Customs, Excise & VAT Commissionerate, Khulna

Customs, Excise & VAT Commissionerate, Khulna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Customs, Excise & VAT Commissionerate, Khulna, Government Organization, Khalishpur, Khulna.

Customs, Excise & VAT Commissionerate, Khulna
National Board of Revenue, Bangladesh
Internal Resources Division, Ministry of Finance,
Government of the People's Republic of Bangladesh

ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার সম্পর্কে সতর্কবার্তাসবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইভ্যাস ইউনিট হতে মার্চ মাসের রিট...
15/04/2025

ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার সম্পর্কে সতর্কবার্তা

সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইভ্যাস ইউনিট হতে মার্চ মাসের রিটার্ন দাখিল সংক্রান্ত কোনো পত্র জারি করা হয়নি।

সম্প্রতি একটি ভুয়া পত্র এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

সঠিক তথ্য জানার জন্য দয়া করে আইভ্যাস ইউনিটের অফিসিয়াল মাধ্যম ব্যবহার করুন।

কমিশনার মহোদয়ের নির্দেশনায় ও বিভাগীয় কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে ঝালকাঠি বিভাগ কর্তৃক অদ্য ২৩/০৩/২০২৫ খ্রি. রবিবার ...
25/03/2025

কমিশনার মহোদয়ের নির্দেশনায় ও বিভাগীয় কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে ঝালকাঠি বিভাগ কর্তৃক অদ্য ২৩/০৩/২০২৫ খ্রি. রবিবার ঝালকাঠি সদর কলেজ মোড় এলাকায় অবৈধ সিগারেট ও বিদেশী চোরাচালানকৃত সিগারেট ও তামাক বিরোধী কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চালান ব্যতীত মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩৫ কার্টন সিগারেট আটক করা হয়। আটকৃত সিগারেট

বরিশাল সার্কেল-২ কর্তৃক অদ্য ১৯/০৩/২০২৫ খ্রি. বুধবার বরিশাল সদর কাকলীর মোড় এলাকায় অবৈধ সিগারেট ও বিদেশী চোরাচালানকৃত সিগ...
20/03/2025

বরিশাল সার্কেল-২ কর্তৃক অদ্য ১৯/০৩/২০২৫ খ্রি. বুধবার বরিশাল সদর কাকলীর মোড় এলাকায় অবৈধ সিগারেট ও বিদেশী চোরাচালানকৃত সিগারেট ও তামাক বিরোধী কয়েকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভিন্ন ভিন্ন দুইটি দোকান হতে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানকৃত বিদেশী সিগারেট ও গাজা সেবনের ছোট সিগারেট পেপার আটক করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
15/02/2024

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার সুযোগ্য বিদায়ী কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন এর বিদায় ও সদ্য যোগদানকৃত সুযো...
03/09/2023

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার সুযোগ্য বিদায়ী কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন এর বিদায় ও সদ্য যোগদানকৃত সুযোগ্য কমিশনার জনাব সৈয়দ আতিকুর রহমান এর শুভ আগমণ উপলক্ষে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্লাব, খুলনার আয়োজনে আজ একটি বিদায় ও স্বাগত সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাস্টম হাউস মোংলার সুযোগ্য কমিশনার জনাব খালেদ মোহাম্মাদ আবু হোসেন ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার সুযোগ্য অতিরিক্ত কমিশনার জনাব ম. সফিউজ্জামান। উক্ত অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেনের নান্দনিক, দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করে তাঁর পরবর্তী কর্মস্থলের জন্য বিশেষ শুভকামনা জ্ঞাপন করেন। বক্তাগণ একই সাথে এ দপ্তরে সদ্য যোগদানকৃত কমিশনার জনাব সৈয়দ আতিকুর রহমান এর বর্ণিল কর্মজীবনের প্রতি আলোকপাত করে তাঁর মেধা, মনন ও দূরদর্শী নেতৃত্বগুণে এ কমিশনারেট আরও আলোকিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠানে এ দপ্তর থেকে বদলির আদেশাধীন দুই জন রাজস্ব কর্মকর্তা জনাব সাইফুর রহমান ও জনাব মোহাম্মদ হাফিজুর রহমান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব জি. এম. রহমত আলী কেও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

02/09/2023

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ইনহাউস প্রশিক্ষণ ও সিপাইদের শারীরিক প্রশিক্ষণের ভিডিওচিত্র।

আজ ২৯/৮/২০২৩ তারিখে আংটিহারা ল্যান্ড কাস্টমস স্টেশন, কয়রা, খুলনাতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের শুভ উদ্বোধন করেন কাস্ট...
29/08/2023

আজ ২৯/৮/২০২৩ তারিখে আংটিহারা ল্যান্ড কাস্টমস স্টেশন, কয়রা, খুলনাতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের শুভ উদ্বোধন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার সুযোগ্য কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ দপ্তরের সম্মানিত অতিরিক্ত কমিশনার জনাব ম. সফিউজ্জামান, সহকারী প্রোগ্রামার জনাব সুহৃদ রেজা, সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব মুহাম্মদ মাজেদুর রহমান ও জনাব এস. এম. খালেদুর রহমান, লাইসেন্স প্রাপ্ত শিপিং এজেন্ট প্রতিনিধিবৃন্দ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উক্ত অনুষ্ঠানে জুম প্লাটফর্মে যোগদান করেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সিস্টেম ম্যানেজার জনাব মোঃ ফজলুর রহমান ও প্রোগ্রামার জনাব গোলাম ছারোয়ার। উক্ত অনুষ্ঠানের আলোচনায় আলোচকবৃন্দ, বাংলাদেশ কাস্টমসের ট্রেড ফ্যাসিলেটেশন ও পেপারলেস কাস্টমসের নতুন দ্বার উন্মোচনে সুন্দরবনের গহীনে অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত আংটিহারা ল্যান্ড কাস্টমস স্টেশনে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম চালুকে ঐতিহাসিক উল্লেখ করে কমিশনার মহোদয়ের নান্দনিক, দূরদর্শী ও সাহসী নেতৃত্বগুণের ভূয়সী প্রশংশা করেন। সভাপতির বক্তৃতায় কমিশনার মহোদয় আশাবাদ ব্যাক্ত করেন যে, আংটিহারা ল্যান্ড কাস্টমস স্টেশনে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ কাস্টমসকে আরও এক ধাপ অগ্রগামী করবে এবং বাংলাদেশ কাস্টমসের সফলতার মুকুটে একটি নতুন পালক যুক্ত করবে।

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে ...
15/08/2023

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সকল শহীদ স্মরণে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার সম্মেলন কক্ষে এ দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কমিশনারেটের সুযোগ্য কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন। উক্ত আলোচনা অনুষ্ঠানে আলোচকবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও জীবন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। সভাপতির বক্তব্যে কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব-কর্তব্য পালনের জন্য বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সকল ভ্যাটদাতাকে অভিনন্দন...
18/07/2023

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় সকল ভ্যাটদাতাকে অভিনন্দন জানিয়েছেন এ দপ্তরের সুযোগ্য কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন। ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিলো ৩৪৫৩.৩৮ কোটি টাকা এবং রাজস্ব আদায় হয়েছে ৩৪৫৭.৯৪ কোটি টাকা। গত ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিলো ২৭৭৮.৭০ কোটি টাকা। অর্থাৎ, এ অর্থবছরে রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ৬৭৯.২৪ কোটি টাকা, এবং গত অর্থবছরের আদায়ের তুলনায় প্রবৃদ্ধি ২৪.৪৪%। কমিশনার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন যে, চলমান ব্যবসাবান্ধব পরিবেশের মাধ্যমে রাজস্বের এ প্রবৃদ্ধি সামনের অর্থবছর গুলোতেও অব্যাহত থাকবে।

iVAS সিস্টেমে বাস্তবায়নকৃত প্রতিটি মডিউল সফলভাবে ব্যবহারের মাধ্যমে ভ্যাটদাতাদের আধুনিক ও যুগোপযোগী  সেবাদানের লক্ষ্যে কা...
07/05/2023

iVAS সিস্টেমে বাস্তবায়নকৃত প্রতিটি মডিউল সফলভাবে ব্যবহারের মাধ্যমে ভ্যাটদাতাদের আধুনিক ও যুগোপযোগী সেবাদানের লক্ষ্যে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনায় এ কমিশনারেটের অধীন ১১ টি ভ্যাট বিভাগীয় দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তাদের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ২ দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন এ দপ্তরের সুযোগ্য কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন। উদ্বোধনী বক্তৃতায় কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন আশাবাদ ব্যক্ত করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যমে ভ্যাট কর্মকর্তাগণ iVAS সিস্টেমটি আরও দক্ষতার সাথে ব্যবহার করে ডিজিটাল সেবাদানের মাধ্যমে রাজস্ব আহরণে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম হবেন। জাতীয় রাজস্ব বোর্ড এর iVAS Administrative Unit এর ২ জন চৌকস প্রশিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে।

২২ মার্চ, ২০২৩ তারিখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্লাব, খুলনার "ক্লাব ভবন" এর শুভ উদ্বোধন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্...
22/03/2023

২২ মার্চ, ২০২৩ তারিখে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্লাব, খুলনার "ক্লাব ভবন" এর শুভ উদ্বোধন করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্লাব, খুলনার সম্মানিত সভাপতি এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার মাননীয় কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এ দপ্তরের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার, খুলনা ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা ও সর্বস্তরের কর্মকর্তা - কর্মচারীবৃন্দ।

১৮ মার্চ, ২০২৩ তারিখে খুলনার অদূরে "রানা রিসোর্ট  এন্ড এমিউজমেন্ট পার্ক" এ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্লাব, খুলনার আয়োজনে...
20/03/2023

১৮ মার্চ, ২০২৩ তারিখে খুলনার অদূরে "রানা রিসোর্ট এন্ড এমিউজমেন্ট পার্ক" এ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্লাব, খুলনার আয়োজনে "বার্ষিক বনভোজন" অনুষ্ঠিত হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক অংশগ্রহণে বার্ষিক বনভোজনটি একটি পারিবারিক মিলনমেলায় পরিণত হয় । বাচ্চাদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে যেন আরও প্রাণবন্ত করে তোলে । অনুষ্ঠানে বাচ্চাদের জন্য বয়সভিত্তিক দৌড় প্রতিযোগিতা ও ঝুড়িতে বল নিক্ষেপ এবং অতিথিদের জন্য বালিশ বদল সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য ক্রিকেট স্ট্যাম্পে বল নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপ, হাঁটে হাড়ি ভাঙা ইত্যাদি আনন্দকর বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়। বিকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্লাব, খুলনার সম্মানিত সভাপতি এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনার মাননীয় কমিশনার জনাব মুহম্মদ জাকির হোসেন খেলায় বিজয়ী ও সকল অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করেন এবং সমাপনী বক্তৃতায় কমিশনার মহোদয় বনভোজনে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Address

Khalishpur
Khulna
9100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88041762732

Alerts

Be the first to know and let us send you an email when Customs, Excise & VAT Commissionerate, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Customs, Excise & VAT Commissionerate, Khulna:

Share