28/03/2023
somoynews.tv
গাজী সাহাগীর হোসেন পাভেল ! শুধু একজন রাজনৈতিক দলের নেতা বা কর্মী নয়, পাভেল একজন চেয়ারম্যান, প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, গরীবের বন্ধু, নাম করা ব্যবসায়ী, তরুনের গর্ব। দিঘলিয়া উপজেলার শতশত অসহায় মানুষের হৃদয়ের স্পন্দন।রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও পাভেল একটু অন্যরকম। অসহায় মানুষ গুলোকে যিনি মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখাতে প্রতিষ্ঠা করেছেন সেচ্ছাসেবী সংগঠন। যার মাধ্যমে পাভেল শতশত অসহায় দু:স্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঘুনে ধরা সমাজকে দেখিয়েছেন আমারও পারি। গভীর রাতে মৃত্যু পথযাত্রী অন্তঃসত্তা মাকে হাসপাতালে নিয়ে রক্ত দিয়ে সুস্থ করে তোলা। অভুক্ত ছোট্ট শিশুটিকে খাবার কিনে দেয়া কখনোবা রাতের আঁধারে অসহায় গোটা পরিবারের চাল-ডাল,তেল,নুন কিনে দিয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফেরা ব্যক্তিটি হচ্ছেন গাজী সাহাগীর হোসেন পাভেল। অসংখ্য মানবিক কাজের দিকপাল এই তরুন নেতা বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। যার কারনে সেই মানুষটি আজ গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
তার নামে বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগ থেকে বহিস্কৃত শেখ আনছার আলী হত্যায় মিথ্যা মামলা দায়ের করে রাজনীতির নোংরা খেলা শুরু করেছে একটি মহল । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গাজী সাহাগীর হোসেন পাভেলের নামে মিথ্যা মামলায় প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
আমরা অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শেখ আনছার আলী হত্যার বিচার চাই। কিন্তু বিচারের নামে নিরীহ মানুষদের হয়রানি বরদাস্ত করা হবেনা।
মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
somoynews.tv