সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার

সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকা?

বিতর্কিত ও ভূয়া কমিটি প্রসঙ্গে.... সম্মানিত সুধী, সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠ...
06/06/2025

বিতর্কিত ও ভূয়া কমিটি প্রসঙ্গে....

সম্মানিত সুধী,
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগারে আজকে একটি ভূয়া কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এটি সম্পূর্ণ গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী সিদ্ধান্ত। চলমান কার্যকরী কমিটিকে উপেক্ষা করে, পেশীশক্তি ব্যবহার করে এমন কমিটি ঘোষণার এখতিয়ার কেউ রাখে না।
"জ্ঞানের আলো" পাঠাগার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, অদ্য ঘোষিত ভূয়া কমিটিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণা সকলের জন্য চূড়ান্ত ও বাধ্যগত।

ফিরে দেখা,
৫ ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে সর্বজন স্বীকৃত ও গ্রহণযোগ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনকে রাজনৈতিক ট্যাগ দিয়ে পাঠাগার জবরদখল করেছে একটি কুচক্রী মহল।
রাষ্ট্রীয় নিবন্ধনকৃত একটি সংগঠনের ভাঙচুর, বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির মতো কেলেঙ্কারি করেছে সেই মহলটি।
আজকের কমিটির মাধ্যমে মহলটি সকলের কাছে তাদের মুখোশ উন্মোচন করেছে।

বলা বাহুল্য,
পাঠাগারের গঠনতন্ত্র (দলিল)অনুযায়ী সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে সেক্ষেত্রে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি হয়।
সেই কমিটি আজীবন সদস্য ও উপদেষ্টাদের সাথে শলাপরামর্শ করে নতুন কমিটি সুপারিশ করে থাকেন যাহা পূর্ববর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছায় স্বাক্ষরের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব অর্পণ করবেন।
পূর্ববর্তী কমিটির অনুমোদন ব্যাতিত নতুন সুপারিশকৃত কমিটি অবৈধ বলে গণ্য হইবে।
কমিটির গুরুত্বপূর্ণ পদে(সভাপতি, সাধারণ সম্পাদক) আসীন হতে হলে পদপ্রার্থীকে অবশ্যই পাঠাগারের সদস্য হইতে হবে এবং বিগত কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হইবে।
উল্লেখ্য
আজকের অযাচিত কমিটির ৭ সদস্যের ৫ জনই পাঠাগারের সদস্য নই। কেবলমাত্র রাজনৈতিক শক্তি প্রয়োগ করে এমন কাজ করেছে মহলটি।
কাজেই এমন জনভিত্তিহীন, ভ্রান্ত, বিভ্রান্তিকর অপপ্রচার সংগঠনের সুনাম ক্ষুন্ন করেছে।
এই মর্মে সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার এই ঘোষণা দিচ্ছে যে, আজকের কমিটি সম্পূর্ণ অবৈধ ও ভিত্তিহীন।
পাঠাগারের চলমান (মামুনুর রশিদ নিরব ও রেদোয়ান উল্লাহ ইউসুফী) পরিষদ পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত কার্যকর ও বহাল থাকবে।

29/06/2024

আগামীকাল ৩০/০৬/২০২৪ ইং রোজ: রবিবার,সারা দেশে এক যোগে এইচ এস সি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো।

শিক্ষা সফর :-২০২৪ইং
12/04/2024

শিক্ষা সফর :-২০২৪ইং

02/07/2023

ঈদ পুনমিলনী ও গেট টুগেদার

৩০/৬/২০২৩ইং

আগামী ৩০-০৬-২০২৩ ইং রোজ শুক্রবার সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার এর ঈদ পূনর্মিলনী ও গেটটুগেদার অনুষ্ঠান আয়োজিত হতে যাচ...
28/06/2023

আগামী ৩০-০৬-২০২৩ ইং রোজ শুক্রবার সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার এর ঈদ পূনর্মিলনী ও গেটটুগেদার অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।
সকলের সম্মতিক্রমে আমাদের গেটটুগেদার এর স্থান নির্ধারণ করা হয়েছে রামগতির আইসল্যান্ড খ্যাত মেঘনা নদীর বুক চিঁড়ে জেগে ওঠা চর আবদুল্লাহ।

ঈদ পুনর্মিলনী ও গেটটুগেদার নিয়ে আলোচনা সভা...

আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হলো সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার এর ইফতার ও দোয়ার মাহফিল-  ২০/০৪/২০২৩ইং
20/04/2023

আলহামদুলিল্লাহ
সফলভাবে সম্পন্ন হলো সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার এর ইফতার ও দোয়ার মাহফিল-
২০/০৪/২০২৩ইং

01/01/2023

♥ শুভ প্রতিষ্ঠা বার্ষিকী ♥
আলহামদুলিল্লাহ _সফলতার ১২বছর পূর্ণ হলো।
শুভ প্রতিষ্ঠা বার্ষিকী
সুফির বাজার "জ্ঞানের আলো"পাঠাগার
একটি সুন্দর সমাজ গড়ার প্রতিষ্ঠান, একটি অরাজনৈতিক,স্বেচ্ছাসেবী,সমাজ কল্যান মূলক সংস্থা হিসাবে সমাজের সকল শ্রেনীর জনগনের কল্যানের জন্য কাজ সমূহ সম্পাদন করিবেন।
পাশে আছি পাশে থাকবো সবসময়, শুভ কামনা রইলো...............।

সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগারের ১ যুগ ফুর্তি ও কৃ...
17/12/2022

সম্মানিত সুধী,
আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগারের ১ যুগ ফুর্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৩১-১২-২০২২ ইং রোজ শনিবার।
পাঠাগারের এক গুরুত্বপূর্ণ সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্য, উপদেষ্টা ও আজীবন সদস্যবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়।
পড়িলে বই আলোকিত হই,
না পড়িলে বই অন্ধকারে রই।
এই মূলমন্ত্র কে ধারণ করে ০১-০১-২০১১ সাথে প্রতিষ্ঠিত হয় সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার। এক যুগের সুদীর্ঘ পথচলায় আমাদের অর্জন,ব্যর্থতা ও সফলতার যত গল্প কথা হবে প্রাণের আঙ্গিনায়।
সুখী,সমৃদ্ধ, সুন্দর সমাজ বিনির্মানে আমরা বদ্ধপরিকর।
আমাদের অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে প্রস্তুত থাকুন আগামী ৩১-১২-২০২২ ইং। ছাত্র,শিক্ষক, অভিভাবক, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিবান,গুনি, সমাজ সচেতন ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সাদর সম্ভাষণ।

অনুরোধক্রমে,

মোঃ মামুনুর রশিদ(নিরব)
সভাপতি
সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার।

রেদোয়ান উল্লাহ ইউসুফি
সাধারণ সম্পাদক
সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার।

Address

Sufir Bazaar, Ramgoti, BD
Lakshmipur
৩৭৩০

Telephone

+8801831158590

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সুফির বাজার "জ্ঞানের আলো" পাঠাগার:

Share

Category