Taxes Zone-Khulna

Taxes Zone-Khulna WHITE PALACE
Road-9, House-628, Mujgunny R/A,
Boyra, Khulna-9000.

কর অঞ্চল- খুলনার আয়োজনে আয়কর তথ্য-সেবা মাস।
28/11/2022

কর অঞ্চল- খুলনার আয়োজনে আয়কর তথ্য-সেবা মাস।

জাতীয় শোক দিবস উপলক্ষে কর অঞ্চল-খুলনার আয়োজনে ১৫ আগস্ট ১৯৭৫ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শ...
15/08/2022

জাতীয় শোক দিবস উপলক্ষে কর অঞ্চল-খুলনার আয়োজনে ১৫ আগস্ট ১৯৭৫ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যগণের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর অঞ্চলের সম্মানীত কর কমিশনার জনাব মোঃ সিরাজুল করিম স্যার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিদর্শী রেঞ্জ-১, অতিরিক্ত কর কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান স্যার। অনুষ্ঠানে কর অঞ্চল-খুলনার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া কর অঞ্চল-খুলনার বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের অফিসে জাতীয় শোক দিবসে দোয়ার আয়োজন করা হয়।

25/06/2022
পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে শরিক হলো কর অঞ্চল-খুলনা।
24/06/2022

পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দে শরিক হলো কর অঞ্চল-খুলনা।

18/06/2022
কর অঞ্চল-খুলনার সভাকক্ষে শ্রদ্ধেয় কর কমিশনার জনাব মোঃ শামীমুর রহমান স্যারের সভাপতিত্বে আজ মাসিক রাজস্ব সভার আয়োজন করা হয়...
12/05/2022

কর অঞ্চল-খুলনার সভাকক্ষে শ্রদ্ধেয় কর কমিশনার জনাব মোঃ শামীমুর রহমান স্যারের সভাপতিত্বে আজ মাসিক রাজস্ব সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কর অঞ্চল-খুলনার পরিদর্শী রেঞ্জ-১, জনাব মোঃ মনিরুজ্জামান স্যার ও পরিদর্শী রেঞ্জ-৪ উৎপল কুমার দাস স্যার।
সভায় কর অঞ্চলের রাজস্ব আদায় পরিস্থিতি, উৎসে কর্তিত কর আদায় ও মামলা নিষ্পত্তির বিষয়ে বিষদ দিক নির্দেশনা প্রদান করেন শ্রদ্ধাভাজন কর কমিশনার মহোদয়।

আজ কর অঞ্চল-খুলনা থেকে বদলিজনিত কারণে বিদায় নিলেন শ্রদ্ধেয় কর কমিশনার জনাব মোঃ ফারুক আহমদ স্যার। সেই সাথে কর অঞ্চল-খুলনা...
11/05/2022

আজ কর অঞ্চল-খুলনা থেকে বদলিজনিত কারণে বিদায় নিলেন শ্রদ্ধেয় কর কমিশনার জনাব মোঃ ফারুক আহমদ স্যার। সেই সাথে কর অঞ্চল-খুলনার দায়িত্বভার গ্রহণ করলেন মান্যবর কর কমিশনার মোঃ শামীমুর রহমান স্যার। এই বিদায় ও বরণ যুগপৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজনাব মোঃ ফারুক আহমদ, বিদায়ী কর কমিশনার, কর অঞ্চল-খুলনা, মোঃ শামীমুর রহমান, কর কমিশনার, কর অঞ্চল-খুলনা, আ.স.ম. ওয়াহিদুজ্জামান, কর কমিশনার, কর আপিল অঞ্চল-খুলনা, মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-খুলনা, মোঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত কর কমিশনার, কর আপিল অঞ্চল-খুলনা, উৎপল কুমার দাশ, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-খুলনা এবং অত্র কর অঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তা ও সহকারীগণ।

মোঃ ফারুক আহমদ স্যারের সুযোগ্য নেতৃত্বে কর অঞ্চল-খুলনা দেশের একটি আইকনিক কর অঞ্চলে পরিণত হয়। স্যারের দেখানো পথ ধরে সবাই সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সদ্য যোগদানকৃত কর কমিশনার মোঃ শামীমুর রহমান স্যারের ঔদার্য ও পেশাদারী গুণাবলী কর অঞ্চল -খুলনাকে ঈর্ষনীয় সাফল্য প্রত্যক্ষ করাবে সেই আশাবাদও সকলে ব্যক্ত করেন।

কর অঞ্চল-খুলনার সকল সম্মানীত করদাতা, আয়কর উপদেষ্টা, অংশীজন ও শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা।ঈদ মুবারাক।
02/05/2022

কর অঞ্চল-খুলনার সকল সম্মানীত করদাতা, আয়কর উপদেষ্টা, অংশীজন ও শুভানুধ্যায়ীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা।

ঈদ মুবারাক।

২৩ এপ্রিল শনিবার যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় অবস্থিত মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে...
29/04/2022

২৩ এপ্রিল শনিবার যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ায় অবস্থিত মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ও স্কুল কমিটির ব্যবস্থাপনায় স্কুলের ছাত্রীদের মধ্যে ১০০ টি সাইকেল বিতরণ করা হয়। উক্ত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম মহোদয়।স্কুল কমিটির সভাপতি জনাব আবদুল গফফার বিশ্বাসের সভাপতিত্বে এ সাইকেল বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, কর অঞ্চল খুলনার কর কমিশনার মহোদয়, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার মহোদয়, যশোর, খুলনা ও মোংলার কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও কাস্টম হাউজের কমিশনার মহোদয়গণ,চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে কর অঞ্চল খুলনার মান্যবর কর কমিশনার জনাব মোঃ ফারুক আহমদ স্যার বক্তব্য প্রদান করেন।আরো বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাণ আর এফ এল গ্রুপের সহযোগিতায় আয়োজিত এ মহতী উদ্যোগ এ অঞ্চলের নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে প্রত্যক্ষ ভূমিকা রাখবে বল কর অঞ্চল খুলনা দৃঢ়ভাবে বিশ্বাস করে।

কর ভবন-খুলনার  নির্মাণকাজের শুভসূচনা২২ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাত...
23/04/2022

কর ভবন-খুলনার নির্মাণকাজের শুভসূচনা

২২ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম মহোদয় কর ভবন খুলনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন। আয়কর বিভাগের পুরাতন ভবনকে ভেঙ্গে নতুন ভবনের নির্মাণকাজের শুরু হলো খুলনা কর ভবনকে দিয়ে।এ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর অঞ্চল-খুলনার সুযোগ্য কর কমিশনার জনাব মোঃ ফারুক আহমদ স্যার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার, কর আপীল অঞ্চল-খুলনা জনাব আ.স.ম.ওয়াহিদুজ্জামান, কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট জনাব মোঃ শামসুল ইসলাম, কমিশনার অব কাস্টমস, মোংলা কাস্টম হাউজ জনাব মোহাম্মদ নেয়াজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, খুলনা গণপূর্ত জোন জনাব মোঃ খালেকুজ্জামান চৌধুরী এবং অতিরিক্ত কর কমিশনার ও খুলনা কর ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. অঞ্জন কুমার সাহা।এছাড়া কর অঞ্চল- খুলনার সম্মানিত রেঞ্জ কর্মকর্তাবৃন্দসহ সর্বপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিগণ, বিটিএলএর প্রতিনিধি, ট্যাক্সেস বার, খুলনার সভাপতি ও সেক্রেটারিসহ সিনিয়র আয়কর উপদেষ্টাবৃন্দ, প্রেস ক্লাব, খুলনার সভাপতি ও সেক্রেটারি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কর অঞ্চল-খুলনার এই ঐতিহাসিক অনুষ্ঠান ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় পালিত হয়।

কর অঞ্চল খুলনার পক্ষ হতে সকল সম্মানীত করদাতা, আয়কর উপদেষ্টা, অংশীজন ও শুভানুধ্যায়ীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
13/04/2022

কর অঞ্চল খুলনার পক্ষ হতে সকল সম্মানীত করদাতা, আয়কর উপদেষ্টা, অংশীজন ও শুভানুধ্যায়ীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

১০ এপ্রিল ২০২২ তারিখে কর অঞ্চল খুলনার সভাকক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সর্ব শক্তিমান আল্লাহর দরবারে ...
11/04/2022

১০ এপ্রিল ২০২২ তারিখে কর অঞ্চল খুলনার সভাকক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সর্ব শক্তিমান আল্লাহর দরবারে সকলের মঙ্গল ও কর অঞ্চলের সাফল্য কামনা করে দোয়া করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন শ্রদ্ধাভাজন কর কমিশনার জনাব মোঃ ফারুক আহমদ, পরিদর্শী রেঞ্জ-১ ড. অঞ্জন কুমার সাহা, পরিদর্শী রেঞ্জ-৩ জনাব মোহাম্মদ তারিক ইকবাল ও কর অঞ্চলের কর্মকর্তাগণ ও সহকারীবৃন্দ।

Address

Road-9, House-628, Mujgunny R/A, Boyra
Khulna
9000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88041760669

Alerts

Be the first to know and let us send you an email when Taxes Zone-Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Taxes Zone-Khulna:

Share