Panchu Young Cluster

Panchu Young Cluster We believe all the Individuals who feel the necessity to work for the society unconditionally are the key drivers of this workstreams regardless of any class.

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী ভাই বোনদের জন্য পঞ্চু ইয়াং ক্লাস্টার এর পক্ষ থেকে কিছু উপহার...
20/04/2026

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী ভাই বোনদের জন্য পঞ্চু ইয়াং ক্লাস্টার এর পক্ষ থেকে কিছু উপহার ও শুভ কামনা রইল ❤️

শুভ নববর্ষ ১৪৩৩🌸 সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন 🙏🏻
15/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩🌸 সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন 🙏🏻

31/03/2026

এই দিন টা ছিলো আমাদের বাসন্তী পূজার শুভ বিজয়া 🙏🏻🌸🙏🏻
মাকে বিদায় দেওয়ার মুহূর্ত🌸🙏🏻🌸 🙏🏻💝🌸💝 #পঞ্চুসার্বজনীনবাসন্তীদুর্গামন্দির

শুভ বিজয়া 🙏🏻🌸🙏🏻সবাইকে শ্রী শ্রী বাসন্তী পূজার  বিজয়া দশমীর শুভেচ্ছা  ও অভিনন্দন🌸🙏🏻🌸 🙏🏻💝🌸💝  #পঞ্চুসার্বজনীনবাসন্তীদুর্গ...
28/03/2026

শুভ বিজয়া 🙏🏻🌸🙏🏻
সবাইকে শ্রী শ্রী বাসন্তী পূজার বিজয়া দশমীর শুভেচ্ছা ও অভিনন্দন🌸🙏🏻🌸 🙏🏻💝🌸💝 #পঞ্চুসার্বজনীনবাসন্তীদুর্গামন্দির

19/10/2025

🌺শুভ দীপাবলি 🌺
পঞ্চু বটতলা সার্বজনীন কালী মন্দির এর,
১৯তম শ্রী শ্রী শ্যামা পূজা 🌺❤️🌺
সবাইকে শ্যামা পুজার শুভেচ্ছা ও অভিনন্দন 🙏🏻

শ্রীযুক্ত পাগল বাড়ই  আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন 💔. গতকাল মধ্যরাতে আনুমানিক  ১:১৫ মিনিটে আমাদের শ্রদ্ধেয় পাগল বাড়ই...
17/02/2025

শ্রীযুক্ত পাগল বাড়ই আপনি যেখানেই থাকেন ভালো থাকবেন 💔. গতকাল মধ্যরাতে আনুমানিক ১:১৫ মিনিটে আমাদের শ্রদ্ধেয় পাগল বাড়ই দেহত্যাগ করেন 🙏 মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি যেন আপনি স্বর্গবাসী হন 🙏 আপনি ও পঞ্চু ইয়াং ক্লাসটার পরিবারের একজন ছিলেন 🥹🥹❤️ ঈশ্বর আপনার সদগতি করুক এই কামনা ই করি🌸🙏🌸 #পঞ্চুইয়ংক্লাস্টার

বাণী বন্দনা ২০২৫🙏🌸🙏 জয় মা সরস্বতী 🙏 এবার স্বল্প পরিসরে আমাদের মায়ের পূজা-অর্চনা🙏 #পঞ্চুইয়ংক্লাস্টার   Young Cluster
02/02/2025

বাণী বন্দনা ২০২৫🙏🌸🙏 জয় মা সরস্বতী 🙏 এবার স্বল্প পরিসরে আমাদের মায়ের পূজা-অর্চনা🙏 #পঞ্চুইয়ংক্লাস্টার Young Cluster

🚨🚨🌊⚡🌨️🚨🚨বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এ কারণে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্...
25/05/2024

🚨🚨🌊⚡🌨️🚨🚨বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এ কারণে দেশের চারটি সমুদ্র বন্দরের ওপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। িচিতজনদের জানার জন্য পোস্টটি নিজ টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন,,,, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের দিকে এগুচ্ছে। আজ বিকেল ৩টা থেকেই উপকূলে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব পড়বে। এরপর সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র।

জানা গেছে, রেমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রোমে পরিণত হওয়ার সময় ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো বাতাস বয়ে যাবে। প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টার মতো প্রভাব থাকবে ঘূর্ণিঝড়ের। এতে করে দেশের ১৫ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে। দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টিও। বৈরী এ পরিবেশে সবার করণীয় কী তা কি জানেন?

নিজ এলাকায় ঘূর্ণিঝড়ের আগে করণীয়

১. ঘূর্ণিঝড়ের আগে দেখে নিন বাড়ির কোনো টাইলস, দরজা বা জানালায় ত্রুটি রয়েছে কি না। ত্রুটি থাকলে তা দ্রুত মেরামত করে নিন। তা নাহলে প্রবল ঝড়ে এগুলো ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে।

২. অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। মরা বড় গাছ সরিয়ে ফেলুন। বাড়ির নর্দমা পরিষ্কার রাখুন। খোলা ইট, পাথর বাড়ির আশপাশ থেকে সরিয়ে ফেলুন।

৩. ঘূর্ণিঝড়ের সময় বিদ্যুৎবিভ্রাট ঘটতে পারে। তাই আগে থেকে হারিকেন বা চিমনিতে কেরোসিন ভরে রাখুন। হাতের কাছাকাছি রাখুন দিয়াশলাই। এ ছাড়াও হাতের কাছে রাখুন টর্চ ছাড়াও অন্য কেনো আলোর ব্যবস্থা।

৪. মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখতে ভুলবেন না। মোবাইলে চার্জ থাকলে প্রয়োজনের সময় আপনি অন্যের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন।

৫. আপডেট খবর সম্পর্কে অবগত থাকতে সংবাদমাধ্যমের সঙ্গে থাকুন। আবহাওয়া দফতরের নতুন তথ্য জানুন। পাশাপাশি মেনে চলুন আবহাওয়াবিদদের পরামর্শ।

৬. ঘূর্ণিঝড়ের সময় বাড়ির বাইরে থাকা একেবারেই নিরাপদ নয়। তাই প্রয়োজনীয় সব কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা করুন। হাতের কাছে রাখুন প্রয়োজনীয় ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম।

৭. গৃহপালিত পশু বাড়ির ভেতর নিরাপদে বা আশ্রয়কেন্দ্রে রাখার চেষ্টা করুন।

৮. যদি আপনার বাড়ি নদীর আশপাশে হয় এবং বাড়ির অবস্থা খুব ভালো না থাকে, তাহলে কাছের কোনো স্কুল, বাড়ি বা আশ্রয়কেন্দ্রে অবস্থান করুন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।

৯. ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে বা অন্য আশ্রয়ে যাওয়ার সময় কী কী জরুরি জিনিস সঙ্গে নেয়া যাবে, সেই অনুসারে প্রস্তুতি নিন।

১০. আর্থিক সামর্থ্য থাকলে ঘরের মধ্যে একটি পাকা গর্ত তৈরি করে নিন। জলোচ্ছ্বাসের আগে এই পাকা গর্তের মধ্যে অতি প্রয়োজনীয় জিনিসপত্র রেখে সিমেন্ট দিয়ে তা বন্ধ করে দিন। যাতে ঘূর্ণিঝড়ের সময় এসব অক্ষত থাকে।

১১. বিশুদ্ধ পানির অভাবে এ সময় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। তাই সঙ্গে রাখুন খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ফিটকারি।

১২. বাড়িতে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি মজুত করে রাখুন। অতিরিক্ত পরিমাণ রান্না করা খাবার রাখবেন না। কারণ এসব খাবার দ্রুত পচে যাবে।

১৩. যদি ঘূর্ণিঝড়ের সময় বাড়িতে ফিরতে না পারেন, তাহলে রাস্তায় অবস্থান করা একেবারেই নিরাপদ নয়। এমন পরিস্থিতিতে স্থানীয় আশ্রয়কেন্দ্রে চলে যান।

১৪. বাড়ির আশপাশে টিউবওয়েল বা পানির কল থাকলে এর মুখ পলিথিন দিয়ে ভালো করে বেঁধে রাখুন, যেন ময়লা বা দূষিত পানি পানির উৎসে প্রবেশ করতে না পারে।

ঘূর্ণিঝড়ের সময় মোটেও যা করবেন না

১. ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ থাকতে কখনোই গুজবে কান দেবেন না।
২. বাড়ির বাইরে থাকবেন না। বাড়ির কোনো সদস্যকে না জানিয়ে বাড়ি থেকে বের হবেন না।
৩. কোথাও কোনো খোলা তার ঝুলতে দেখলে তাতে হাত দেবেন না। যত দ্রুত সম্ভব স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।
৪. ঝড় একটু কমলেও ঘর থেকে বের হবেন না। কেননা, পুনরায় আরও প্রবল বেগে অন্যদিক থেকে ঝড় আসার আশঙ্কা থাকতে পারে। তাই নিশ্চিত হতে এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন।
৫. বৈরী পরিবশে কোনো অবস্থাতেই সমুদ্রবন্দরের আশেপাশে অবস্থান করবেন না।

🚨   ☀️ দেশে প্রচন্ড গরমে হিটস্ট্রোক করে প্রায়ই মৃত্যুর খবর পাওয়া যাছে ।  তাই সকলের উচিত সতর্ক থাকা। হিটস্ট্রোক শুধু দুর...
30/04/2024

🚨
☀️ দেশে প্রচন্ড গরমে হিটস্ট্রোক করে প্রায়ই মৃত্যুর খবর পাওয়া যাছে । তাই সকলের উচিত সতর্ক থাকা। হিটস্ট্রোক শুধু দুর্বল ব্যক্তিদের নয় একজন সুস্থ সবল মানুষের‌ও হতে পারে যদি শরীরের তাপমাত্রা ১০৪° ফারেনহাইটের বেশি হয়ে যায়।
হিটস্ট্রোকের অনেকগুলো লক্ষণ রয়েছেঃ

১. শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া কিন্তু কোন ঘাম না হ‌ওয়া। হাত দিয়ে ধরলে শরীর প্রচন্ড গরম লাগবে।

২. রোগী কনফিউজড হয়ে যায়। আপনি কি বলছেন তা বুঝতে পারে না এবং সে কি উত্তর দিচ্ছে সেটাও বোঝা যায় না।

৩. ঘন ঘন শ্বাস নেওয়া

৪. বুক ধড়ফড় করা

৫. বমি বমি ভাব কিংবা বমি হ‌ওয়া

৬. অজ্ঞান হয়ে যাওয়া

এসব লক্ষণ কার‌ও মধ্যে দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যেতে হবে। এবং যেতে যেতে রোগীর অবস্থার উন্নতির জন্য কিছু কাজ করতে হবে যাতে রোগীর শরীর ঠান্ডা হয়। যেমন -

১. রোগীকে গরম জায়গা থেকে ঠাণ্ডা জায়গায় নিয়ে আসতে হবে অর্থাৎ যেখানে ছায়া আছে, ফ্যান আছে বা এ.সি আছে। যদি সেটা সম্ভব না হয় তাহলে রোগী যে জায়গায় আছে সে জায়গাটা ঠাণ্ডা করার চেষ্টা করতে হবে। ফ্যান চালিয়ে দিবেন কিংবা হাতপাখা দিয়ে বাতাস করবেন।

২. রোগী যদি অতিরিক্ত কাপড় চোপড় পড়া থাকেন তাহলে বাতাস চলাচলের জন্য যতটুকু সম্ভব কাপড় খুলে দিতে হবে।

৩. শরীর ঠাণ্ডা করার জন্য পানি ছিটা দিতে পারেন অথবা কাপড় ভিজিয়ে শরীর মুছে দিতে পারেন। এবং শরীর মুছে দেয়ার সময় বাতাস করবেন ইনশাআল্লাহ এতে করে রোগীর শরীরের পানি শুকিয়ে চামড়া ঠাণ্ডা হয়ে যাবে।

৪. বরফ জোগাড় করতে পারলে সেটি কাপড় দিয়ে পেঁচিয়ে রোগীর বগলের নিচে এবং ঘাড়ের উপর দিয়ে রাখতে পারেন।

৫. রোগীর যদি হুঁশ থাকে তাহলে তাকে পানি পান করাতে হবে এবং ডাবের পানি বা স্যালাইনের পানিও খেতে দিতে হবে।

হিটস্ট্রোক হ‌ওয়ার আগে কিছু লক্ষণ দেখা দেয়।
এই লক্ষণগুলো দেখা দিলে উপরোক্ত কাজগুলো করলে ইনশাআল্লাহ হিটস্ট্রোক এড়ানো সম্ভব। হিটস্ট্রোকের হ‌ওয়ার আগে যে লক্ষণগুলো দেখা যায় -

১. মাথা ঘোরা বা মাথা হালকা হালকা লাগা। মনে হচ্ছে যে, অজ্ঞান হয়ে যাবো। (রোগী যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তাকে শুইয়ে পা দুটো একটু উপরে তুলে দিতে হবে। এতে করে ব্রেনে রক্ত চলাচল বৃদ্ধি পাবে)

২. প্রচন্ড ঘামা (ঘেমে পড়নের জামাকাপড় ভিজে যাওয়া)

৩. বমি বমি ভাব হওয়া

৪. প্রচন্ড গরম লাগা

৫. অনেক তৃষ্ণা পাওয়া

৬. মাংসপেশী ঠেসে ধরা

৭. মাসলস ক্রেমস

এসব লক্ষণ দেখা দিলে উপরোক্ত কাজগুলো করবেন। সাধারণত উপরোক্ত কাজগুলো করলে আধা ঘন্টার মধ্যে রোগীর ভালো লাগা শুরু করে। যদি তা নয় অর্থাৎ রোগীর অবস্থার অবনতি ঘটে কিংবা বিপজ্জনক কোনো লক্ষণ দেখতে পান তাহলে অবশ্যই দেরি না করে দ্রুত হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে নিয়ে যেতে হবে।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আমাদের সবাইকে ক্ষমা করে এসব আযাব থেকে মুক্তি দেন । 🤲😮‍💨

লেখাটি ভালো লাগলে ও উপকৃত হলে Share করে অন্যদের সুযোগ করে দিন 🙂 এন্ড এমন তথ্য আরো পেতে পাশে থাকুন 🤗

25/04/2024

♥️জয় মা ♥️পঞ্চু সার্বজনীন শ্রী শ্রী বসন্তী পূজা ২০২৪ ।।সার্বিক ব্যবস্থাপনায় পঞ্চু ইয়াং ক্লাস্টার।। ৬৩ তম বাসন্তী পূজা।। 🙏 অনুষ্ঠানের মূহুর্তে ❤️ নৃত্য শিল্পী : ... উর্মি মন্ডল..❤️

''মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,            অগ্নিস্নানে শুচি হোক ধরা।🙏                     ❤️🌺শুভ নববর্ষ ১৪৩১🌺❤️ সবাইকে ...
14/04/2024

''মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।🙏
❤️🌺শুভ নববর্ষ ১৪৩১🌺❤️ সবাইকে পঞ্চু ইয়াং ক্লাস্টার এর পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন 🙏🏻🙏🏻

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞 𝐃𝐚𝐲 🇧🇩𝟐𝟔 𝐌𝐚𝐫𝐜𝐡 2024 ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অস...
26/03/2024

𝐇𝐚𝐩𝐩𝐲 𝐈𝐧𝐝𝐞𝐩𝐞𝐧𝐝𝐞𝐧𝐜𝐞 𝐃𝐚𝐲 🇧🇩

𝟐𝟔 𝐌𝐚𝐫𝐜𝐡 2024

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অসীম সাহস , বীরত্ব ও আত্মদানে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।
বীর সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশের এই পতাকা ও মানচিত্র।

সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সম্মান।

Address

Panchu
Khulna
9250

Telephone

+8801728099365

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panchu Young Cluster posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Panchu Young Cluster:

Share

Category