BNCC platoon Gurudayal Govt. College

BNCC platoon Gurudayal Govt. College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BNCC platoon Gurudayal Govt. College, Government Organization, Kishoreganj.

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান - ২০২৬ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা ...
12/09/2026

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান - ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এর উদ্যোগে আয়োজিত “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন অভিযান ২০২৬” উপলক্ষে অনুষ্ঠিত র‍্যালিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে গুরুদয়াল সরকারি কলেজ BNCC প্লাটুনের ক্যাডেটরা।

র‍্যালির শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাডেটরা শৃঙ্খলা বজায় রাখা, র‍্যালির সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা, অংশগ্রহণকারীদের সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং বিভিন্ন দায়িত্ব নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পালন করে।

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে BNCC ক্যাডেটদের সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলুন।

অভিনন্দন ও শুভেচ্ছাগুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর লুৎফুন নাহার ম্যামকে গ...
10/09/2026

অভিনন্দন ও শুভেচ্ছা
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ এর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর লুৎফুন নাহার ম্যামকে গুরুদয়াল সরকারি কলেজ BNCC প্লাটুনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
আপনার মেধা, অভিজ্ঞতা ও প্রজ্ঞাময় নেতৃত্বে আমাদের কলেজের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে, এই প্রত্যাশা রাখি। শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আপনার আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।
বিশেষ করে BNCC এর কার্যক্রমে আপনার উৎসাহ, সহযোগিতা ও অভিভাবকসুলভ দিকনির্দেশনা আমাদের ক্যাডেটদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। আপনার নেতৃত্বে গুরুদয়াল সরকারি কলেজের BNCC প্লাটুনও তার কার্যক্রমে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।
আপনার নতুন দায়িত্বের সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।

বিদায় সংবর্ধনাগুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-এর সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান স্যার-এর পিআরএল গমন উপলক...
09/09/2026

বিদায় সংবর্ধনা
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-এর সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান স্যার-এর পিআরএল গমন উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজ BNCC প্লাটুনের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।
দীর্ঘ কর্মজীবনে শিক্ষা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি BNCC কার্যক্রম এবং বিশেষ করে গুরুদয়াল সরকারি কলেজ BNCC প্লাটুনের অগ্রযাত্রায় স্যারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। প্লাটুনের বিভিন্ন কার্যক্রমে তাঁর সহযোগিতা, আন্তরিকতা, উৎসাহ ও মূল্যবান দিকনির্দেশনা আমাদের ক্যাডেটদের দায়িত্ববোধ ও আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।
স্যারের স্নেহ, সহযোগিতা ও দিকনির্দেশনার স্মৃতি আমাদের প্লাটুনের প্রতিটি ক্যাডেটের কাছে দীর্ঘদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর অবদান ও আন্তরিক সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।
কর্মজীবনের পরবর্তী অধ্যায় হোক আরও সুন্দর, শান্তিময় ও আনন্দময়। এই প্রত্যাশায় স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক সুখ ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।
(Admin post)

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ BNCC প্লাটুনে গত ২৬ আগস্ট ২০২৬, বুধবার “বিএনসিসি কুইজ প্রতিযোগিতা ২০২৬” অনুষ্ঠিত হয়। অত্...
04/09/2026

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ BNCC প্লাটুনে গত ২৬ আগস্ট ২০২৬, বুধবার “বিএনসিসি কুইজ প্রতিযোগিতা ২০২৬” অনুষ্ঠিত হয়। অত্যন্ত উৎসাহ ও আনন্দঘন পরিবেশে আয়োজিত এ প্রতিযোগিতায় প্লাটুনের ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উক্ত প্রতিযোগিতায় বিজয়ী ক্যাডেটরা হলেন,
🥇 প্রথম স্থান: ক্যাডেট জুবাইরা জান্নাত অন্ত
🥈 দ্বিতীয় স্থান: ক্যাডেট ল্যান্স কর্পোরাল নিশাত নবনী
🥉 তৃতীয় স্থান: ক্যাডেট নাসাঈদ রহমতউল্লাহ
গত ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন গুরুদয়াল সরকারি কলেজের স্বনামধন্য অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ স্যার। এ সময় আরও উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজ BNCC প্লাটুনের শ্রদ্ধেয় প্লাটুন কমান্ডার পিইউও মতিউর রহমান স্যার।
বিজয়ী সকল ক্যাডেটকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা❤️

"বল বীর—বল উন্নত মম শির!শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!”          — বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামআজ জাতীয় কবি...
31/08/2026

"বল বীর—
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!”
— বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী/নজরুল বর্ষ পালন উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজ BNCC প্লাটুনের BNCC ক্যাডেটরা অত্যন্ত নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছে।

শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ক্যাডেটরা দায়িত্ব পালন, অনুষ্ঠানস্থলের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে। এছাড়াও অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত র‍্যালিতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক (DC), পুলিশ সুপার (SP), গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় এবং জেলা প্রশাসনের অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।

সাম্য, মানবতা, বিদ্রোহ ও দেশপ্রেমের চিরন্তন কবি কাজী নজরুল ইসলামের আদর্শ আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে ❤️

গর্বের অর্জন, গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের জন্য এক অনন্য মুহূর্ত❤️জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কলেজ, উপ...
14/08/2026

গর্বের অর্জন,

গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের জন্য এক অনন্য মুহূর্ত❤️

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কলেজ, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের গর্বিত ক্যাডেট মিনহাজুর রহমান মৃত্ত্বিক।

আজ সম্মানজনক এই অর্জনের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সনদ গ্রহণ করেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় এবং গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের সম্মানিত PUO জনাব মতিউর রহমান স্যারের কাছ থেকে।

একজন ক্যাডেট হিসেবে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও একাডেমিক উৎকর্ষতার সমন্বয়ে এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি গুরুদয়াল সরকারি কলেজ এবং গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের জন্যও অত্যন্ত গর্বের। তার এই কৃতিত্ব প্রমাণ করে যে সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও নিষ্ঠা থাকলে একজন ক্যাডেট শিক্ষা ও সহশিক্ষা, উভয় ক্ষেত্রেই অনন্য সাফল্য অর্জন করতে সক্ষম।

গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে ক্যাডেট মিনহাজুর রহমান মৃত্ত্বিক'কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপ সাফল্য, সম্মান ও গৌরবে পরিপূর্ণ হোক।

অভিনন্দন ও শুভকামনা❤️

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর নির্দেশনায়, কিশোরগঞ্জ  শহরে গুরুদয়াল সরকারি ক...
13/08/2026

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর নির্দেশনায়, কিশোরগঞ্জ শহরে গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন-এর উদ্যোগে আয়োজিত হলো "ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান ২০২৬".

জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশপ্রেম, সাহস ও ঐক্যের এক অনন্য প্রতীক। এই ঐতিহাসিক গণআন্দোলন প্রমাণ করেছে, বাংলাদেশের মানুষ ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশপ্রেম, সাহস ও ঐক্যের এক অনন্য প্রতীক। এই ঐতিহাসিক গণআন্দোলন প্রমাণ করেছে, বাংলাদেশের মানুষ যখন একসঙ্গে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায়, তখন পরিবর্তনের শক্তি হয়ে ওঠে অপ্রতিরোধ্য। এই বিজয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের সম্মিলিত আত্মত্যাগ, সাহস ও দৃঢ় সংকল্পের ফসল।

আজ, ৫ আগস্ট, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ, আহত ও সংগ্রামী মানুষকে, যাদের আত্মত্যাগ আমাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এ উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে গুরুদয়াল সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ অত্যন্ত শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন। পুষ্পস্তবক অর্পণের পুরো সময়জুড়ে ক্যাডেটরা সারিবদ্ধভাবে আগত সকলের চলাচল নিশ্চিত করেন, শৃঙ্খলা বজায় রাখেন এবং সার্বিক পরিস্থিতি সুচারুভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের এই দায়িত্বশীল উপস্থিতি শুধু বিএনসিসির শৃঙ্খলার প্রতিফলনই নয়, বরং জাতীয় দায়বদ্ধতা ও দেশপ্রেমেরও এক উজ্জ্বল উদাহরণ।

০১লা আগস্ট ২০২৬, রোজ শনিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্ট কর্তৃক সাভার ক্যান্টনমেন্ট ফায়ারিং...
02/08/2026

০১লা আগস্ট ২০২৬, রোজ শনিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রমনা রেজিমেন্ট কর্তৃক সাভার ক্যান্টনমেন্ট ফায়ারিং রেঞ্জে একটি ফায়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে বিএনসিসি সেনা শাখা, গুরুদয়াল সরকারি কলেজ প্লাটুন থেকে ১১ (এগারো) জন চৌকষ ক্যাডেট সফলভাবে অংশগ্রহণ করেন এবং দক্ষতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে ফায়ারিং অনুশীলন সম্পন্ন করেন।

প্রশিক্ষণ চলাকালে ক্যাডেটরা অস্ত্র পরিচালনার মৌলিক কৌশল, ফায়ারিং রেঞ্জে নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ, নির্ভুল নিশানাভেদ এবং ব্যবহারিক ফায়ারিং অনুশীলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামরিক দক্ষতা অর্জন করেন। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রশিক্ষণ ক্যাডেটদের বাস্তবধর্মী সামরিক অনুশীলনের সুযোগ করে দেয়, যা তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করতে সহায়ক হয়।

এ ধরনের প্রশিক্ষণ ক্যাডেটদের আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং দলগত সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ভবিষ্যতের বিভিন্ন সামরিক ও নেতৃত্বমূলক প্রশিক্ষণে সফল অংশগ্রহণের জন্য তাদের আরও প্রস্তুত করে এবং দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও নেতৃত্বের গুণাবলির বিকাশে কার্যকর অবদান রাখে।

“When duty calls, BNCC responds— grooming future leaders through service and discipline.”🗣️ Md. Matiur Rahman Sir, Profe...
23/07/2026

“When duty calls, BNCC responds— grooming future leaders through service and discipline.”

🗣️ Md. Matiur Rahman Sir,
Professor Under Officer (PUO), Gurudayal Government College BNCC Platoon.

Address

Kishoreganj

Opening Hours

Wednesday 12:00 - 14:00
Thursday 12:00 - 14:00

Telephone

+8801876072443

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNCC platoon Gurudayal Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share