খেলাফত মজলিস - কোতোয়ালি খুলনা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • খেলাফত মজলিস - কোতোয়ালি খুলনা

খেলাফত মজলিস - কোতোয়ালি খুলনা ঈসলাম দ্বীনের প্রচার ও প্রতিষ্ঠার কাজে লিপ্ত। ইসলামী খেলাফত কায়েমে লিপ্ত।

03/09/2026

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন মুফতি আবুল হাসান এমপি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আবুল হাসান এমপি।

দেশের ধর্মীয় মূল্যবোধ, ইসলামী শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং ধর্ম বিষয়ক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ তৈরি হয়েছে তাঁর এ দায়িত্ব লাভের মাধ্যমে।

মুফতি আবুল হাসান দীর্ঘদিন ধরে ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। একজন আলেম ও জনপ্রতিনিধি হিসেবে তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দ্বীনি জ্ঞান সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে তুলে ধরা এবং মন্ত্রণালয়ের কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে তাঁর এ দায়িত্ব লাভে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা আশা করছেন, মুফতি আবুল হাসান এমপির নেতৃত্ব, অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের ধর্মীয় অঙ্গন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

22/08/2026

এমন দেশ কিভাবে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হয়?

18/08/2026
আলহামদুলিল্লাহ!!! ১৫/০৮/২৬ তারিখ শনিবার খেলাফত মজলিস খুলনা মহানগর শাখার উদ্দ্যোগে একটি তরবিয়তি মজলিস ও মতবিনিময় সভা অনুষ...
16/08/2026

আলহামদুলিল্লাহ!!!
১৫/০৮/২৬ তারিখ শনিবার খেলাফত মজলিস খুলনা মহানগর শাখার উদ্দ্যোগে একটি তরবিয়তি মজলিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দারস প্রদান করেন খুলনা মহানগর ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নূর হুসাইন, বিশেষ বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মিনহাজুল আলম, হেদায়েতি বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাস্টার আব্দুল মজিদ, ফরিদপুর জোন পরিচালক মাওলানা নাসির উদ্দিন, বক্তব্য রাখেন খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন খুলনা মহানগর সভাপতি এফ এম হারুন অর রশিদ। আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, বায়তুলমাল সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, দপ্তর সম্পাদক মীর খালিদ বিন রিয়াছাত শান্তনু এবং অন্যান্য নেতৃবৃন্দ।

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস - কোতোয়ালি খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share