21/08/2026
খেয়াল করে দেখবেন ক্ষমতায় আসার পর দিনরাত শুধু এনসিপির বদনাম করতে দেখা যাচ্ছে বিএনপিকে। যেন গত সতেরো বছরের আওয়ামিলীগ এর করে যাওয়া এতো এতো গুম, খুন, হামলা-মামলা,লুটপাট, অন্যায়-অবিচার, জুলুম নির্যাতনের চেয়েও এনসিপির দোষ বেশি। অথচ আওয়ামিলীগ যে বিএনপির ওপর এতো অন্যায় অবিচার করে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেলো তবুও আওয়ামিলীগ এর নামটা এখন একবারের জন্যও উচ্চারিত হয়না বিএনপির নেতাকর্মীদের মুখে।
দুই বছরের একটা দল এনসিপি, ইতিহাসে কোন নতুন দল হিসেবে আত্মপ্রকাশের পর এতো কম সময়ে প্রথমবারেই সংসদে ৬ টা আসন পেয়েছে এনসিপি। দলটির নেতৃত্বে যারা আছে তাদের প্রত্যেকেই শিক্ষিত তরুন।
এই তরুনগুলো বিএনপির মতো ট্রাডিশনাল পলিটিক্স না করেও নিজেদের ক্যারিয়ার,ভবিষ্যৎ এর কথা চিন্তা না করেই জুলাই-আগস্টের ভয়াল দিনগুলোতে একটু একটু করে পরিকল্পনা করে তা বাস্তবায়ন করে আপামর জনতাকে সাথে নিয়ে সতেরো বছরের একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটালো। অভ্যুত্থান ব্যার্থ হলে এদের লাশগুলো বুড়িগঙ্গার ময়লা জলেও পাওয়া যেত কিনা সন্দেহ। এই তরুনেরা না থাকলে বেগম জিয়া আজও জেলে থাকতো কিংবা জেলেই তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলা হতো। তারেক রহমান আরো দুইযুগ লন্ডনে বিলাসী জীবনযাপন করতো। আর বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের ধানক্ষেত-পাটক্ষেতে থাকতে হতো। বিএনপি নেতা বাবর সহ আরো অনেক কয়জনকে ফাসিতে ঝুলতে হতো।
বিএনপি আজ যেভাবে ক্ষমতায় এসেছে বিএনপি নিজেও কোনদিন বিশ্বাস করতে পারেনি তারা কোনদিন হাসিনাকে হটাতে পারবে আর ক্ষমতায় আসতে পারবে। এই তরুনেরা ছিলো বলেই জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের মাধ্যমে বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম হলো। বলা যায় চব্বিশের গণ-অভ্যূত্থানের সবচেয়ে বড় ফলভাগীই হলো বিএনপি।
অথচ আজ ক্ষমতায় এসে বিএনপির অ্যাটিটিউড আর কথাবার্তা শুনলে মনে হয় গত সতেরো বছরের আওয়ামিলীগ এর করে যাওয়া সকল ধরনের অন্যায়-অবিচার,জুলুম-নির্যাতন,গুম,খুন,লুটপাট আর ফ্যাসিবাদের চেয়ে এনসিপির অন্যায় বেশি। তাই বিএনপি নেতারা এখন আওয়ামিলীগ এর কথা ভুলে গিয়ে দিনরাত শুধু এনসিপিকে দুষতে থাকে।
এই হলো বিএনপির হিপোক্রেসির লেভেল। যারা কিনা এই তরুনদের অবদানেই আজ বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে গণ-অভ্যুত্থানের সবচেয়ে বড় ফলভাগী হিসেবে দেশ শাসন করছে। অথচ যাদের জন্য ক্ষমতায় আসতে পারলো তাদের উদ্দেশ্য করেই বিএনপি এখন দিনরাত তীর্যক বাণী ছুড়ছে। বিএনপির কেউ কেউ তো এনসিপিকে নিষিদ্ধই করে দিতে চাচ্ছে।
বিএনপির মতে এনসিপি নাকি বেয়াদবদের দল। অথচ এনসিপির নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে যা যা বলে তা কি মিথ্যা কিছু বলে? চাঁদাবাজি করে, হত্যা করে, চোখ উপড়ে নেয়, ব্যাংক-সরকারি অফিস আদালত দলীয়করণ করে হরিলূট চালাচ্ছে বিএনপি, সেগুলো নিয়েই তো এনসিপি কথা বলে। কিন্ত এগুলো বললে এনসিপি বেয়াদব!
যখন এনসিপির নেতাদের এসব সত্য কথাগুলো হজম করতে পারেনা তখন বিএনপির কাছে এনসিপি হয়ে যায় বেয়াদবের দল। আবার, এনসিপি নাকি ইন্টেরিমের সময় দূর্নীতি করছে? কি দূর্নীতি করেছে? কেউ এখনো পর্যন্ত এনসিপির কোন নেতার দূর্নীতি প্রমান করতে পেরেছে? না পারেনাই।
বিএনপির মতো এনসিপি কি এখনো পর্যন্ত কারো চোখ উপড়ে নিছে? ব্যাংক-বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপির মতো চাঁদাবাজি করেছে? ক্যাডার পেলেপুষে হামলা-মামলার রাজনীতি করেছে? বিএনপির মতো কোথাও ইউএনও অফিসে হামলা করেছে? কুপিয়ে কারোর পায়ের কব্জি আলাদা করে দিয়েছে? না দেয়নাই।
অথচ দেখেন, উল্টো, বিএনপির কথা শুনলে মনে হয় গত সতেরো বছরের আওয়ামিলীগ এর চেয়েও এনসিপি বিরাট বিরাট অন্যায় করে ফেলেছে। যেই ক্ষোভটা থাকার কথা ছিলো আওয়ামিলীগ এর ওপর, সেই ক্ষোভটা বিএনপি এখন এনসিপির প্রতি দেখাচ্ছে।
যেখানে বিএনপির উচিত ছিলো এই অল্পবয়সী তরুনদেরকে রাজনীতিতে ওয়েলকাম জানানো। সেখানে শহীদউদ্দিন চৌধুরী এ্যানির মতো বিএনপির অসংখ্য নেতাকর্মীরা বলছে, এনসিপি নেতাদের উচিত ছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার পর্যন্তই সীমাবদ্ধ থাকা। তারা রাজনীতি না এসে অভ্যূত্থান শেষে আবার ঘরে ফিরে গিয়ে চাকরির প্রস্ততি নেওয়া।
এমনটাই চেয়েছিলো বিএনপির নেতাকর্মীরা। তাদের মতে, তরুনরা প্রতিবার দেশের ক্রান্তিলগ্নে ব্লাডব্যাংক হয়ে নিজেদের রক্ত দিবে,প্রান দিবে আর বিএনপির মতো অলিগার্ক দলগুলো সেই অভ্যুত্থানের ফলভোগ করবে। কিন্ত এনসিপি তা হতে দিতে চায়নি। আওয়ামিলীগ,বিএনপির মতো অলিগার্ক দলগুলো বিকল্প হিসেবে তরুনরা একটা দল খুললো,নাম দিলো এনসিপি। আর এতেই মূলত স্বার্থে আঘাত লেগেছে বিএনপির।
আর এজন্যই গত সতেরো বছরের আওয়ামিলীগ এর যেই ক্ষোভ দেখানো উচিত ছিলো বিএনপির, এখন সেই ক্ষোভ দেখাচ্ছে এনসিপির ওপর।
হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলো, "গাঙ পার হইলে মাঝি কোন দুলাভাই"। সেটাই মূলত এখন বিএনপির অবস্থা।
Hasnat Abdullah Asif Mahmud Shojib Bhuyain National Citizen Party - NCP Nasir Uddin Patwary fan's group Nazmin Nahar Mita জীবননগর জাতীয় নাগরিক পার্টি Saleh Uddin Sifat Golam Sorowar Soton জাতীয় ছাত্রশক্তি, চুয়াডাঙ্গা জেলা Chuadanga আলমডাঙ্গা উপজেলা এনসিপি Gdm Sohel Parvez Nasiruddin Patwary Supporters Molla Mohammad Faruque Ahsan NCP Fans Club