কবিতা / Kabita

কবিতা / Kabita কবিতা পড়ুন, লাইক দিন, সাথে থাকুন।

20/03/2026
11/01/2026

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে
বুঝবে সেদিন বুঝবে!

- কাজী নজরুল ইসলাম

23/10/2025

আমি ক্লান্ত প্রাণ এক,
চারিদিকে জীবনের সমুদ্র সফেন

- জীবনানন্দ দাশ

23/10/2025

যেই ঘুম ভাঙে নাকো কোনদিন ঘুমাতে ঘুমাতে
সবচেয়ে সুখ আর সবচেয়ে শান্তি আছে তাতে!

- জীবনানন্দ দাশ

টালি-মাটির ঘর, স্বর্গ ছোঁয়া এ আমার ইতিহাস, কেনো যে আমি কচুরিপানা কেনো না হলাম ঘাস!© আলমগীর কাইজার২৩.১০.২৫
23/10/2025

টালি-মাটির ঘর, স্বর্গ ছোঁয়া
এ আমার ইতিহাস,
কেনো যে আমি কচুরিপানা
কেনো না হলাম ঘাস!

© আলমগীর কাইজার
২৩.১০.২৫

যদি জীবনের রঙগুলো লুকোচুরি খেলে, যদি আশার প্রদীপ নিভু-নিভু জ্বলে,তবুও বন্ধু, এগিয়েই যাবা, তবুও বন্ধু, এগিয়েই যাবা, পিছনে...
05/10/2025

যদি জীবনের রঙগুলো লুকোচুরি খেলে,
যদি আশার প্রদীপ নিভু-নিভু জ্বলে,
তবুও বন্ধু, এগিয়েই যাবা,
তবুও বন্ধু, এগিয়েই যাবা,
পিছনে ফিরে না চাবা।

যদি চাঁদ-সূর্য-তারা মুখ ঢাকে,
যদি মুক্ত আকাশ রোদেও না হাসে,
তবুও বন্ধু, মনোবল রাখবা,
শেষমেশ সব-ই পাবা।

নানা রঙে ভরা আমাদের জীবন
সুখ-দুঃখ করো আলিঙ্গন
মরীচিকা দেখে হাহাকার করি আমি
মরুভূমির মতো এ জীবন।

জীবনের পথে আছে ঘাত-প্রতিঘাত,
নিশির শেষে আসে প্রভাত।
জীবন-নাটক শেষে, সবকিছু পাওয়ার পরে
শান্তি নিও ওপারে।

গীতিকারঃ টিমোথি দাস হ্যানস
কণ্ঠশিল্পীঃ জুবিন গার্গ

একটি সুন্দর দেশ পেতে হলে দেশের মানুষকে মানবিক-মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক-মানুষ হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন হবে ...
12/07/2025

একটি সুন্দর দেশ পেতে হলে দেশের মানুষকে মানবিক-মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক-মানুষ হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন হবে পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, ইতিহাস, আদর্শিক নেতা প্রভৃতি।

মনে করুন– কোনো এক বাবা ঘুষ খায়, নানান অপকর্মের সাথে জড়িত, তাহলে কি সেই বাবার সন্তানেরা আদর্শিকভাবে শক্তিশালী হবে?
মনে করুন– কোনো এক ভাই তার বোনের জমি আত্মসাৎ করেছে বা অল্প টাকায় নিজের নামে লিখে নিয়েছে তাহলে কি তার সন্তানেরা বুক ফুলিয়ে সততার সাথে সমাজে দাঁড়াতে পারবে?
মনে করুন– একজন শিক্ষক শুধু সেইসব ছাত্রকে বেশি কেয়ার করে যারা তার কাছে প্রাইভেট পড়ে, তাহলে কি অন্য শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হবে না? এভাবেই..... লক্ষ-লক্ষ সমস্যা নিয়ে কীভাবে একটা দেশ ভালোভাবে দাঁড়াবে? একটা সুন্দর সকাল উপহার দেবে?

বিল্ডিংয়ের ভিত্তি যদি মজবুত না হয় তাহলে ছাদের দোষ দিয়ে কী হবে? একটা দেশের ভিত্তি হলো মানুষ-পরিবার, সেখানেই যদি ঘুনে ধরে যায় তাহলে নেতা বদলিয়ে কী লাভ হবে?

প্রথমে মানুষকে মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, শিক্ষাখাতে ব্যয় বাড়াতে হবে, মুখস্থ-পড়া বাদ দিয়ে কর্মমুখী শিক্ষা চালু করতে হবে। তথাকথিত সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির ব্যবহার কমিয়ে মানুষকে বই-প্রকৃতি-মাটি ও সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যেতে হবে এবং মানুষকে সুস্থ ও সুন্দর কর্মে ব্যস্ত রাখতে হবে।
তাছাড়া যে দলই ক্ষমতায় আসুক-না-কেনো দেশের কোনো পরিবর্তন আসবে না।

© আলমগীর কাইজার
১২.০৭.২০২৫

কবিতাকিয়ে দ্যাখো তুমি,সবখানে আজ নষ্ট পরাগনষ্ট আলোর রবি!কবিকঠিন পথের প্রস্তুতি নাও তুমি।১৩.০২.২০২৫
11/03/2025

কবি
তাকিয়ে দ্যাখো তুমি,
সবখানে আজ নষ্ট পরাগ
নষ্ট আলোর রবি!
কবি
কঠিন পথের প্রস্তুতি নাও তুমি।

১৩.০২.২০২৫

27/12/2024

তুমিও না গালিব খুব চমৎকার
চাওয়া-পাওয়া সব রাখলে মানুষের কাছে!
আর অভিযোগ করো খোদার কাছে!

- মির্জা গালিব

27/12/2024

যেদিন তোমাকে অন্যের সাথে দেখেছি,
সেদিন বুঝেছি খোদা কেনো শিরক পছন্দ করে না।

- মির্জা গালিব

27/12/2024

‘হাতের রেখায় ভাগ্য দেখতে যেয়ো না গালিব,
ভাগ্য তাদেরও আছে যাদের হাত নেই।’

- মির্জা গালিব

12/10/2024

সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়ঃ
জ্বলে পুড়ে-মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।

- সুকান্ত ভট্টাচার্য

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when কবিতা / Kabita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category