উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, সদর, লক্ষ্মীপুর।

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, সদর, লক্ষ্মীপুর।
রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে। খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সার...
20/03/2026

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে। খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক। ঈদ মোবারক।

06/12/2025

"পরিকল্পিত পরিবার
নিরাপদ মাতৃত্বের অংগীকার"
---- এই প্রতিপাদ্য নিয়ে আজ ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
আসুন, সকলে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক নিরাপদ সেবা গ্রহণ করি ও অন্যকেও সেবা গ্রহণে উদবুদ্ধ করি।

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ৬ -১১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃএ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। প্রতিপাদ্য বিষয়:পরিকল্পিত পরিবারনি...
03/12/2025

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ
৬ -১১ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ
এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।
প্রতিপাদ্য বিষয়:
পরিকল্পিত পরিবার
নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার।

23/06/2025
শোক সংবাদ*   * শোক সংবাদ* * শোক সংবাদ* লক্ষ্মীপুর সদর উপজেলার সম্মানিত মেডিকেল  অফিসার (এমসি-এফপি), ডা: জুনায়েদ আহমেদ মা...
12/05/2025

শোক সংবাদ* * শোক সংবাদ* * শোক সংবাদ*
লক্ষ্মীপুর সদর উপজেলার সম্মানিত মেডিকেল অফিসার (এমসি-এফপি), ডা: জুনায়েদ আহমেদ মারুফ স্যার এর প্রানপ্রিয় বাবা ঢাকায় আই সি ইউ তে চিকিৎসারত অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা লক্ষ্মীপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ মরহুম-কে জান্নাত নসিব করুক। (আমিন)

👉 গর্ভাবস্থায় ফলিক এসিড অবহেলা মানেই শিশুকে চরম ঝুঁকিতে ফেলা!মায়ের অলসতা, বমির অজুহাতে ফলিক এসিড না খাওয়ায় সবচেয়ে বেশি ক...
04/05/2025

👉 গর্ভাবস্থায় ফলিক এসিড অবহেলা মানেই শিশুকে চরম ঝুঁকিতে ফেলা!

মায়ের অলসতা, বমির অজুহাতে ফলিক এসিড না খাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয় গর্ভের শিশুটির। গর্ভধারণের প্রথম তিন মাসে ফলিক এসিডের অভাবে তৈরি হতে পারে ভয়াবহ জন্মগত রোগ ‘স্পাইনা বিফিডা’, যাতে শিশুর মেরুদণ্ড ও মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়!

ফলিক এসিডের অভাবে শিশুর যেসব সমস্যা হতে পারে:
• স্পাইনা বিফিডা (মেরুদণ্ডে গুরুতর সমস্যা)
• জলমাথা (Hydrocephalus)
• ঠোঁটকাটা বা তালুকাটা
• হার্টে ছিদ্র
• মুগুর পা (Clubfoot)

প্রতিরোধ সহজ, কিন্তু জরুরি:
• গর্ভধারণের পরিকল্পনার আগেই প্রতিদিন ফলিক এসিড ট্যাবলেট খাওয়া শুরু করুন।
• গর্ভের প্রথম তিন মাসে নিয়মিত ফলিক এসিড খেতে হবে।
• প্রতিদিনের খাবারে ফলিক অ্যাসিড-সমৃদ্ধ খাবার (সবুজ শাকসবজি, ডাল, বাদাম, ডিম) গ্রহণ করুন।
• গর্ভবতী মা-কে নিয়মিত চিকিৎসকের কাছে নিয়ে যান, কখনোই অবহেলা করবেন না।

চিকিৎসা ব্যয়বহুল, প্রতিরোধই শ্রেষ্ঠ সমাধান!

একটি ছোট ভুল বা অসচেতনতা আপনার অনাগত সন্তানের জন্য আজীবনের কষ্টের কারণ হতে পারে। তাই গর্ভাবস্থায় ফলিক এসিড খাওয়া নিশ্চিত করুন, শিশুকে নিরাপদ জীবন উপহার দিন।

পবিত্র ঈদুল আযহা প্রত্যেকটা মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক ...
16/06/2024

পবিত্র ঈদুল আযহা প্রত্যেকটা মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ এবং শান্তি। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক
শুভেচ্ছান্তে : উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), সদর, লক্ষ্মীপুর।

Address

Lakshmipur
3700

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, সদর, লক্ষ্মীপুর। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, সদর, লক্ষ্মীপুর।:

Share