সদর সার্কেল, কিশোরগঞ্জ, Sadar Circle, Kishoreganj.

সদর সার্কেল, কিশোরগঞ্জ, Sadar Circle, Kishoreganj. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সদর সার্কেল, কিশোরগঞ্জ, Sadar Circle, Kishoreganj., Government Official, Kishoreganj.

26/02/2026
26/02/2026

📢 সরকারি গাছ কাটার মামলায় পদ স্থগিত হওয়া বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইনে সরকারি গাছ চুরির ঘটনায় পদ স্থগিত হওয়া মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড। এস এম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ওই বিএনপি নেতার বাড়িতে যাতায়াতের পথ সুগম করতে উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে রোপণ করা ২০টি মেহগনি গাছ কেটে বিক্রি করে দেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মিঠামইন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন।

এছাড়াও, দলীয় তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সকল দলীয় পদ স্থগিত করা হয়।

📖 সূত্র: সংবাদ মাধ্যম

শেয়ার করে অন্যদের দেখান! 📤
🔔 ফলো করুন আরও আপডেটের জন্য

#সংবাদ #খবর #নিউজ #বাংলাদেশ
সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করুন! সাথে বিদেশি গণমাধ্যম প্রতিষ্ঠান গুলোর হ্যাশট্যাগ ইউস করতে পারেন এতে আমাদের নিউজ দেশের বাইরে যাবে যেভাবে জুলাইয়ে আমরা হ্যাশট্যাগ ইউস করছি সেভাবে।










26/02/2026

গাছ কেটে রাস্তা তৈরি করা সেই বহিস্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

26/02/2026

সরকারি গাছ কাটা বিএনপির বহিস্কৃত সেই নেতা গ্রেপ্তার

সরকারি গাছ কেটে ব্যক্তিগত রাস্তা তৈরি করায় পদ স্থগিত হওয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য যে, জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করে বিএনপি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিলো। এতে বলা হয়েছিলো, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব দলীয় পদ স্থগিত থাকবে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা সদরের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে নির্মিত বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহেগনি গাছ, যা ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলা হয়েছে। বিএনপি সভাপতির বাড়িতে যাতায়াতের পথ প্রশস্ত করতে এসব গাছ কাটা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করেছে দল।

স্থানীয়রা জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ ও গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙন প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

একাধিক বাসিন্দা বলেন, জাহাঙ্গীর আলমের বাড়িতে যাতায়াতের জন্য বাঁধের ওপর দিয়েই চলাচল করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে অসুবিধার কারণে গত ৫ আগস্টের পর থেকে পর্যায়ক্রমে গাছকাটা শুরু হয়। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০/১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে দাবি করেন তারা।

এ ঘটনায় মঙ্গলবার মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় গাছ ব্যবসায়ী আঙ্গুর মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী ফয়জুর রাজ্জাক বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি গাছগুলো কেটে নিয়ে গেছেন গাছ ব্যবসায়ী আঙ্গুর মিয়া। তাই তার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। পরবর্তী সময়ে পুলিশি তদন্তে অন্যান্য সংশ্লিষ্টদের ভূমিকা বেরিয়ে আসবে বলে আশা করছি।

26/02/2026

গাছ কেটে রাস্তা তৈরি করা সেই বহিস্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বেড়িবাঁধের সরকারি গাছ কেটে ব্যক্তিগত রাস্তা তৈরির অভিযোগে উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছে।

26/02/2026

সরকারি রাস্তার গাছ কেটে বাড়ির পথ বানানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার।

26/02/2026

মিঠামইন উপজেলায় বেড়িবাঁধের গাছ কেটে ফেলার ঘটনায় বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে এবং তার সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।

07/09/2025

Address

Kishoreganj

Telephone

+8801320095346

Website

Alerts

Be the first to know and let us send you an email when সদর সার্কেল, কিশোরগঞ্জ, Sadar Circle, Kishoreganj. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share