Khulna Railway Station, Bangladesh

Khulna Railway Station, Bangladesh Khulna Railway Station stand on Khan A Sabur Road ( Lower Jessore Road ) Khulna. It a beautiful stat

খুলনা এর দিকে গেছে একটা লাইন – ইন্ডিয়া এর দিকে গেছে একটা লাইন , দর্শনা থেকে বিভক্ত দুটি রেললাইন ।
07/10/2025

খুলনা এর দিকে গেছে একটা লাইন – ইন্ডিয়া এর দিকে গেছে একটা লাইন , দর্শনা থেকে বিভক্ত দুটি রেললাইন ।

আলহামদুলিল্লাহ। প্রথমবারের মত খুলনা হতে নড়াইল-পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখে আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন খুলনা স্টেশ...
24/12/2024

আলহামদুলিল্লাহ।
প্রথমবারের মত খুলনা হতে নড়াইল-পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখে আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন খুলনা স্টেশন ছেড়েছে - সকাল ৬.০৪ মিনিটে।

পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে খুলনায় রেল চলাচল শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর। রাজধানী থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপো...
21/12/2024

পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে খুলনায় রেল চলাচল শুরু হবে আগামী ২৪ ডিসেম্বর।
রাজধানী থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন দুই জোড়া যাত্রীবাহী ট্রেন চলবে। রেল কর্তৃপক্ষ বলছে, নতুন রেলপথ নির্মাণের ফলে ঢাকা-খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এ পথে ঢাকা থেকে খুলনা বা বেনাপোলে যাওয়া যাবে মাত্র পৌনে চার ঘণ্টায়। যমুনা সেতু হয়ে যাতায়াতে সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা।
জানা যায়, পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা-খুলনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে নতুন এক জোড়া করে মোট দুই জোড়া ট্রেন চলবে। দুই জোড়া ট্রেনই গোপালগঞ্জের কাশিয়ানী জংশন হয়ে চলাচল করবে। ইতোমধ্যে ট্রেনগুলোর চলাচলের সময়সূচি ও ভাড়া প্রকাশ করেছে রেলওয়ে বিভাগ।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন সিডিউল অনুযায়ী, সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করবে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে।

রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে তিনটায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে (আপ ও ডাউন) যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশনে এবং জাহানাবাদ এক্সপ্রেস যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে।

সোমবার বন্ধ থাকবে ট্রেনে। ট্রেনে আসন সংখ্যা ৭৬৮টি। সিডিউল অনুযায়ী, ঢাকা থেকে বেনাপোলে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে পৌনে ৪ ঘণ্টা।
এদিকে খুলনা-ঢাকার নতুন রুটের ট্রেনের ভাড়াও নির্ধারণ করেছে রেলওয়ে বিভাগ। যদিও শুধু মূল ভাড়া প্রকাশ করা হয়েছে। ভ্যাটসহ চূড়ান্ত ভাড়া এখনো প্রকাশ করা হয়নি।
ঢাকা থেকে খুলনা পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা ৭৪০ টাকা, এসি সিট ৮৮৫ টাকা ও এসি বার্থের ভাড়া ১ হাজার ৩৩০ টাকা। সব শ্রেণির ভাড়ার সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।
খুলনা থেকে নওয়াপাড়া ও সিঙ্গিয়া স্টেশনে ভ্যাট বাদে শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা, স্নিগ্ধা শ্রেণির ভাড়া ১০০ টাকা, এসি সিট ১১০ টাকা এবং খুলনা-নওয়াপাড়া এসি বার্থের ভাড়া ১৩০ টাকা এবং সিঙ্গিয়া পর্যন্ত এসি বার্থের ভাড়া ১৫০ টাকা। খুলনা-নড়াইল পর্যন্ত শোভন চেয়ার ৭৫, স্নিগ্ধা ১২৫ টাকা, এসি সিট ১৫০ টাকা ও এসি বার্থের ভাড়া ২২৫ টাকা।
খুলনা-লোহাগড়া পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার ৯৫ টাকা, স্নিগ্ধা ১৫৫ টাকা, এসি সিট ১৮৫ টাকা এবং এসি বার্থের ২৮০ টাকা। খুলনা-কাশিয়ানী জংশন পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার ১৪৫, স্নিগ্ধা ২৩৫ টাকা, এসি সিট ২৯০ টাকা এবং এসি বার্থের ৪২৫ টাকা।
খুলনা-ভাঙ্গা পর্যন্ত ভাড়া পড়বে শোভন চেয়ার ১৮৫ টাকা, স্নিগ্ধা ৩০৫ টাকা, এসি সিট ৩৭০ টাকা এবং এসি বার্থের ৫৫৫ টাকা। সে সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত হবে।

খুলনা ও যশোরবাসী'র জন্য সু-খবর:                           আগামী ১ ডিসেম্বর ২০২৪ থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-নড়াইল-কাশিয়ান...
27/11/2024

খুলনা ও যশোরবাসী'র জন্য সু-খবর: আগামী ১ ডিসেম্বর ২০২৪ থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-নড়াইল-কাশিয়ানি-ভাঙ্গা-ঢাকা রুটে নতুন ট্রেন চলাচল শুরু হবে। দিনে তিন বার ছেড়ে যাবে ট্রেন। যশোর থেকে ঢাকা যেতে সময় লাগবে দুই ঘন্টা আর খুলনা থেকে সময় লাগবে তিন ঘন্টা।

"খুলনা জেলার রেলওয়ে স্টেশন" বি:দ্র: অক্ষরের ধারাবাহিকতা অনুযায়ী দেওয়া হয়েছে👇১.আড়ংঘাটা রেলওয়ে স্টেশন২.কর্ণপুর রেলওয়ে ...
11/05/2024

"খুলনা জেলার রেলওয়ে স্টেশন"
বি:দ্র: অক্ষরের ধারাবাহিকতা অনুযায়ী দেওয়া হয়েছে👇
১.আড়ংঘাটা রেলওয়ে স্টেশন
২.কর্ণপুর রেলওয়ে স্টেশন
৩.খুলনা জংশন রেলওয়ে স্টেশন
৪.খুলনা রেলওয়ে স্টেশন
৫.দৌলতপুর কলেজ রেলওয়ে স্টেশন
৬.দৌলতপুর রেলওয়ে স্টেশন
৭.পূর্ব রূপসা রেলওয়ে স্টেশন
৮.ফুলতলা রেলওয়ে স্টেশন
৯.বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশন
১০.মোহাম্মদ নগর রেলওয়ে স্টেশন
১১.সামন্তসেনা রেলওয়ে স্টেশন।

ধন্যবাদ 🚆

সুন্দরবন এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭২৫/৭২৬) খুলনা এবং ঢাকা শহরের মাঝে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। বাংলাদেশের ইতিহাসে প্র...
12/04/2024

সুন্দরবন এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭২৫/৭২৬) খুলনা এবং ঢাকা শহরের মাঝে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক ট্রেন হিসেবে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দেওয়া দেশের অন্যতম জনপ্রিয় ট্রেনটি ২০০৩ সালের ১৭ আগস্ট থেকে ঢাকা-খুলনা রেলপথে যাত্রীসেবা দিয়ে আসছে।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন "সুন্দরবন" এর নামানুসারে ট্রেনটির নামকরণ করা হয় সুুুন্দরবন এক্সপ্রেস।
©

26/02/2024

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা (৪,৫,৬,৭মার্চ) উপলক্ষে যে সকল শিক্ষার্থী খুলনা থেকে রেলযোগে রাজশাহী আসবে তাদের সুবিধার জন্য সরাসরি রাজশাহীর সাথে সম্পর্কযুক্ত এমন সকল ট্রেনের সময়সূচী দেওয়া হলো।

--------------------------------------------------------
খুলনা - রাজশাহী (কপোতাক্ষ, সাগরদাড়ি এক্সপ্রেস)

কপোতাক্ষ এক্সপ্রেস আপ ৭১৫
খুলনা- ৬.৪৫
যশোহর - ৭.৪৯
চুয়াডাঙ্গা- ৯.২৫
পোড়াদহ- ১০.০০
ঈশ্বরদী জং- ১০.৫০
রাজশাহী- ১২.২০

সাগরদাড়ি এক্সপ্রেস আপ ৭৬১
খুলনা - ১৬.০০
যশোহর- ১৭.০৩
চুয়াডাঙ্গা- ১৮.৪৫
পোড়াদহ- ১৯.২০
ঈশ্বরদী জং- ২০.১৫
রাজশাহী- ২২.০০

ধন্যবাদ।

নকশীকাথা কমিউটার ট্রেনের ভাড়ার তালিকাঃ-✅খুলনা টু ঢাকা ২১০ টাকা✅দৌলতপুর টু ঢাকা ২০৫ টাকা✅নোয়াপাড়া টু ঢাকা ২০০ টাকা✅যশোর...
07/02/2024

নকশীকাথা কমিউটার ট্রেনের ভাড়ার তালিকাঃ-

✅খুলনা টু ঢাকা ২১০ টাকা
✅দৌলতপুর টু ঢাকা ২০৫ টাকা
✅নোয়াপাড়া টু ঢাকা ২০০ টাকা
✅যশোর টু ঢাকা ১৯০ টাকা
✅মোবারকগঞ্জ টু ঢাকা ১৮০ টাকা।
✅কোটচাঁদপুর টু ঢাকা ১৭৫ টাকা
✅সরদারপুর টু ঢাকা ১৭০ টাকা
✅আনসারবাড়িয়া টু ঢাকা ১৭০ টাকা
✅উথলী টু ঢাকা ১৭০ টাকা
✅দর্শনা টু ঢাকা ১৬৫ টাকা
✅চুয়াডাঙ্গা টু ঢাকা ১৬০ টাকা
✅মুন্সিগঞ্জ টু ঢাকা ১৫৫ টাকা
✅আলমডাঙ্গা টু ঢাকা ১৫৫ টাকা
✅হালসা টু ঢাকা ১৫০ টাকা
✅পোড়াদহ টু ঢাকা ১৫০ টাকা
✅কুষ্টিয়া কোর্ট টু ঢাকা ১৪৫ টাকা
✅কুষ্টিয়া টু ঢাকা ১৪৫ টাকা
✅কুমারখালী টু ঢাকা ১৪০ টাকা
✅খোকসা টু ঢাকা ১৩৫ টাকা
✅পাঁচপাড়া টু ঢাকা ১৩৫ টাকা
✅পাংশা টু ঢাকা ১৩৫ টাকা
✅কালুখালী জংশন টু ঢাকা ১৩০ টাকা
✅বেলগাছি টু ঢাকা ১২৫ টাকা
✅রাজবাড়ি টু ঢাকা ১২৫ টাকা
✅পাচুরিয়া জংশন টু ঢাকা ১২০ টাকা
✅খানখানাপুর টু ঢাকা ১২০ টাকা
✅আমিরাবাদ টু ঢাকা ১১৫ টাকা
✅ফরিদপুর টু ঢাকা ১১০ টাকা
✅বাখুন্ডা টু ঢাকা ১১০ টাকা
✅তালমা টু ঢাকা ১০৫ টাকা
✅পুকুরিয়া টু ঢাকা ১০০ টাকা
✅ভাঙ্গা টু ঢাকা ১০০ টাকা
✅ভাঙ্গা জংশন টু ঢাকা ১০০ টাকা
✅শিবচর টু ঢাকা ৯০ টাকা
✅পদ্মা টু ঢাকা ৯০ টাকা
✅মাওয়া টু ঢাকা ২৫ টাকা।
✅শ্রীনগর টু ঢাকা ২০ টাকা
✅নিমতলা টু ঢাকা ২০ টাকা
✅গেন্ডারিয়া টু ঢাকা ২০ টাকা

#খুলনা #ট্রেন #ঢাকা

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনাগামী ট্রেনের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।👉ভাঙ্গা জংশন:  ২৩৫৳👉ফরিদপুর:       ২৬৫৳👉রাজবাড়...
31/10/2023

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনাগামী ট্রেনের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।

👉ভাঙ্গা জংশন: ২৩৫৳
👉ফরিদপুর: ২৬৫৳
👉রাজবাড়ী: ২৯৫৳
👉কুষ্টিয়া কোর্ট: ৩৫০৳
👉পোড়াদহ: ৩৫৫৳
👉আলমডাঙ্গা: ৩৭০৳
👉চুয়াডাঙ্গা: ৩৮৫৳
👉দর্শনা হল্ট: ৪০০৳
👉কোটচাঁদপুর: ৪২০৳
👉মোবারকগঞ্জ: ৪৩০৳
👉যশোর: ৪৫০৳
👉নওয়াপাড়া: ৪৭৫৳
👉দৌলতপুর: ৫০০৳
👉খুলনা : ৫০০৳

ধন্যবাদ সবাইকে।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নতুন বিস্তারিত সময়সূচি :🔴ঢাকাগামী ৭২৫ আপ সুন্দরবন এক্সপ্রেস🔴 খুলনা: রাত: ০৯:৪৫দৌলতপুর: রাত: ০...
22/10/2023

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নতুন বিস্তারিত সময়সূচি :
🔴ঢাকাগামী ৭২৫ আপ সুন্দরবন এক্সপ্রেস🔴
খুলনা: রাত: ০৯:৪৫
দৌলতপুর: রাত: ০৯:৫৮
নোয়াপাড়া:১০:২৪
যশোর, ১০:৫৬
মোবারকগঞ্জ ১১:২৫
কোটচাঁদপুর, ১১:৩৯
চুয়াডাঙ্গা, ১২:২০
আলমডাঙ্গা ১২:৪১
পোড়াদহ জং রাত:১:০০
কুষ্টিয়া কোর্ট, ০১:১৫
রাজবাড়ী, ০২:২৫
ফরিদপুর, ০৩:০০
ভাঙ্গা জংশন ০৩:৪৮
ঢাকা: ভোর ০৫:০০

🔴খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস 🔴

ঢাকা: সকাল ০৮:১৫
ভাঙ্গা জংশন:সকাল ০৯:৩৪
ফরিদপুর: সকাল ১০:০৮
রাজবাড়ী: ১০:৫০
কুষ্টিয়া কোর্ট: ১১:৫০
পোড়াদহ: ১২:২০
আলমডাঙ্গা: ১২:৩৭
চুয়াডাঙ্গা: ১২:৫৬
দর্শনা হল্ট: ০১:২৪
কোটচাঁদপুর: ০১:৫০
মোবারকগঞ্জ: ০২:০৪
যশোর: ০২:৩৫
নওয়াপাড়া: ০৩:০৫
দৌলতপুর: ০৩:৩২
খুলনা : দুপুর ০৩:৫০

সংগৃহীত।

আগামী ৩০ আগস্ট থেকে চালু হতে যাচ্ছে পঞ্চগড়-খুলনা-পঞ্চগড় রুটে নতুন ট্রেন।
16/08/2023

আগামী ৩০ আগস্ট থেকে চালু হতে যাচ্ছে পঞ্চগড়-খুলনা-পঞ্চগড় রুটে নতুন ট্রেন।

ভারতের পশ্চিমবঙ্গের হাওরা রেলওয়ে যাদুঘরে শোভা পাচ্ছে এই ট্রেনটি তবে এটার মালিক আসলে আমরা। ১৯৬৫ সালে যাত্রী নিয়ে ঢাকা থেক...
28/07/2023

ভারতের পশ্চিমবঙ্গের হাওরা রেলওয়ে যাদুঘরে শোভা পাচ্ছে এই ট্রেনটি তবে এটার মালিক আসলে আমরা। ১৯৬৫ সালে যাত্রী নিয়ে ঢাকা থেকে কোলকাতা যাওয়ার পর রিটার্ন আসতে পারে নাই, পাক-ভারত যুদ্ধ লেগে যায়। তাই ৫৮ বছর ধরে ট্রেন টি সেখানেই আছে।

Address

Khan A Sabur Road
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Railway Station, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Khulna Railway Station, Bangladesh:

Share

Khulna Railway Station, Bangladesh

Well Come To Khulna.

From anywhere of Bangladesh you can come Khulna by train. So Khulna Railway Station is also door of Khulna city. This station stand on main city of Khulna. It was an wonderful architectural work. Lot of people came here for visit or use station for entry & exit. From this station you can go any important place easily. Our old station also beside of this new station. This station now play important role for khulna & Bangladesh.