IAB কটিয়াদী উপজেলা শাখা

IAB কটিয়াদী উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা শাখার অফিসিয়াল পেইজ

যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।”(সূরা মায়িদা: ৩২)
14/06/2026

যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির জীবন রক্ষা করল।”
(সূরা মায়িদা: ৩২)

জবাবদিহি ও স্বচ্ছতা ছাড়া কোনো বাজেট জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। দেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর-ভ্যাট...
13/06/2026

জবাবদিহি ও স্বচ্ছতা ছাড়া কোনো বাজেট জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। দেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর-ভ্যাট দিচ্ছে। তাই জনগণের অর্থ কোন খাতে কীভাবে ব্যয় হচ্ছে, তা জাতির সামনে পরিষ্কার থাকতে হবে।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট-ইসলামী আন্দোলন বাংলাদেশইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহা...
11/06/2026

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১১ জুন জাতীয় সংসদে পেশকৃত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপরে তৎক্ষণাৎ দেয়া এক প্রতিক্রিয়ায় বলেন, বাজেটে এতো বেশি আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, বাজেটকে আশাবাদে ভারাক্রান্ত বলে মনে হচ্ছে। এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে। তবে বাজেট সুলিখিত। বাজেট বক্তৃতায় জুলাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে,“সমাজ-সংস্কৃতির বুনন, অর্থনৈতিক গণতন্ত্রায়ন”,জনমিতিকি লভ্যাংশ, দীর্ঘজীবিতা লভ্যাংশ ও গণতান্ত্রিক লভ্যাংশ এর কথা বলা হয়েছে। “স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও ন্যায্যতা”কে মূল বিবেচনা করে বাজেট প্রস্তাব করা হয়েছে। এগুলো সাধুবাদযোগ্য।

কিন্তু ২০৩৪ এর মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির আশাবাদ, মূল্যস্ফিতি ৭.৫ এ নামিয়ে আনা, ৬.৫ প্রবৃদ্ধির লক্ষমাত্রা অর্জন করা বর্তমান বাস্তবতায় কঠিন হবে। বাজেট বক্তব্যে ভঙ্গুর অর্থনীতি, অস্থির বিশ্বরাজনীতির কথা আলোচনা করেও এমন আশাবাদ ব্যক্ত করা কেবলই রাজনৈতিক প্রতিশ্রুতি বলেই মনে হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, জনগণকে অর্জনঅযোগ্য আশা না দিয়ে বাস্তবভিত্তিক লক্ষমাত্রা নির্ধারণ করা উচিৎ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, বাজেট বক্তৃতায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮.৫ শতাংশে উন্নীত করা, মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপি'র ২.৭ শতাংশে উন্নীত করা এবং মোট বিনিয়োগকে জিডিপি'র ৪০ শতাংশে উন্নীত করার যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে তা চ্যালেঞ্জিং হবে।

বাজেট বক্তৃতায় ক্রিয়েটিভ অর্থনীতি (Creative Economy), ক্রীড়া অর্থনীতি (Sports Economy), সবুজ অর্থনীতি (Green Economy) এবং সুনীল অর্থনীতি (Blue Economy)-এর মত খাতগুলোকে জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসার প্রতিশ্রুতিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছি।
কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা, রাজস্ব-জিডিপি'র অনুপাত বর্তমান ৮ শতাংশ থেকে ১১ শতাংশে উন্নীত করা যা বর্তমানে ৬.৮ শতাংশ এবং যা আগামী ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৯.৬ শতাংশে উন্নত করার আশাবাদও চ্যালেঞ্জিং হবে। কারণ রাজস্ব আদায় পদ্ধতি ও চর্চা দুর্নীতি ও অদক্ষতায় নিমজ্জিত।

স্বাস্থ্যসেবায় আদ্ব-দ্বীন হাসপাতালের অবদান সর্বজন স্বীকৃত; সমস্যায় সমাধানের পথে না হেটে লাইসেন্স বাতিল করা অন্যায্য-মাওল...
11/06/2026

স্বাস্থ্যসেবায় আদ্ব-দ্বীন হাসপাতালের অবদান সর্বজন স্বীকৃত; সমস্যায় সমাধানের পথে না হেটে লাইসেন্স বাতিল করা অন্যায্য
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গত ঈদুল আজহার আগের দিন মগবাজারে অবস্থিত আদ্ব-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু দেশের অন্য সকলের মতো আমাদেরকেও ব্যথিত করেছে। এমন দুর্ঘটনার পরে তদন্ত হওয়া, তদন্তে যাদের দায় বা কর্তব্যে অবহেলা পাওয়া যাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হাসপাতাল কর্তৃপক্ষের কোন দায় থাকলে তাও শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসা উচিৎ। কিন্তু দেশের স্বাস্থ্য সেবায় প্রতিষ্ঠিত একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করার যে সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তর নিয়েছে কোনভাবেই তা কাম্য নয় এবং এটা কোন ন্যায্য সিদ্ধান্তও নয়। আমরা মনে করি, তদন্তে যাদের দায় বা অবেহলা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ক্ষতিপূরনের ব্যবস্থা গ্রহণ করুন, হাসপাতালের কোন ত্রুটি থাকলে হাসপাতালকে জরিমানা করা যেতে পারে কিন্তু কোন অবস্থাতেই আদ্ব-দ্বীন হাসপাতালের মতো একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যাদের অবদান সর্বজন স্বীকৃত তাদের লাইসেন্স বাতিল করা যাবে না। স্বাস্থ্য অধিদপ্তরকে লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

আজ ১১ জুন এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এই মন্তব্য করেন। বিস্ময় প্রকাশ করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের সর্বত্র অরাজকতা ও অন্যায্যতা বিরাজ করছে। অধিকাংশ হাসপাতাল মনসম্মত সেবা প্রদান করে না। যেসব হাসপাতাল মানসম্মত সেবা প্রদান করে সেখানে মাত্রাতিরিক্ত মূল্য ধার্য করে। সাধারণ ও নিম্ন আয়ের মানুষদের জন্য সরকারী হাসপাতালে মানবেতর সেবা গ্রহণ ছাড়া উপায় থাকে না। সেখানে আদ্ব-দ্বীন হাসপাতাল ২০০০ সাল থেকে স্বল্পমূল্যে মানসম্মত সেবা প্রদান করে আসছে। বিগত ছাব্বিশ বছরে তাদের থেকে ২ কোটির মতো রোগী সেবা পেয়েছে। হাসপাতালে দেড় লক্ষাধিক সার্জারি হয়েছে এবং বিশলক্ষাধিক গর্ভবতী নারী সেবা নিয়েছে। গর্ভবতী নারীর সেবায় সার্জারির বিপরিতে নরমাল ডেলিভারিতে আদ্ব-দ্বীন হাসপাতালের অবদান এক অনন্য মাত্রা অর্জন করেছে। গরীবদের সেবায় এই হাসপাতালে রয়েছে অসামান্য অবদান।

দেশের আর্থিকখাত ভঙ্গুর হয়ে আছে, বৈশ্বিক জটিলতায় জ্বালানিখাত মহাসংকটে নিপতিত, দ্রব্যমূল্য লাগামহীন, বিনিয়োগে স্থবিরতা কাট...
11/06/2026

দেশের আর্থিকখাত ভঙ্গুর হয়ে আছে, বৈশ্বিক জটিলতায় জ্বালানিখাত মহাসংকটে নিপতিত, দ্রব্যমূল্য লাগামহীন, বিনিয়োগে স্থবিরতা কাটছে না, কর্মসংস্থানে কোন আশাবাদ নাই, আইন-শৃংখলা পরিস্থিতি নাজুকতার চুড়ান্ত সীমা স্পর্শ করেছে আর সীমান্তে পুশইনের মতো বহুরাষ্ট্রীয় সমস্যা আমাদের সামনে। এমন সময় একটি ব্যাংকের রাজনৈতিক দখল ও প্রতি দখল নিয়ে সংসদের ঘন্টার পর ঘন্টা আলোচনা জাতি প্রত্যাশা করে না।

মাওলানা গাজী আতাউর রহমান
সিনিয়র যুগ্ম মহাসচিব
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া পৌর মেয়র নির্বাচনে হাত-পাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা আতহার আলীর ইন্তেকালে আমরা ...
09/06/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া পৌর মেয়র নির্বাচনে হাত-পাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা আতহার আলীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে বাংলাদেশের অর্থবছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ...
08/06/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে বাংলাদেশের অর্থবছরের বাজেট: আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

"বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেটঃ আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা" শীর্ষক গোলটেবিল বৈঠক। সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোল...
07/06/2026

"বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেটঃ আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা" শীর্ষক গোলটেবিল বৈঠক।

সভাপতিত্ব করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, (পীর সাহেব চরমোনাই)।

৮ জুন, সোমবার, সকাল ১০ ঘটিকা
স্থান:- শফিকুল কবির মিলনায়তন,
ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেগুনবাগিচা, ঢাকা।

আয়োজনে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা আওতাধীন মুমুরদিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে ছোট বাচ্চা ও ছাত্রদের মাদক থেকে দূরে রাখ...
06/06/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ কটিয়াদী উপজেলা আওতাধীন মুমুরদিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে ছোট বাচ্চা ও ছাত্রদের মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে একটি ফুটবল উপহার দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মুমুরদিয়া ইউনিয়ন সেক্রেটারি হাফেজ হাবিবুর রহমান সিদ্দিক, ছাত্র আন্দোলন উপজেলা শাখার স্কুল সম্পাদক সামিউর রহমান প্রমুখ।

বিশ্ববাজারের সাথে তাল না মিলিয়ে দেশের মানুষের সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয় করুন-মাওলানা গাজী আতাউর রহমানইসলামী...
01/06/2026

বিশ্ববাজারের সাথে তাল না মিলিয়ে দেশের মানুষের সামর্থ্য বিবেচনায় জ্বালানির দাম সমন্বয় করুন
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিশ্ববাজারের সাথে সমন্বয়ের কথা বলে জ্বালানির দাম আবারও বাড়ানোর নিন্দা জানাচ্ছি এবং বিশ্ববাজার নয়, বরং দেশের মানুষের সামর্থ্য চিন্তা করে জ্বালানির দাম সমন্বয় করার আহ্বান জানাচ্ছি।

৩১ মে রাত ১২টা থেকে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা করে বাড়ানোর প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র আজ ১ জুন, মঙ্গলবার এক বিবৃতিতে এই নিন্দা ও আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, জ্বালানির দাম ওঠানামা করে। কিন্তু দেশে জ্বালানির দাম কেবলই বাড়ে এবং এর প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্যও কেবলই বৃদ্ধি পায়। কখনোই জ্বালানির দাম কমতে দেখা যায় না এবং জ্বালানির দাম বৃদ্ধিজনিত কারণে বেড়ে যাওয়া দ্রব্যমূল্যকেও কখনো কমতে দেখা যায় না। জ্বালানির ক্ষেত্রে বিশ্ববাজারের সাথে সমন্বয়ের কথা বলে জনতাকে কেবলই ঊর্ধ্বমুখী চাপে ফেলা হয়। সরকারের এমন গণবিরোধী আচরণের পুনরাবৃত্তি রোধ করতেই হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, সামগ্রিক মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। নতুন সরকার আসার পরে মানুষ আশায় বুক বেঁধেছিল। সেই আশার গুড়ে সরকার নিয়মিত বালি ছিটিয়ে যাচ্ছে। বৈশ্বিক চাপসহ নানামুখী সমস্যা মোকাবিলা করার জন্যই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার যদি সব চাপ জনতার ওপর চাপিয়ে দেয়, তাহলে সরকারের অপরিহার্যতা-সম্পর্কিত ধারণা দুর্বল হয়। তাই সরকারকে আবারও বলব, মানুষের আর্থিক বোঝা লাঘব করুন।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

Address

কিশোরগঞ্জ
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when IAB কটিয়াদী উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share