শিশুদের হাসি পাঠাগার - Shishuder Hasi Pathagar

শিশুদের হাসি পাঠাগার - Shishuder Hasi Pathagar একদল স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত পাঠাগার�

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
26/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

২১শে ফেব্রুয়ারি | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺রক্তে রাঙানো একুশ আমাদের অহংকার, আমাদের অস্তিত্বের পরিচয়।ভাষার অধিকার রক্ষ...
21/02/2026

২১শে ফেব্রুয়ারি | আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺

রক্তে রাঙানো একুশ আমাদের অহংকার, আমাদের অস্তিত্বের পরিচয়।ভাষার অধিকার রক্ষায় যাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই সব মহান শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সীমাহীন ভালোবাসা।

বাংলা ভাষার জন্য তাঁদের অমর আত্মত্যাগ আমাদের শেখায় নিজের শিকড়কে ভালোবাসতে, সত্যের পাশে দৃঢ় থাকতে এবং সংস্কৃতিকে গর্বের সাথে বুকে ধারণ করতে।আসুন, এই পবিত্র দিনে আমরা প্রতিজ্ঞা করি,
মাতৃভাষাকে হৃদয়ে লালন করব, নিয়মিত চর্চা করব এবং ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেব এর সঠিক মর্যাদা।
শিশুদের হাসি ফাউন্ডেশন ও পাঠাগার -এর পক্ষ থেকে সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ডিজাইন : শাহরিয়ার উৎস

"বিনা পয়সার বাজার"এই আয়োজনের সবচেয়ে আনন্দের দিক ছিল প্রতিটি শিশু নিজের পছন্দ অনুযায়ী জ্যাকেট বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। শ...
08/01/2026

"বিনা পয়সার বাজার"

এই আয়োজনের সবচেয়ে আনন্দের দিক ছিল প্রতিটি শিশু নিজের পছন্দ অনুযায়ী জ্যাকেট বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। শিশুদের মুখের হাসি ও তৃপ্তিই আমাদের এই উদ্যোগের সার্থকতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনকে সম্মানিত করেছেন হোসেনপুর উপজেলার সম্মানিত ইউএনও কাজী নাহিদ ইভা। তাঁর উপস্থিতি ও উৎসাহ আমাদের কাজকে আরও অনুপ্রাণিত করেছে

এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যাঁরা নানাভাবে সহযোগিতা করেছেন শুভাকাঙ্ক্ষী, দাতা, স্বেচ্ছাসেবক ও সকল সহযোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।

বইগুলো পাঠিয়েছেন জান্নাতুল ফেরদৌস আপু। তিনি নিজে একজন শিক্ষার্থী তবুও অসাধারণ কাজ করে যাচ্ছে। ৬৫ তম পাঠাগার হিসেবে আমরা ...
12/06/2024

বইগুলো পাঠিয়েছেন জান্নাতুল ফেরদৌস আপু। তিনি নিজে একজন শিক্ষার্থী তবুও অসাধারণ কাজ করে যাচ্ছে। ৬৫ তম পাঠাগার হিসেবে আমরা উনার কাছ থেকে বই পেয়েছি। স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত শিশুদের হাসি পাঠাগার এর পক্ষ থেমে উনার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

Organization of Disaster Management (ODM) পরিচালিত ও শিশুদের হাসি পাঠাগারের সহযোগিতায়  দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার...
10/06/2024

Organization of Disaster Management (ODM) পরিচালিত ও শিশুদের হাসি পাঠাগারের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার-

আজকের টপিক ছিলো ভূমিকম্প ও বজ্রপাত। যতটা সাবলীল ও সহজ ভাবে বাচ্চা দের দুর্যোগ সম্পর্কে অবগত করা যায় সে চেষ্টাই করা হয়েছে । এছাড়াও বাচ্চারা ভূমিকম্প ও বজ্রপাত সম্পর্কে কতটুকু বুঝতে পরেছে তা জানা ও বুঝার জন্য আমরা কার্যক্রমের শেষ পর্যায়ে একটি কুইজের আয়োজন করা হয়েছে ।

আজকের কার্যক্রম টি সংগঠিত হয়েছিলো "হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।"
স্কুলের স্যার ম্যাম দের অসংখ্য ধন্যবাদ আমাদের কিছু বলার সুযোগ করে দেয়ার জন্য।
ধন্যবাদ, Organization of Disaster Management (ODM)

পৃথিবীটা বইয়ের হউক। বই দিবসের শুভেচ্ছা সবাইকে 💚
23/04/2024

পৃথিবীটা বইয়ের হউক। বই দিবসের শুভেচ্ছা সবাইকে 💚

শিশুদের হাসি পাঠাগারের চিত্র 💚
23/04/2024

শিশুদের হাসি পাঠাগারের চিত্র 💚

শিশুদের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শিশুদের হাসি ফাউন্ডেশন স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতি...
25/03/2024

শিশুদের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শিশুদের হাসি ফাউন্ডেশন স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত একটি মানবিক সংগঠন। ২০১৮ সাল থেকে সমাজের অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থেকে বিভিন্নভাবে কাজ করে আসছে। আমরা প্রতি বছর ঈদ ইভেন্ট করে থাকি। আমাদের সমাজে অনেক শিশু আছে যাদের ঈদের নতুন পোশাক কেনার সামর্থ্য নেই। তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আজকে হোসেনপুর সরকারি কলেজ, বিভিন্ন প্রাইভেট ব্যাচ ও কোচিং থেকে অনুদান সংগ্রহ করা হয়েছে।
চাইলে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন। অনুদান পাঠাতে পারেন:
01646-710658 (Bkash)

এখন পর্যন্ত সর্বমোট সংগৃহীত অনুদানের পরিমাণ: ২৯২০৳

শিশুদের হাসি পাঠাগার থেকে বই নিয়ে বাসায় পড়তে পারবেন সুন্দর জীবনের জন্য বই স্লোগানে ২০১৮ সালে একদম শিক্ষার্থীদের টিফিনের ...
19/03/2024

শিশুদের হাসি পাঠাগার থেকে বই নিয়ে বাসায় পড়তে পারবেন

সুন্দর জীবনের জন্য বই স্লোগানে ২০১৮ সালে একদম শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় প্রতিষ্ঠিত হয় শিশুদের হাসি পাঠাগার। গত ৬ বছরে পাঠাগারে যুক্ত হয়েছে অসংখ্য বই। বর্তমানে পাঠাগারের বই সংখ্যা ১২০০ এর অধিক। পাঠাগারের সদস্য হয়ে পাঠাগারের থাকা আপনার পছন্দের বই বাসায় নিয়েও পড়তে পারবেন। আবার নির্দিষ্ট সময়ের ভিতরে পাঠকৃত বই ফেরত দিয়ে নতুন আরেকটি বই পড়ার জন্য নিতে পারবেন।

এছাড়াও আমাদের রয়েছে অনলাইন এপ্লিকেশন, যেখানে পাঠাগারে থাকা অনেক বইয়ের তথ্য রয়েছে। আপনি এপ্লিকেশন ইনস্টল করে আপনার পছনুযায়ী বইয়ের জন্য আবেদন পাঠালে আমরা আপনার বাসার ঠিকানায় বই পৌঁছে দিয়ে আসব।

যারা বই পড়তে ভালোবাসেন কিংবা বই পড়তে আগ্রহী তারা আমাদের সাথে যুক্ত হন। বই পড়ুন, নিজের জীবনকে আলোকিত করুন।

যোগাযোগ: 01744-117176(Whatsapp)

06/12/2023

ঘরে বসেই বই পড়তে ইনস্টল করুন শিশুদের হাসি পাঠাগারের মোবাইল এপ্লিকেশন।
এপ্লিকেশন লিংক:https://play.google.com/store/apps/details?id=com.oshadharonlab.cslibrary

স্কুল শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকায় "সুন্দর জীবনের জন্য বই" স্লোগান নিয়ে ২০১৮ সালে শিশুদের হাসি পাঠাগারের যাত্রা শুরু হয়েছিল। আমরা ইতিমধ্যেই আমাদের পাঠাগার কে স্মার্ট পাঠাগারে রুপান্তর করতে পেরেছি। যে কেউ চাইলেই আমাদের সংগ্রহে থাকা বইয়ের তালিকা হতে বই পড়ার জন্য আবেদন করতে পারবে। আবেদন পাওয়ার পর আমরা নির্দিষ্ট সময়ের জন্য তার বাসায় বই পোঁছে দিয়ে আসব।

বর্তমান সরকারের মিশন ও ভিশন স্মার্ট বাংলাদেশ তৈরিতে পাঠাগারের এপ্লিকেশন মাধ্যমটি অনুকরণীয়। আগামীর প্রজন্ম হবে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর। স্মার্ট বাংলাদেশের ভিত্তি বাস্তবায়নে শিশুদের হাসি পাঠাগারের এই উদ্যোগ। ৪র্থ শিল্প বিপ্লবে যাদের হাতে থাকবে অপার সম্ভাবনা ও আগামীর নেতৃত্ব সেই সকল ৮-১৬ বছর বয়সী শিশুদের জ্ঞাননির্ভর ও তাদের সম্ভাবনা বিকশিত করার জন্য শিশুদের হাসি পাঠাগার নিরলস কাজ করে যাচ্ছে। শিশুরা তাদের অবিভাবকের মোবাইল ফোনে এই এপ্লিকেশন ব্যবহার করে বইয়ের জন্য আবেদন করতে পারবে৷পাঠাগার কমিটির সদস্যরা একদম বিনামূল্যে নির্দিষ্ট সময়ের জন্য তার বাসায় বই পোঁছে দিয়ে আসবে।

স্মার্টফোন ব্যবহারকারী যে কেউ এই এপ্লিকেশন ব্যবহার করে বই পড়তে পারবেন। এখনি আপনার ফোনে এপ্লিকেশন টি ইনস্টল করে নিন। বই পড়ুন, বইয়ের সাথে থাকুন 💝

আগামীকাল জেলা সরকারি গণগ্রন্থাগারে আসছেন তো? বিসিএস,নন ক্যাডার,স্বায়ত্তশাসিত, ব্যাংক, প্রাইমারি টিচার নিয়োগ ও শিক্ষক নিব...
18/11/2023

আগামীকাল জেলা সরকারি গণগ্রন্থাগারে আসছেন তো? বিসিএস,নন ক্যাডার,স্বায়ত্তশাসিত, ব্যাংক, প্রাইমারি টিচার নিয়োগ ও শিক্ষক নিবন্ধনসহ ক্যারিয়ার নিয়ে আপনার যেকোনো কিছু জানার থাকলে আগামীকালের ক্যারিয়ার বিষয়ক সেমিনারে আপনি আমন্ত্রিত! ১৯ নভেম্বর সকাল১০:৩০ টা।

স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি সবার অংশগ্রহণে শিশুদের হাসি পাঠাগারকে একটি প্রাতিষ্ঠানিক রুপ দিতে আমরা কাজ করছি। সে জন্য দা...
12/11/2023

স্কুল শিক্ষার্থীদের পাশাপাশি সবার অংশগ্রহণে শিশুদের হাসি পাঠাগারকে একটি প্রাতিষ্ঠানিক রুপ দিতে আমরা কাজ করছি। সে জন্য দাতা হিসেবে আপনাদের অংশগ্রহণ চেয়েছিলাম।

এই অনুরোধ জানানোর একদিনের মধ্যে চাহিদার চেয়েও বেশি পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। ৯ জন দাতা চেয়ে আবেদন জানালেও শেষ পর্যন্ত আমাদের কে ১২ জন দাতা নিতে হয়েছে।

চলতি অক্টোবর থেকে আগামী ১ বছর শিশুদের হাসি পাঠাগারের রুম ভাড়া খরচ বহনের জন্য নিমোক্ত ১২ জন দাতা এককালীন ১২০০ টাকা প্রদান করেছেন৷

দাতা: ১
মেহেরাব খন্দকার
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয় ৷

দাতা:২
সাইফুল্লাহ ওমর নাফীস
পিএইচডি গবেষক, নিউ ক্যাসেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া ।

দাতা:৩
রত্না আক্তার
সহকারী শিক্ষক
নামা শাহেদল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দাতা:৪
আমিনুল ইসলাম
সৌদি আরব।

দাতা:৫
ফজলুল করিম সুমন
হিসাব রক্ষক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিস,নড়াইল।

দাতা:৬
পলাশ আহমেদ
মালয়েশিয়া।

দাতা:৭
হাসনাত কালাম সুহান
রিসার্চ এনালিস্ট, যুক্তরাষ্ট্র।

দাতা:৮
ডাঃ দেবাঞ্জন পন্ডিত
সহকারী সার্জন, হোসেনপুর হাসপাতাল।

দাতা:৯
সাব্বির আহমেদ
লেকচারার, পলাশীহাটা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ, ফুলপুর।

দাতা:১০
মোজাম্মেল হোসেন মোল্লা
ইতালি।

দাতা:১১
নীলকন্ঠ
কবি,লেখক ও সংস্কৃতি অনুরাগী।

দাতা:১২
তানিয়া পারভীন
প্রধান শিক্ষক, হোসেনপুর ২ং সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এই অন্ধকার ও কলুষিত সমাজে এমন মানুষজন আছে বলেই আমরা আগামীর স্বপ্ন দেখি। সাহস পাই সামনে এগিয়ে যাওয়ার। স্বপ্ন বুনি আগামীর বাংলাদেশ তৈরির।

শিশুদের হাসি পাঠাগারের পাশে থাকার জন্য সবাইকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

Address

Kishoreganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 03:00 - 18:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801717042148

Alerts

Be the first to know and let us send you an email when শিশুদের হাসি পাঠাগার - Shishuder Hasi Pathagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শিশুদের হাসি পাঠাগার - Shishuder Hasi Pathagar:

Share

Category