10/07/2026
মিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান এবং মিরপুর উপজেলা মহিলা বিএনপির নেত্রী শারমিন সুলতানা সিমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ও মানহানিকর ছবি প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে যারা অপপ্রচার, মিথ্যাচার ও চরিত্র হননের নোংরা খেলায় মেতে উঠেছে, তাদের এই ঘৃণ্য অপচেষ্টা কখনোই জনগণের রায়কে প্রভাবিত করতে পারবে না। মিথ্যা, কুৎসা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে একজন জনপ্রিয় নেতার সম্মান ও জনসমর্থন ক্ষুণ্ন করার চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। সত্যের জয় হবেই, ষড়যন্ত্রকারীদের পরাজয় অবশ্যম্ভাবী।