BNP Media Cell, Kushtia District

BNP Media Cell, Kushtia District বিএনপি মিডিয়া সেল,কুষ্টিয়া জেলা।
(1)

বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখার
সভাপতিঃ সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি
সাধারণ সম্পাদকঃ অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সাংগঠনিক সম্পাদকঃ এ্যাড শামিম উল হানান অপু

04/10/2025

জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” এর পক্ষে হাটশ হরিপুর বাজারে যুবদল স্বেচ্ছাসেবকদলের ব‍্যাপক প্রচারণা।

#কুষ্টিয়া # নিউজ #পরিবর্তন #আপডেট #যুবদল #স্বেচ্ছাসেবকদল

10/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার অন্তর্গত কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির কাউন্সিল গত ০৪/০৯/২০২৫ ইং তারিখের তফসিল মোতাবেক আগামী ১১ সেপ্টেম্বর '২০২৫ ইং তারিখ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সময় স্বল্পতা জনিত আবেদন বিবেচনায় নিয়ে বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে পরামর্শের প্রেক্ষিতে জেলা বিএনপির প্রস্তাবনা অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি'র কাউন্সিল অধিবেশন -২০২৫ আগামী ১১ সেপ্টেম্বর ' ২০২৫ এর পরিবর্তে আগামী ১৩ সেপ্টেম্বর '২০২৫ ইং তারিখ শনিবার পূর্ব নির্ধারিত সময় ও স্থানে যথাযথ ভাবে অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনারঃ
আলহাজ্জ এডভোকেট আব্দুল মজিদ
মোবাইলঃ +880 1711-039383

03/09/2025

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে "কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির" আয়োজনে র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত

03/09/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায়।

১ সেপ্টেম্বর ২০২৫ 🇧🇩🌾বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।গৌরবের এ...
01/09/2025

১ সেপ্টেম্বর ২০২৫ 🇧🇩🌾
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

গৌরবের এই পথচলা হোক আরও শক্তিশালী, আরও সফল। ✊🌾




18/08/2025

আওয়ামীলীগ নেতা রিজু ও মুক্তিযুদ্ধেমেঞ্চর নেতাদের গ্রেফতারের দাবীতে হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টুর বক্তব্য

15/08/2025

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ফ্যাসিস্ট হাসিনার দোষরদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে কালিমা লেপনকারী আওয়ামী লীগ নেতা রিজু সহ মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাদের গ্রেফতারের দাবিতে হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।

তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহম...
09/08/2025

তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভেড়ামারা কলেজে অবস্থিত ছবিতে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা মঞ্চের সহ সভাপতি সাংবাদিক নামধারী বহু অপকর্মের মূল হোতা হাসিবুর রহমান রিজু সহ কয়েকজন নেতা কালিমালেপন করেন। এবং তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।এতে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবং দলের নেতা কর্মীরা সারা বাংলাদেশে বিক্ষোভ প্রদর্শন করেন কিন্তু হাসিনা ক্ষমতায় থাকার কারণে কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে না। এবং সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গেলেও থানা তা গ্রহণ করেনি। ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের হাসিনা সরকার পালিয়ে গেলেও এই রিজু এলাকাতেই থাকেন।এবং এলাকার মধ্যে ফ্যাসিস্ট দোসরদের একত্রিত করে গভীর ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক সময়ে গতকাল ৮/৮/২০২৫ রোজ শুক্রবার হাটশ হরিপুর পুর ইউনিয়নের টি টেন লীগের ফাইনাল খেলার অনুষ্ঠানে হাসিবুর রহমান রিজু সহ আওয়ামী লীগ ও জাসদের নেতা কর্মীদের অতিধি হিসেবে উপস্থিতি লক্ষ্য করা যায়। ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ দেখায়।এবং আজ ৯/৮/২০৫ ইং কুষ্টিয়া প্রেসক্লাবের এক মানববন্ধনে হাসিবুর রহমান রিজুকে উপস্থিত থাকতে দেখা যায় বাংলাদেশ জাতীয়বাদী দলের জেলার কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। কুষ্টিয়া জেলা প্রেসক্লাব ও সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি আপনারা এই আওয়ামী দোষরের বিরুদ্ধে অবস্থান করুন। এবং প্রেসক্লাবের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।

প্রেস বিজ্ঞপ্তি :জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র -জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি...
06/08/2025

প্রেস বিজ্ঞপ্তি :
জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র -জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ৬ আগস্ট ২০২৫, বুধবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিজয় র‍্যালী পালনের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে ১১ ঘটিকার সময় কুষ্টিয়া পৌরসভার চত্বর থেকে কুষ্টিয়া জেলা বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক -জয়ন্ত কুমার কুন্ডু।
সভাপতিত্ব করেন-কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জনাব কুতুব উদ্দিন ও সমাবেশ পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি (মিরপুর ভেড়ামারা -২) সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও (কুষ্টিয়া -৩) সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ অধ্যক্ষ সোহরাব উদ্দীন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি (দৌলতপুর -১) আসনের সাবেক এমপি জনাব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা,শহর বিএনপির সভাপতি -একে বিশ্বাস বাবু,সাধারণ সম্পাদক কামাল উদ্দীন,সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ,সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল চেয়ারম্যান, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজামান শাহীন,সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান,খোকসা বিএনপি সাবেক সহ সভাপতি আলাউদ্দিন খান, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য -আবু তালেব,এ্যাডভোকেট খাদিমুল ইসলাম,আব্দুল মুইদ বাবুল,আলামিন রানা কানাই,কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন,সদস্য সচিব এ্যাড.নূরুল ইসলাম,জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বায়ক আব্দুল মাজেদ,যুবদলের সাবেক সমন্বায়ক জিল্লুর রহমান, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল,কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি,সদস্য সচিব খন্দকার নিশাত সহ কুষ্টিয়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

র‍্যালী পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন -ফ্যাসিস্ট হাসিনা হ হিটলার কেও হার মানিয়েছেন। বাংলাদেশের বিরোধী মতের মানুষের উপর ১৮ বছর গুম হত্যা গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা হরণ করেছিল।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তার ফলেই আমরা চূড়ান্ত বিজয় অর্জন করি। এখনো ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র চলছে তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবেলা করতে হবে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা জনগণের মাঝে পৌছে দিতে হবে- "তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক "।

05/08/2025

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালী।

প্রেস বিজ্ঞপ্তিঃজুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র -জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সদর উপজেলা বিএনপি বিজ...
05/08/2025

প্রেস বিজ্ঞপ্তিঃ
জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র -জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সদর উপজেলা বিএনপি বিজয় র‍্যালী

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ৫আগস্ট ২০২৫, মঙ্গলবার দেশব্যাপী সকল সকল থানা ও উপজেলার বিজয় র‍্যালী পালনের নির্দেশ দেওয়া হয়।
কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় কুষ্টিয়া পৌরসভার চত্বর থেকে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই র‍্যালীতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৩ সাবেক এমপি, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ্য সোহরাব উদ্দীন,কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন,কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
আরও উপস্থিত ছিলেন -সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদ,সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব সহ সদর উপজেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

র‍্যালী পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন-
দীর্ঘ ১৮ বছর ফ্যাসিষ্ট হাসিনা সরকার সারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাকস্বাধীনতা হরণ,ভোটাধিকার হরণ সহ খুন গুম করে এাসের রাজত্ব কায়েম করেছিল।গত বছরে জুলাই আগষ্ট ছাত্র জনতা এই ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সারা ব্যাংলাদেশে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনে ১৪০০ অধিক শহীদের রক্তের বিনিময়ে তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিষ্ট হাসিনা আজকের এই দিনে এই দেশ থেকে পালিয়ে যায়।এতে চূড়ান্ত বিজয়ের ফলে ২য় স্বাধীনতা অর্জিত হয়।আমরা এই হাজারো শহীদের আত্মার মাগফেরাত কামনা করি।
বক্তারা আরো বলেন,হাসিনার পতন হলেও এই ফ্যাসিষ্টের চক্রান্ত থেমে নেই।এই খুনি স্বৈরাচার ভারতের মাটিতে বসে নীলনকশা তৈরী করছে কিভাবে এই বিজয়কে ব্যার্থ করা যায়।তাই আমাদের সকলকে ঐক্য থাকতে হবে।

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Media Cell, Kushtia District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share