09/02/2026
স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আগে কিশোরগঞ্জ এসেছেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আগে শহরে এসেছেন তারপর উনারা অন্য উপজেলায়, অন্য থানাগুলোতে গিয়েছেন কিন্তু এবার আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান কিশোরগঞ্জ শহরে আসেন নি, হোসেনপুর সময় দেন নি কারণ উনাকে কিশোরগঞ্জ শহরে আসতে অনুরোধ করা হয় নি, হোসেনপুরে সময় দিতে অনুরোধ করা হয় নি। উনার গুরুত্ব জেলা বাদ দিয়ে কেটে নেয়া হয়েছে উপজেলায়। নির্বাচন শেষ হবার আগেই এই অবস্থা ... আসলে এখনই সময় ভৈরব আর কিশোরগঞ্জ আলাদা করে ফেলবেন নাকি এক সাথে রাখবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার।
🐓 🐓 🐓 আসুন সবাই অখন্ড কিশোরগঞ্জের পক্ষে থাকি 🐓 🐓 🐓
আমরা কাউরো অসম্মান হোক সেটা চাই না কিন্তু আজ কিশোরগঞ্জ শহরে যানজটের অবস্থা ভয়াবহ এবং এর সাথে চাঁদাবাজির সম্পর্ক ওতোপ্রত। এই চাঁদাবাজির গডফাদারদের কারণে প্রশাসন পর্যন্ত কাজ করতে পারছে না। এরা দলীয় ক্ষমতায় খুব বেশি হলে এমপি হবে আর শহরের অবস্থা আরো খারাপ হবে। বাড়বে চাঁদাবাজি, বাড়বে মাদক, কমবে নিরাপত্তা, বাড়বে ফুটপাত দখল আর যানজট। বাড়বে খুন ধর্ষণ জবরদখল আর অন্যান্য অন্যায় অত্যাচার কারণ তারা তো কিশোরগঞ্জের না, তারা হোসেনপুরের না। তারা মন থেকে ভালো মানুষও না। অন্যদিকে জজ সাহেব আমাদের নিজেদের এলাকার। উনার জীবনে আর কিছু পাওয়ার বাকি নেই। উনি চান কেবলমাত্র মানুষের জন্য কাজ করে বাকি জীবন অতিবাহিত করতে। এরকম একজন বড় মনের শিক্ষিত মানুষ বড় জায়গায় গেলে সকলের লাভ।
যদি জজ সাহেব আমাদের এমপি নির্বাচিত হন তবে তিনি দিনশেষে আবার দলেই যাবেন। তখন তারেক জিয়ার সম্মতি থাকলে উনার মন্ত্রীত্ব পর্যন্ত নিশ্চিত। শুরুতেই জজ সাহেব বলেছেন জনগণের বিএনপি বা গণমানুষের জাতীয়তাবাদী মার্কা এবার মোরগ, দলমত নির্বিশেষে তিনি সকলের জন্য নিশ্চিত করেন ন্যায়বিচার, তিনি চান শিক্ষা এবং শিল্পে উন্নতি, চান একটি উন্নত আধুনিক হোসেনপুর এবং কিশোরগঞ্জ গড়ে তুলতে।
ভৈরব-কিশোরগঞ্জ-হোসেনপুর সব যদি এক রাখতে চান, যদি পরিস্কার-পরিচ্ছন্নতা চান, যদি টেকশই উন্নতি চান, সন্তানের সুশিক্ষা ও মাদকমুক্ত সমাজ নিশ্চিত করতে চান, যদি উন্নত হোসেনপুর আর ফ্লাইওভার যুক্ত যানজট মুক্ত সদর চান তবে জজ সাহেবকে মোরগ মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করুন 🙏
এই পোস্টটি নিয়ে আন্তরিক ভাবে ভাবার এবং কপি বা শেয়ার করে ছড়িয়ে দেয়ার অনুরোধ রইলো। সকলের জন্য শুভকামনা 🐓