।
✉️ (m.me/LucTeam)
🌍লোহাগাড়ার যেকোন তথ্যের জন্য ভিজিট করুন।
🌐 facebook.com/groups/lohagaraupazilactg/permalink/1962759627222499/
🌍লোহাগাড়া সম্পর্কে জানতে ভিজিট করুন।
🌐 facebook.com/groups/lohagaraupazilactg/permalink/1962760800555715/
ধন্যবাদ।
এডমিন প্যানেল
-টিম লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম।