বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা

  • Home
  • Bangladesh
  • Khulna
  • বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা

বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা, Government Organization, Soto Boyra Masjid Bari Road, Khulna.

জনাব মোঃ নূরুন্নবী, বিভাগীয় যুগ্ম নিবন্ধক, খুলনা মহোদয় আজ বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা-এর নবযোগদানকৃত ও অন্যান্য কর্মকর...
03/03/2026

জনাব মোঃ নূরুন্নবী, বিভাগীয় যুগ্ম নিবন্ধক, খুলনা মহোদয় আজ বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা-এর নবযোগদানকৃত ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ডেস্ক নামফলক বিতরণ করেন। এ সময় তিনি দাপ্তরিক শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, এ উদ্যোগের ফলে অফিসের কার্যক্রম আরও সুশৃঙ্খল, গতিশীল ও সেবাবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনার বিভাগীয় যুগ্ম নিবন্ধক জনাব মোঃ নূরুন্নবী মহোদয়ের উদ্যোগে নবযোগদানকৃত পরিদর্শক জনাব মোঃ ইউ...
25/02/2026

বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনার বিভাগীয় যুগ্ম নিবন্ধক জনাব মোঃ নূরুন্নবী মহোদয়ের উদ্যোগে নবযোগদানকৃত পরিদর্শক জনাব মোঃ ইউনুচ আলী ও জনাব মোছাঃ জেসমিন আরা খাতুনকে শুভেচ্ছা স্মারক হিসেবে ডায়েরি প্রদান করা হয়।

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হ...
20/02/2026

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সমবায় বিভাগ, খুলনা কর্তৃক শহিদ হাদিস পার্ক-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

খুলনা বিভাগাধীন সকল জেলা ও খুলনা জেলাধীন সকল উপজেলা সমবায় কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় অ...
03/02/2026

খুলনা বিভাগাধীন সকল জেলা ও খুলনা জেলাধীন সকল উপজেলা সমবায় কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ ইসমাইল হোসেন মহোদয় ০৩/০২/২০২৫ তারিখ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় যুগ্ম নিবন্ধক জনাব মোঃ নূরুন্নবী, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা মহোদয়।

📅 তারিখ: ০৭ জানুয়ারি ২০২৬⏰ সময়: সকাল ৯:০০টা থেকে দিনব্যাপী📍 ভেন্যু: বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষ📌 কর্মশাল...
07/01/2026

📅 তারিখ: ০৭ জানুয়ারি ২০২৬
⏰ সময়: সকাল ৯:০০টা থেকে দিনব্যাপী
📍 ভেন্যু: বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষ
📌 কর্মশালার শিরোনাম: “সমবায় সমিতির স্থাবর সম্পদের কার্যকর অর্থনৈতিক ব্যবহার: করণীয় ও কৌশল” খুলনা বিভাগাধীন জেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং বিশিষ্ট সমবায়ীদের অংশগ্রহণে আজ উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
🎙️ অনলাইন দিকনির্দেশনা প্রদান করেন:
সমবায় অধিদপ্তর, ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স)
জনাব মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী মহোদয় (জুম প্ল্যাটফর্মের মাধ্যমে)
👤 সভাপতিত্বে:
বিভাগীয় যুগ্ম নিবন্ধক
জনাব মোঃ নূরুন্নবী মহোদয়
বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা
কর্মশালায় সমবায় সমিতির স্থাবর সম্পদের যথাযথ ব্যবহার, আয়বর্ধক কার্যক্রম এবং টেকসই ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

নতুন বছরকে সুন্দরভাবে শুরু করার লক্ষ্যে বিভাগীয় যুগ্ম নিবন্ধক, জনাব মোঃ নূরুন্নবী, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা মহোদয়ের...
04/01/2026

নতুন বছরকে সুন্দরভাবে শুরু করার লক্ষ্যে বিভাগীয় যুগ্ম নিবন্ধক, জনাব মোঃ নূরুন্নবী, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা মহোদয়ের পক্ষ থেকে কর্মীদের মাঝে তোয়ালে ও ডাইরি বিতরণ করা হয়। এমন মানবিক ও উৎসাহব্যঞ্জক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে খুলনা সমবায় বিভাগের উদ্যোগে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠ...
16/12/2025

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে খুলনা সমবায় বিভাগের উদ্যোগে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন জনাব মোঃ নূরুন্নবী, বিভাগীয় যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা মহোদয়। তাঁর নেতৃত্বে খুলনা সমবায় বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান নিবেদন করেন।
বীর শহিদদের আত্মত্যাগ ও বীরত্বে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব ও প্রেরণার চিরন্তন উৎস।

বদলিজনিত বিদায় সংবর্ধনাবিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা-এরজনাব মোঃ হারুন-অর-রশিদ, সহকারী নিবন্ধকওজনাব শেখ মারুফ-উজ-জামান, প...
04/12/2025

বদলিজনিত বিদায় সংবর্ধনা
বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা-এর
জনাব মোঃ হারুন-অর-রশিদ, সহকারী নিবন্ধক

জনাব শেখ মারুফ-উজ-জামান, পরিদর্শক
এর বদলিজনিত বিদায় সংবর্ধনা আজ অনুষ্ঠিত হলো।
তাঁদের নিষ্ঠা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে বিভাগীয় সমবায় কার্যালয়ে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।
নতুন কর্মস্থলে তাঁদের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও সফলতার অবারিত পথচলা।
আল্লাহ তাঁদের মঙ্গল করুন।

📅 তারিখ: ২৬ নভেম্বর ২০২৫🕘 সময়: সকাল ৯:৩০টা থেকে দিনব্যাপী📍 ভেন্যু: বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষ🎯 কর্মসূচি...
26/11/2025

📅 তারিখ: ২৬ নভেম্বর ২০২৫
🕘 সময়: সকাল ৯:৩০টা থেকে দিনব্যাপী
📍 ভেন্যু: বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনার সম্মেলন কক্ষ
🎯 কর্মসূচি: Integrated Digital Service Delivery Platform System (IDSDPS)–এর তথ্য এন্ট্রি বিষয়ক প্রশিক্ষণে খুলনা বিভাগাধীন জেলা সমবায় কর্মকর্তা, পরিদর্শক/সহকারী পরিদর্শকসহ সমপর্যায়ভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে।
💻 অনলাইন দিকনির্দেশনা: উক্ত প্রশিক্ষণে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন সমবায় অধিদপ্তর, ঢাকা-এর অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন, মাসউ ও ফাইন্যান্স) জনাব মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী মহোদয়।

জনাব মোঃ মোখতার আহমেদ,বিভাগীয় কমিশনার, খুলনা হিসেবে দায়িত্ব গ্রহণ করায়বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা-এর পক্ষ থেকেফুলেল শু...
19/11/2025

জনাব মোঃ মোখতার আহমেদ,
বিভাগীয় কমিশনার, খুলনা হিসেবে দায়িত্ব গ্রহণ করায়
বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা-এর পক্ষ থেকে
ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছেন-
জনাব মোঃ নূরুন্নবী, বিভাগীয় যুগ্ম নিবন্ধক
জনাব মোহাঃ জাহাঙ্গীর আলম, উপনিবন্ধক (প্রশাসন)
জনাব মোহাম্মদ হাসিবুর রহমান মোল্লাহ, উপনিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা), বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা।

14/11/2025

🔴 সতর্কতা বিজ্ঞপ্তি 🔴
এমন তথ্য পাওয়া যাচ্ছে যে, বিভাগীয় যুগ্ম নিবন্ধক, খুলনা মহোদয়ের নাম ব্যবহার করে কিছু অসাধু চক্র বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
• দয়া করে কেউ যদি এই নাম ব্যবহার করে আপনাকে টাকা পাঠাতে বলে, তাহলে কোনো অবস্থাতেই সেই নির্দেশনা মেনে টাকা পাঠাবেন না;
• যে কোনো সন্দেহজনক ফোন কল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।;
• বিশেষভাবে, ০১৬৩৩০১৯৯৮০ নম্বরটি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
সতর্ক থাকুন! প্রতারণা এড়াতে সবসময় যাচাই-বাছাই করুন।

Address

Soto Boyra Masjid Bari Road
Khulna
9000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88002477701981

Alerts

Be the first to know and let us send you an email when বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা:

Share