কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Kumarkhali
  • কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন

কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন মানবতার কল্যাণে....

21/03/2026

নৈশ প্রহরী ভাইদের মাঝে ঈদের পাঞ্জাবি উপহার -২৬

16/03/2026

আসসালামু আলাইকুম ।
আশা করি ভালো আছেন।
আপনি জানেন কুমারখালি ডেভলপমেন্ট এসোসিয়েশন ২০১০ সাল থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই আলোকে প্রতিবছরের ন্যায় এবছরও আমরা দুস্থ ও অসহায় ২০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরনের উদ্যোগ হাতে নিয়েছি।

উক্ত উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে আপনার একান্ত সহযোগিতা প্রয়োজন। আশা করি আমাদের কাজে আপনিও শরিক হয়ে আখেরাতের পুঁজি হিসেবে মানবতার কল্যাণের কাজে অংশগ্রহণ করবেন।

মা'আসসালাম
আলী হাসান সাদ্দাম
সেক্রেটারি
কুমারখালি ডেভলপমেন্ট এসোসিয়েশন
মোবাইলঃ 01919909020 (Nagad/Bikash/Rocket)

06/03/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
মানবতার কল্যাণে.......

কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে

দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ-২৬ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তারিখ - ১৯/০৩/২০২৬
রোজ- বৃহস্পতিবার
স্থান - ফাজিল মাদরাসা, শেরকান্দি, কুমারখালী
সময় : সকাল - ৯.০০ টা

উক্ত ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে কুমারখালীর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী ভাইদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

চেয়ারম্যান
কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন

কুষ্টিয়ায় অসহায় এক দিনমজুরকে মোটরচালিত অটোভ্যান উপহার দিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্...
17/10/2025

কুষ্টিয়ায় অসহায় এক দিনমজুরকে মোটরচালিত অটোভ্যান উপহার দিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া বাজার এলাকায় দিনমজুর তোফাজ্জল হোসেনের হাতে অটোভ্যানটি তুলে দেন তিনি।

এ সময় কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হক সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী পেয়ে তোফাজ্জল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নিজস্ব যানবাহন পেয়ে এখন থেকে নিজের শ্রমে পরিবারের অভাব কিছুটা হলেও ঘোচাতে পারব।

মুফতি আমির হামজা বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই ইসলামের শিক্ষা। সমাজের অসহায়দের পাশে থেকে সেবা করাই আমাদের দায়িত্ব।”

এসময় মুফতি আমির হামজা সমাজে সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মানবতার কল্যাণেকুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন
13/06/2025

মানবতার কল্যাণে

কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন

07/06/2025

কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সামাজিক সেচ্ছাসেবী সংগঠন কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন কেডিএ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ ই জুন শুক্রবার বিকাল ৪ টায় স্হানীয় মিলনায়তনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের কর্ম পরিষদের সদস্য মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় ও কেডিএ’র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইমরান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসময় আলোচনা করেন, কুষ্টিয়া-৪ ( কুমারখালী – খোকসা ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি নমিনি জননেতা আফজাল হোসাইন।



বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র নমিনি জননেতা অ্যাডঃ রবিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর টিম সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত পৌর ৩ নং ওয়ার্ডের কমিশনার নমিনি জননেতা রবিউল ইসলাম রবি, কেডিএর সাধারণ সম্পাদক আলী হাসান সাদ্দাম, ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম, শামসুজ্জামান জুয়েল সহ কেডিএ’র নির্বাহী সদস্য ওয়াজউদ্দীন, ফরিদ হোসেন, শফিকুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আলী হোসেন জাকির।



উল্লেখ যে, এসময় পৌর শহর সহ উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় দেড় শতাধিক অসচ্ছল মানুষদের ঈদ সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়।

মানবতার কল্যাণে.....ঈদ মানে আনন্দ,  ঈদ মানে হাসি খুশি আলহামদুলিল্লাহগত ৩০/০৩/২০২৫ তারিখে কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন...
27/05/2025

মানবতার কল্যাণে.....
ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি খুশি

আলহামদুলিল্লাহ

গত ৩০/০৩/২০২৫ তারিখে

কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে পবিএ ঈদুল আযহা উপলক্ষে দুস্থ, অসহায় ও ছিন্ন মুল মানুষের মাঝে উপহার প্রদান করা হয়।

" শিশু কিশোরদের মাঝে ঈদের পোশাক উপহার বিতরণ, -২৫ "
তারিখ -৩০ শে মার্চ'২৫
স্থান- চর আগ্রাকুন্ডা আবাসন প্রকল্পে।
সময় : সকাল-১০ টায়
আয়োজনে: কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের
কুমারখালী, কুষ্টিয়া

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আফজাল হোসাইন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরান হোসাইনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এডভোকেট মোঃ রবিউল ইসলাম, মোহাম্মদ আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আলী হাসান সাদ্দাম, নির্বাহী সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান জুয়েল, মিজানুর রহমান রতন, আলী হোসেন জাকির, শিক্ষাবিদ মোঃ বনি আমিন, মোঃ ওয়াজউদ্দিন, ছাত্রনেতা মোহাম্মদ ইসরাইল হোসেন প্রমুখ।

উল্লেখ্য সংগঠনটি ২০১০ সাল থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঈদ সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান ও চিকিৎসা সহায়তা প্রদান, মানবিক সহায়তা, ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি।

Address

Kumarkhali
7010

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category