আগুয়ান-৭১

আগুয়ান-৭১ ভালো থেকো বাংলাদেশ|
বাংলাদেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধরূপ 'আগুয়ান-৭১'।
(1)

২০১৪ সালে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আগুয়ান-৭১ এর পথচলা। “ভালো থেকো বাংলাদেশ” শীর্ষক স্লোগানকে সামনে রেখে খুলনা থেকে যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশের দশটি জেলায় আগুয়ান-৭১ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। তরুণদের হাত ধরে আমাদের যাত্রা শুরু হলেও বাংলাদেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধরূপ আগুয়ান-৭১। আগুয়ান-৭১ এর প্রত্যেক সদস্য, শুভাকাঙ্ক্ষী এই নতুন বাংলাদেশের কারিগর।

দেশ নিয়ে যাদের ভাবনা আছে, কেবল

ভাবনা’ই নয় যারা দেশের জন্য ভালো কর্মকাণ্ডে অবদান রাখতে চায় তাদের জন্য আগুয়ান-৭১ একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম। আমরা বিশ্বাস করি মানুষের জন্য কেবল কিছু করা’ই সমস্যার একমাত্র সমাধান নয়। বরং মানুষের হয়ে সত্য ও ন্যায্য কথা বলা’ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানুষকে সাহায্যের পাশাপাশি জনগণের অধিকার নিয়ে আওয়াজ তোলা; অন্যায়, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী কণ্ঠ জাগ্রত করা’ও আমাদের অন্যতম প্রধান কার্যক্রম। রাজনীতি দ্বারা শাসিত আমাদের এই রাষ্ট্রে তরুণ সমাজকে সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন করে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
বাংলাদেশকে ভালো রাখতে আগুয়ান-৭১ আপোষহীন। আগুয়ান-৭১ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে দৃঢ় প্রত্যয়ী। নতুন বাংলাদেশ গড়ার এই লক্ষ্যে আমরা আপনাকেও প্রত্যাশা করছি।
জয় আগুয়ান! জয় ৭১!
ভালো থেকো বাংলাদেশ।

আগুয়ান-৭১ এর কার্যক্রম || অতীতে আগুয়ান-৭১ কি কি করেছে-

- তনু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবং জামালপুরের মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যার প্রতিবাদে আন্দোলন।
- মেডিকেলসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন।
- সুন্দরবনে বাঘ ও বৃক্ষ রক্ষার দাবিতে আন্দোলন।
- ঈদে বিভিন্ন জেলার অধিকার বঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ।
- শীতে বিভিন্ন জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
- অধিকার বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম।
- বিভিন্ন জেলার অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।
- খুলনার ইতিহাসের সব থেকে বড় বাংলাদেশের পতাকা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পতাকাযাত্রা।
- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সেমিনার ও বৃক্ষ রোপণ অভিযান কার্যক্রম।
- আগুনে ক্ষতিগ্রস্থ খুলনার খালিশপুরে বিহারি ক্যাম্পে তাৎক্ষনিক ত্রাণ বিতরণ কার্যক্রম।
- বিভিন্ন জেলায় ব্লাড ব্যাংক তৈরির প্রক্রিয়া চলছে।
-আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন। -বিভিন্ন জাতীয় দিবস উদযাপন খালিশপুরে পাটকল শ্রমিকদের ন্যায্য অধিকারের আন্দোলনে সংহতি প্রকাশ ও আন্দোলন।

এছাড়াও দেশের বিভিন্ন প্রয়োজনে আগুয়ান-৭১ নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।

আপনি কি সমঝোতা করতে চান নাকি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান? 🤔
20/02/2026

আপনি কি সমঝোতা করতে চান নাকি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান? 🤔

গণভোটে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোটের বিজয়! জুলাই সনদের পক্ষে বিজয় ✊✊বাংলার মানুষ সংস্কারের পক্ষে রায় ঘোষণা করেছে। সকলকে অভ...
13/02/2026

গণভোটে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোটের বিজয়! জুলাই সনদের পক্ষে বিজয় ✊✊
বাংলার মানুষ সংস্কারের পক্ষে রায় ঘোষণা করেছে। সকলকে অভিনন্দন 🇧🇩🇧🇩

11/02/2026

আগামীকাল ভোট দিন, যাকে ইচ্ছা তাকে দিন।
দেশের চাবি আপনার হাতে,
হ্যাঁ কে বিপুল ভোটে জয়যুক্ত করে নিজের অধিকার বুঝে নিন 🇧🇩🇧🇩

11/02/2026

"হ্যাঁ" মানেই বাংলাদেশের সংস্কার," হ্যাঁ" মানেই সংবিধানের সংস্কার।

সুতরাং "হ্যাঁ"ভোটকে জয়যুক্ত করুন।

11/02/2026

আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তা আজ আপনার হাতে। ৭১ এ লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই দেশ আপনার আমার অহংকার। ২৪ এর হাজারো তরুণের আত্মত্যাগের মাধ্যমে আমরা আবার পেয়েছি সুযোগ আমাদের দেশটাকে আমাদের মতো সাজানোর। তাই এ সুযোগ হাত ছাড়া করবেন না। জুলাই সনদ বাস্তাবায়নে এবং দেশের প্রয়োজনীয় সংস্কারে আপনার রায় দিন।

একটি বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ন বাংলদেশ গড়তে গনভোটে "হ্যাঁ" দিন। 🗳️

11/02/2026

যেভাবে ভোট দিবেন!

শিরোনাম দেখে হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে- এ আবার কেমন কথা! ভোট দেওয়াও কি শিখতে হয়! আসলেই তো শিখতে হবার কথা ছিলো না। কিন্তু আমাদের নির্বাচনতো দির্ঘ ষোল বছর নির্বাসনে ছিল। আর তাই মৌলিক অধিকারের এই অন‍্যতম আয়োজন আজ অনেকের কাছেই অচেনা।

এবারের নির্বাচন জাতির জন‍্য এক নতুন বাস্তবতায় হাজির হচ্ছে। প্রথমত এবার একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে সংসদ নির্বাচন এবং অন্যটি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। স্বাভাবিক কারণেই দুটো ভোটের জন‍্য থাকছে দুটি ব‍্যালট পেপার।

এই নির্বাচনে ভোট হবে দুইটি ব্যালটে, একই দিনে। একটি ভোট হবে প্রচলিত পদ্ধতিতে, আরেকটি হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট- যেখানে রঙিন ব‍্যালটে হ‍্যাঁ/না সিলে হবে ফলাফল নির্ধারণ।

11/02/2026

গনভোটে "হ্যা" ভোট দিন

যখন কোনো গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন আসে—সংবিধান সংশোধন, নীতিগত পরিবর্তন, প্রশাসনিক কাঠামো রূপান্তর কিংবা জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কোনো বড় সিদ্ধান্ত—তখন জনগণের সরাসরি রায়ই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী বৈধতা। এই প্রেক্ষাপটে “হ্যাঁ” ভোট মানে শুধু একটি প্রস্তাবকে সমর্থন করা নয়; বরং এটি ভবিষ্যতের একটি নির্দিষ্ট দিকনির্দেশনা বেছে নেওয়া।দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করতে, “হ্যাঁ” ভোটই হতে পারে সেই অগ্রগতির চাবিকাঠি।

11/02/2026

বিগত দিনের ভোট চুরি ও গণহত্যার সাথে যেসব কর্মকর্তারা জড়িত তাদের বিচার চান? তবে গণভোটে হ্যাঁ দিন

11/02/2026

গণভোট এ “হ্যাঁ” দিয়ে সংস্কার বুঝে নিন, নতুবা পতিত স্বৈরাচার আবারও ফিরে আসবে।

11/02/2026

দেশের চাবি, নিজের হাতে ☑️
গণভোটে হ্যাঁ

11/02/2026

গণভোটে "হ্যাঁ" দিন

সরকারের নিজ ইচ্ছা এবং স্বার্থে নয় সংবিধান যেহেতু জনগণের তাই যদি তা সংশোধন হবে জনগণের সিদ্ধান্তেই।

11/02/2026

রাজনৈতিক দলের প্রতি বিচারকদের আনুগত্য বন্ধ করতে গণভোটে হ্যাঁ দিন

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when আগুয়ান-৭১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আগুয়ান-৭১:

Share