UNO Kumarkhali Kushtia

UNO Kumarkhali Kushtia This is official page of Upazila Nirbahi Officer, Kumarkhali, Kushtia

19/04/2026
স্বপ্নের পথে, বিজয়ের সাথে -‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর্শী? তাদ...
16/04/2026

স্বপ্নের পথে, বিজয়ের সাথে -
‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’

আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর্শী? তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়! তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

কারা অংশ নিতে পারবে?
✅ বয়স: ১২ থেকে ১৪ বছর।
(২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)

✅ ক্যাটাগরি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।

কেন এই সুবর্ণ সুযোগ?
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ!

⏰ রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিল, ২০২৬।
🔗 আবেদন করুন আজই: https://notunkurisports.gov.bd

অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ২৫-২৭ এপ্রিল উপজেলা পর্যায়ে বাছাইপর্বে অংশ নিতে হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

শেয়ার করে পৌঁছে দিন দেশের প্রতিটি প্রান্তে, যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে।

#নতুনকুঁড়ি

বাংলাদেশের তরুণ ক্রীড়া প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম - Notun Kuri Sports।

বর্ষ বরণ উৎসব ১৪৩৩
14/04/2026

বর্ষ বরণ উৎসব ১৪৩৩

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল শপিং মল, মার্কেট ও দোকানসমূহ রাত ৭:০০টা পর্যন্ত খোলা রাখা ...
06/04/2026

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল শপিং মল, মার্কেট ও দোকানসমূহ রাত ৭:০০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ।সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য-
05/04/2026

সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য-

ডাঁশা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আলামিন (স্বাধীন), ব্যাচ–২০২৩, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ৯৫তম...
24/03/2026

ডাঁশা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী আলামিন (স্বাধীন), ব্যাচ–২০২৩, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ৯৫তম, মানবিক ইউনিটে ৫২৬তম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ২০তম স্থান অর্জন করা নিঃসন্দেহে এক কৃতিত্ব।

জীবনের কঠিন বাস্তবতা মায়ের অকাল মৃত্যু, পারিবারিক প্রতিকূলতা বাধা পেরিয়ে আজকের এই সাফল্য প্রমাণ করে যে, দৃঢ় মনোবল ও অধ্যবসায় থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার শিক্ষাক্রম চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এটি শুধু একটি সহায়তা নয়, বরং একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।

আশা করি, সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা এমন অনুপ্রেরণামূলক উদ্যোগের পাশে দাঁড়িয়ে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের সহযাত্রী হবেন।

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমারখালী উপজেলাবাসীসহ বিশ্বজুড়ে শান্তিকামী সকল মুসলিম উম্মাহকে জানাই উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক !

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের অমূল্য বার্তা। ঈদের প্রকৃত সার্থকতা কেবল উৎসবে নয়, বরং রমজানের ত্যাগ, সহমর্মিতা ও ধৈর্যের শিক্ষাকে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার মধ্যে নিহিত।

আসুন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার। মহান আল্লাহ আমাদের সকলের জীবনে শান্তি, রহমত ও বরকত বর্ষণ করুন।

ফারজানা আখতার
উপজেলা নির্বাহী অফিসার
কুমারখালী, কুষ্টিয়া।

জাতীয় দিবসসমূহ উদযাপন/পালনের সরকারি  সিদ্ধান্ত....
15/03/2026

জাতীয় দিবসসমূহ উদযাপন/পালনের সরকারি সিদ্ধান্ত....

বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে
06/03/2026

বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য
06/03/2026

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য

Address

Kumarkhali

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801730473630

Alerts

Be the first to know and let us send you an email when UNO Kumarkhali Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UNO Kumarkhali Kushtia:

Share