10/02/2026
প্রার্থী নির্বাচিত হয়ে কোন খারাপ কাজ করলে এর গোনাহের দায়ভার কি ভোটারেরও হবে?
প্রশ্ন
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
হযরত
প্রশ্নঃ ১/
কারো ভোটে কেউ নির্বাচিত হয়ে ভালো কাজ করিলে এর প্রতিদান কি ভোটার পাবেন?
প্রশ্নঃ ২/
কারো ভোটে কেউ নির্বাচিত হয়ে মন্দ কাজ করলেও এর দায়ভার ভোটারের উপরে পড়বে?
যদি মন্দ কাজের দায়ভারও ভোটারের উপরে পড়ে সেটা কেন?
কারণ ভোট দাতা প্রার্থী কে মন্দ কাজ করার জন্য তো ভোট দেন নাই।
একটু ব্যাখ্যা করে বুঝিয়ে বলুন হযরত। জাযাকাল্লাহু খায়ের।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি কারো ব্যাপারে এটা প্রবল ধারণা হয় যে, লোকটি ভালো, আমানতদার, তিনি ক্ষমতার অপব্যবহার করবেন না।
ভালো ধারণার ভিত্তিতে কাউকে ভোট দিলে, তিনি নির্বাচিত হয়ে কোন প্রকার গোনাহ করলে এর দায়ভার ভোটারের উপর বর্তাবে না।
কিন্তু যার ক্ষেত্রে প্রবল ধারণা হয় যে, লোকটি আমানত রক্ষা করবে না।
তার অতীতের আচরণ ও স্বভাব দ্বারা যদি এমনটি বুঝে আসে, তাহলে এমন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করলে, নির্বাচিত হবার পর প্রার্থী গোনাহ করলে এর জন্য ভোটার গোনাহগার হবেন।
কারণ, তিনি জেনেশুনে খারাপ ব্যক্তিকে নির্বাচিত করেছেন।
مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقِيتًا [٤:٨٥
যে লোক সৎকাজের জন্য কোন সুপারিশ করবে, তা থেকে সেও একটি অংশ পাবে। আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্যে সে তার বোঝারও একটি অংশ পাবে। বস্তুতঃ আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল। {সূরা নিসা-৮৫}
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ﴿النجم: ٣٨
কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না। [সূরা নাজম-৩৮]
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَمَنْ تَوَلَّى مِنْ أُمَرَاءِ الْمُسْلِمِين