30/05/2026
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথিমপাশা ইউনিয়ন শাখা।
আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
পৃথিমপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাব্বির মোহাম্মদ রুনু এর সভাপতিত্বে ও সেক্রেটারী তাওহীদুর রহমান সিদ্দিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরী, পৃথিমপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শফিক উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।