03/07/2026
নতুন খুলনা বিনির্মাণে নাগরিক অংশগ্রহণে উন্মুক্ত মতবিনিময় সভা।
📅 তারিখ: ১১ জুলাই, ২০২৬
📍 আয়োজক: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।
এই মতবিনিময় সভায় নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থা, খেলার মাঠ, পার্ক, শিক্ষা, স্বাস্থ্যসহ খুলনার সার্বিক উন্নয়ন বিষয়ে নাগরিকদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।
আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই অংশগ্রহণ করি। সম্মিলিত চিন্তা, মতামত ও উদ্যোগের মধ্য দিয়েই গড়ে উঠুক একটি পরিকল্পিত, আধুনিক, বাসযোগ্য ও সমৃদ্ধ নতুন খুলনা।