Bangladesh Students' Union, Khulna - বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,খুলনা জেলা সংসদ

  • Home
  • Bangladesh
  • Khulna
  • Bangladesh Students' Union, Khulna - বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,খুলনা জেলা সংসদ

Bangladesh Students' Union, Khulna - বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,খুলনা জেলা সংসদ এটি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের অফিসিয়াল ফেসবুক পেইজ।

মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
26/03/2026

মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

২৬শে মার্চ—বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনার দিন। এদিন জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বাংলাদেশ...
26/03/2026

২৬শে মার্চ—বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনার দিন। এদিন জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদের পক্ষ থেকে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে এ শ্রদ্ধাঞ্জলি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতিচ্ছবি। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব ও অনুপ্রেরণার উৎস। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে আমরা শপথ করি—অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ সর্বদা মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষায় কাজ করে যাবে। শহীদদের স্মরণে আমাদের এই শ্রদ্ধাঞ্জলি তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে।

“শহীদদের রক্ত বৃথা যেতে পারে না, স্বাধীনতার চেতনা অমলিন থাকবেই।

গভীর বেদনার স্মৃতিবিজড়িত ২৫ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনের শেষে যে রাত নেমে এসেছিল, ইতিহাসে তা এক বর্বর গণহত্যার সাক্ষী হ...
25/03/2026

গভীর বেদনার স্মৃতিবিজড়িত ২৫ মার্চ আজ। ১৯৭১ সালের এই দিনের শেষে যে রাত নেমে এসেছিল, ইতিহাসে তা এক বর্বর গণহত্যার সাক্ষী হয়ে আছে। এই রাতে পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের এক অভিযানে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ঘুমন্ত বাঙালির ওপর। উদ্দেশ্য ছিল বাঙালির মুক্তির সংগ্রামকে স্তব্ধ করে দেওয়া।

১৯৭১ সালের ২৫ মার্চে গণহত্যার সকল শহীদের স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ মোমবাতি প্রজ্বলন করে শহীদ হাদিস পার্কে এবং কাস্টম ঘাট স্মৃতিস্তম্ভে।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই আনন্দময় দিনে আমরা সবাই এক...
20/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই আনন্দময় দিনে আমরা সবাই একত্রিত হয়ে ঈদের খুশি ভাগাভাগি করি এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য কাজ করি। ঈদ আমাদের সবার জন্য নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি এবং ঐক্যের বার্তা। সবাইকে ঈদ মোবারক!

25/02/2026

ছাত্র ইউনিয়ন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহিন আল দিন এর পিতা দূর্ঘটনা জনিত কারণে মৃত্যুবরন করেন।
তার পিতার মৃত্যুতে ছাত্র ইউনিয়ন খুলনা জেলা সংসদ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

৪র্থ রমজানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ এর ইফতার বিতরণ।পবিত্র রমজান হোক সকলের জন্য।
22/02/2026

৪র্থ রমজানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ এর ইফতার বিতরণ।
পবিত্র রমজান হোক সকলের জন্য।

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের উদ্যোগে দে...
21/02/2026

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি পালিত হয়েছে।
ভাষা শহীদদের অমর আত্মত্যাগের স্মরণে এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাষা শহীদদের প্রতি বাং...
21/02/2026

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম।
তাদের আত্মত্যাগেই আমাদের মাতৃভাষা বাংলা আজ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। শহীদদের রক্তে রঞ্জিত এই দিন আমাদের সংগ্রাম, চেতনা ও অধিকার রক্ষার প্রেরণা জোগায়।

শ্রদ্ধায়, ভালোবাসায় ও অঙ্গীকারে
ভাষা শহীদদের স্মরণে আমরা।

২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
20/02/2026

২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

19/02/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের ইফতার বিতরণ।
স্থান: শিববাড়ি মোড়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ এর পক্ষ থেকে দুঃস্থ মানুষদের কাছে ইফতার বিতরণের সামান্য প্রচেষ্টা।পবিত্র মাহে রম...
19/02/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ এর পক্ষ থেকে দুঃস্থ মানুষদের কাছে ইফতার বিতরণের সামান্য প্রচেষ্টা।
পবিত্র মাহে রমজান হোক সকলের জন্য।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ এর পক্ষ থেকে সকলকে রমজানুল মোবারাক।পবিত্র রমজান সুখকর হোক সকল শ্রমজীবী মানুষের জন...
18/02/2026

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদ এর পক্ষ থেকে সকলকে রমজানুল মোবারাক।

পবিত্র রমজান সুখকর হোক সকল শ্রমজীবী মানুষের জন্য।।

Address

3/1 Old Jessore Road Khulna
Khulna
9000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Students' Union, Khulna - বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,খুলনা জেলা সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Students' Union, Khulna - বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,খুলনা জেলা সংসদ:

Share