উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কালীগঞ্জ, লালমনিরহাট

  • Home
  • Bangladesh
  • Lalmonirhat
  • উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কালীগঞ্জ, লালমনিরহাট

উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কালীগঞ্জ, লালমনিরহাট তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা সমূ?

ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১যারা অংশগ্রহণ করতে পারবে:    গ্রুপ ক: ৮-১২ বছর    গ্রুপ খ: ১৩-১৮ বছর  ...
01/12/2021

ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১
যারা অংশগ্রহণ করতে পারবে:
গ্রুপ ক: ৮-১২ বছর
গ্রুপ খ: ১৩-১৮ বছর
গ্রুপ গ: ১৯-তদুর্ধ বছর
নিবন্ধন:
২৯ নভেম্বর ২০২১ থেকে ০৯ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে (quiz.digitalbangladesh.gov.bd) নিবন্ধন করা যাবে।

অনলাইন প্রতিযোগিতা:
তিনটি গ্রুপের প্রতিযোগিতা ১০ ডিসেম্বর ২০২১, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ২১ মিনিট অনুষ্ঠিত হবে।
পুরস্কার: সর্বমোট ২১টি পুরস্কার
তিনটি গ্রুপের (ক, খ, গ) ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।

কুইজের বিষয়:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২০৭১, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

বিজয়ীদের জন্য থাকবে অত্যাধুনিক ও আকর্ষণীয় ল্যাপটপ।
১ম পুরস্কার: ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন
২য় পুরস্কার: ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন
৩য় পুরস্কার: ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন
৪র্থ পুরস্কার: ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন
৫ম- ৭ম পুরস্কার: স্মার্ট ফোন

>কুইজ প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে (৮-১২; ১৩-১৮ এবং ১৮-তদুর্ধ) বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
>একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
>ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

নিয়মাবলি:
>প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২১ মিনিট।
>সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে।
>সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
>কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
>চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
>প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

Bangladesh Institute of ICT in Development (BIID) কর্তৃক আগামী ২৬ ডিসেম্বর ২০২০ ইং তারিখে অনলাইন ভিত্তিক "Virtual নিউট্র...
22/12/2020

Bangladesh Institute of ICT in Development (BIID) কর্তৃক আগামী ২৬ ডিসেম্বর ২০২০ ইং তারিখে অনলাইন ভিত্তিক "Virtual নিউট্রিশন অলিম্পিয়াড- ২০২০" আয়োজন করা হয়েছে।কালীগঞ্জ উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিউট্রিশন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারানোর জন্য প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হলো।
নিউট্রিশন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতার বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য নিম্নোক্ত লিঙ্কে নিবন্ধন করুনঃ
www.nutritionolympiad.net
প্রতিযোগিতার বিষয় সমূহঃ বিতর্ক, রচনা, গান, ছবি আঁকা, ফুড ডিজাইন, ওপেন ইন্টারনেট চ্যালেঞ্জ, ভিডিও বার্তা, উপস্থিত বক্তৃতা, অ্যাকশন ট্রি, নাটক ও অনলাইন ভোটিং ।

Address

Tushvander, Kaliganj
Lalmonirhat
5500

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কালীগঞ্জ, লালমনিরহাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share