27/05/2026
আলহামদুলিল্লাহ!
আপনাদের সকলের অকুন্ঠ সহযোগিতা ও ভালোবাসায় আমরা প্রায় ৪০টি পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি।
যারা আমাদের এই উদ্যোগে অর্থ, সময় এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই নিঃস্বার্থ অবদান ছাড়া এতদূর আসা সম্ভব হতো না।
"তারুণ্যের আলো" সবসময় চেষ্টা করেছে আপনাদের দেওয়া প্রতিটি আমানত (দান) যেন একদম সঠিক ও যোগ্য মানুষের কাছে পৌঁছায়। আমরা আমাদের সর্বোচ্চ সততা দিয়ে তা বজায় রাখার চেষ্টা করেছি।
ইনশাআল্লাহ, আপনাদের এই চমৎকার সহযোগিতা ও ভালোবাসা ভবিষ্যতে অব্যাহত থাকলে আমরা আরও বহুসংখ্যক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারবো।
আমাদের এই মানবিক যাত্রায় সবসময় এভাবেই পাশে থাকবেন, এই প্রত্যাশা করি।