যদুবয়রা বাজার, যদুবয়রা, কুমারখালিী

  • Home
  • Bangladesh
  • Kumarkhali
  • যদুবয়রা বাজার, যদুবয়রা, কুমারখালিী

যদুবয়রা বাজার, যদুবয়রা, কুমারখালিী যদুবয়রা বাজার, যদুবয়রা, কুমারখালিী, কুষ্টিয়া

যদুবয়রা বাজার খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার যদুবয়রা ইউনিয়নের একটি প্রাচীন ও জনবহুল বাজার। দীর্ঘকাল ধরে এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন অসংখ্য ক্রেতা ও বিক্রেতার সমাগমে বাজারটি সরগরম থাকে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, কৃষিপণ্য এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের জন্য এটি কুমারখালি উপজেলার অন্যতম বৃহৎ ও ব্যস্ততম বাজার হিসেবে পরিচি

ত। বাজারটির ঐতিহ্য, ক্রমবর্ধমান ব্যবসায়িক পরিসর এবং স্থানীয় অর্থনীতিতে এর অবদান একে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।

#যদুবয়রাবাজার #কুষ্টিয়া #কুমারখালি #যদুবয়রাইউনিয়ন #বাংলারবাজার #প্রাচীনবাজার #লোকসমাগম #বৃহৎবাজার #ব্যবসাকেন্দ্র #অর্থনীতি #বাণিজ্য #কৃষিপণ্য #খুলনাবিভাগ #বাংলাদেশ #বাজারসংস্কৃতি #স্থানীয়অর্থনীতি #গ্রামবাংলা #বাংলারঅর্থনীতি #লোকালট্রেড #রুরালমার্কেট

15/07/2025

"জীবন থেকে মৃত্যু বড় নয়, মৃত্যুর চেয়ে ভয়ংকর হল অজ্ঞানতা।"

31/07/2022
05/07/2022

বাউল সম্রাট ফকির লালন সাঁই ১১৯৬ বঙ্গাব্দের (১৭৭৪ খ্রিষ্টাব্দ, মতান্তরে ১৭৯০ খ্রিষ্টাব্দে) ফাল্গুন মাসের পূর্ণিম....

প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন - amarnazrul.com
12/06/2022

প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন - amarnazrul.com

মিথ্যা শুনিনি ভাই,এই হৃদয়ের চেয়ে বড়াে কোনােমন্দির কাবা নাই - AmarNazrul.com
07/06/2022

মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড়াে কোনাে
মন্দির কাবা নাই - AmarNazrul.com

কামনা আর প্রেম হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছেধীর, প্রশান্ত ও চিরন্তন----- কাজী নজ...
02/06/2022

কামনা আর প্রেম হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছে
ধীর, প্রশান্ত ও চিরন্তন
----- কাজী নজরুল ইসলাম
https://amarnazrul.com/

"নিন্দার কণ্টক মাল্যবক্ষে বাঁধিয়াছে বারে বারে,জয়মাল্য জানিয়াছি তারে"- রবীন্দ্রনাথamarrabindranath.com
06/05/2022

"নিন্দার কণ্টক মাল্য
বক্ষে বাঁধিয়াছে বারে বারে,
জয়মাল্য জানিয়াছি তারে"
- রবীন্দ্রনাথ
amarrabindranath.com

নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না - কাজী নজরুল ইসলাম  .com
21/04/2022

নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না - কাজী নজরুল ইসলাম .com

'হিজ মাস্টার্স ভয়েস’. বিজ্ঞান ও প্রভুভক্তির একটি ছোট্ট কাহিনী! আপনি পড়বেন ― হয়ত দু'এক ফোঁটা চোখের জলের সাথেই! যাঁরা গা...
28/03/2022

'হিজ মাস্টার্স ভয়েস’.

বিজ্ঞান ও প্রভুভক্তির একটি ছোট্ট কাহিনী! আপনি পড়বেন ― হয়ত দু'এক ফোঁটা চোখের জলের সাথেই!
যাঁরা গান ভালোবাসেন তাঁরা ছোটবেলায় ‘হিজ মাস্টার্স ভয়েস’ বা এইচ এম ভি'র লংপ্লেয়িং রেকর্ডের লোগোটি নিশ্চয়ই খেয়াল করেছেন! লোগোটিতে একটি ডিস্কগ্রামোফোনের সামনে বসে সংগীত শ্রবণরত কুকুরটিকে নিশ্চিতভাবেই মনে আছে! তবে হয়তো অনেকেই এই লোগোটির পেছনের সত্য কাহিনীটি জানেন না! কুকুরটি একটি মিক্সড পেরিয়ার গোত্রের! ও ছিল ওর মনিবের ভীষণ আদরের!

কুকুরটির নাম ছিল ‘নিপার’ ! আর ওর মনিবের নাম মার্ক ব্যারাউ! মার্ক তাঁর ভাই ফ্রানসিস আর নিপারকে নিয়ে তাদের সংসার! ভাল গান গাইতেন মার্ক, আর ফ্রানসিস ছিলেন চিত্রশিল্পী! তখন সিলিন্ডার গ্রামোফোনের যুগ! তাই মার্ক তাঁর গানের বা কণ্ঠস্বরের একটি রেকর্ড তৈরি করিয়েছিলেন! কিন্তু দুঃখের বিষয় মার্ক অতি অল্প বয়সে হঠাৎ মারা যান! তার ভাইয়ের কাছে রেখে যান তাঁর প্রিয় ‘নিপারকে’ ! এদিকে ফ্রানসিসের আদর-যত্ন সত্ত্বেও মার্কের মৃত্যুকে নিপার মেনে নিতে পারছিল না! নিপার খাওয়া দাওয়া প্রায় ত্যাগ করে সবসময়েই ঘরের একটা কোনে মনমরা হয়ে শুয়ে থাকতো! এইরকমভাবে কাটলো বছর তিনেক!

একদিন ফ্রানসিস তার ভাইয়ের রেখে যাওয়া কণ্ঠস্বরের রেকর্ডটা ধুলো ঝেড়ে সিলিন্ডার গ্রামোফোনের উপর চাপিয়ে বাজিয়ে শুনছিল! হঠাৎ সে খেয়াল করলো প্রায় আধমরা নিপার তার মনিবের কণ্ঠস্বর শুনে ছুটে এসে স্পিকারের একেবারে সামনে বসে অধীর আগ্রহে সেই কণ্ঠস্বর শুনছিল! বিষয়টি ফ্রানসিসের হৃদয় স্পর্শ করলো! ফ্রানসিস শিল্পী তাই সে ঐ দৃশ্যটি চিত্রায়িত করে ফেলল ক্যানভাসে!

এর কয়েকদিন পরেই নিপার মারা যায়! ঠিক ঐ সময় ১৮৯৯ সালে লন্ডনে গ্রামোফোন কোম্পানি তাদের কোম্পানির জন্য একটি লোগো আহ্বান করে বিজ্ঞাপন দেয়! ফ্রানসিস যথারীতি নিপার আর তার ভাইয়ের গ্রামোফোনের চিত্রটি বিবেচনার জন্য পাঠালেন! অনেক চিত্র ও লোগো জমা পড়ল! কোম্পানির একজন ডাইরেক্টর ফ্রানসিসের কুকুরের গান শোনার ছবিটি বেকার বলে নাকচই করে দিয়েছিলেন! কিন্তু অন্য আর একজন ডাইরেক্টর ফ্রানসিসকে ডেকে ছবিটির মর্মার্থ জানতে চাইলেন! ফ্রানসিসের মুখে ছবিটির পশ্চাৎপটের কাহিনী শুনে ঐ পরিচালক মহাশয়ের দুচোখ ভরে উঠলো জলে! ব্যাস, ফ্রানসিসের ঐ চিত্রটিই গ্রামোফোন কোম্পানি ১০০ পাউন্ডে কিনে নিলেন এবং লোগো হিসাবে গ্রহণ করলেন আর কোম্পানির নামটিও নিপারের অসাধারণ ভালবাসাকে সম্মান দিতে পাল্টে রাখা হলো ‘হিজ মাস্টার্স ভয়েস’! সত্যি কি করুণ অথচ কি মিষ্টি কাহিনী তাই না ?

সংগৃহীত

১) জমিদার হতে গেলে টাকাপয়সা লাগে না।শুধু ঘুম থেকে একটু দেরি ক‍রে উঠলেই হলো !😇২) দুটো মশা উড়তে উড়তে পায়ে এসে বসল। মারতে গ...
01/03/2022

১) জমিদার হতে গেলে টাকাপয়সা লাগে না।
শুধু ঘুম থেকে একটু দেরি ক‍রে উঠলেই হলো !😇
২) দুটো মশা উড়তে উড়তে পায়ে এসে বসল। মারতে গিয়েও মারলাম না। তাড়িয়ে দিলাম। হয়তো নতুন দম্পতি পা ধরে আশীর্বাদ নিতে এসেছে। বিয়ের মরশুম চলছে তো !😃
৩) কাছের পথও দূরের লাগে, যদি সাথে কেউ না থাকে।
দূরের পথও কাছের লাগে, যদি পেছনে পাগলা কুকুর থাকে !😀
৪) এই ভেজালের রাজত্বেও একমাত্র বিদ্যুৎ-বিভাগই খাঁটি জিনিস দিয়ে যাচ্ছে। বিশ্বাস না হলে একবার হাত লাগিয়ে দেখে নিন !😂
৫) প্রেম, লেপ আর ফেসবুক-এর মধ্যে একমাত্র মিল হলো : তিনটের ভেতরেই ঢোকা যতটা সহজ, বেরোনো ততটাই কঠিন !😀
৬) ব্যাঙ্ক থেকে লোন নিন যত খুশি...
তারপর বেরোনোর আগে তিনমুঠো চাল পেছন দিকে ছুঁড়ে দিয়ে বলুন : "ব্যাঙ্ক, তোমার সব ঋণ শোধ করে
দিলাম !"😂
৭) মায়াবতী নাকি এক টিভি ইন্টার্ভিউতে বলেছেন, আমি যদি পদ্মাবতী হতাম, কক্ষনো আগুনে ঝাঁপ দিতাম না....! সেই ইন্টার্ভিউ দেখে উত্তেজিত লালু টুইট করেছেন, নিজেকে দেখেছিস আয়নায়.... তুই পদ্মাবতী হলে শালা খিলজী নিজেই আগুনে ঝাঁপ দিত..! 😀
৮) দেশে থাকতে গেলে আধার আর দেশের বাইরে যেতে হলে ধার... এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। 😃

Address

Joduboira Union
Kumarkhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when যদুবয়রা বাজার, যদুবয়রা, কুমারখালিী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share