25/01/2026
জীবিত স্বামীকে দেখতে জেলখানায়
গেলেন মৃত স্ত্রী ও সন্তান”—
এটা কোনো ব্যঙ্গ নয়, এটা আজকের
বাংলাদেশের করুণ বাস্তবতা।
যেখানে একজন বন্দির সঙ্গে দেখা করতে
স্ত্রী ও সন্তানের লাগে জীবিত শরীর,
সেখানে আজ মরদেহই হাজির করা হলো সাক্ষাতে।
এর চেয়ে বড় নিষ্ঠুরতা আর কী হতে পারে?
এই কি রাষ্ট্রের আইন? এই কি মানবতা?
নাকি ক্ষমতার অহংকারে মানুষ হওয়াটাই নিষিদ্ধ?
মৃতরা কথা বলে না,
কিন্তু তাদের সঙ্গে করা অমানবিক আচরণ
জোরে জোরেই বলে দেয়—
এই ব্যবস্থা কতটা নির্দয় হয়ে উঠেছে।
আজ স্ত্রী ও সন্তানের লাশ জেলে,
কাল ইতিহাসের কাঠগড়ায় কারা দাঁড়াবে—
সে হিসাব সময় ঠিকই রাখবে।