02/01/2026
আওয়ামীলীগ নির্বাচনে আসছে - গ্যারান্টি রাখেন। জানুয়ারির মধ্যেই ঘোষণা আসবে।
আর নির্বাচন চলে যাবে এপ্রিলে।
আওয়ামীলীগের বিপক্ষেই তারা ঐক্য করে নির্বাচন করবে।
কিন্তু, তারা কি জানে না - বিএনপি ৩০% + জামাত ৭% মিলেও আওয়ামীলীগের অর্ধেক ভোট পাবে?
অবশ্যই জানে।
তাহলে এই রিস্ক নিচ্ছে কেন?
আসলে নিতে বাধ্য হয়েছে।
এটাই রাজনীতির খেলা। ঠেলার নাম বাবাজী। সেখানে কৃতজ্ঞতাবোধও কম ফলদায়ক নয়।
কার কৃতজ্ঞতা?
শেখ হাসিনার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। শুধু জান বাঁচানো নয়, নিরাপদে দেশে ফেরা এবং রাজনীতিতে সক্রিয় হতে পারার কৃতজ্ঞতা।
বিএনপির কোটি নেতা কর্মী সমর্থক যা-ই ভাবুক, তারেক ভালো করে জানেন - শেখ হাসিনা তাঁর কত বড় উপকার করেছেন, কত বড় বিপদ থেকে তাকে বাঁচিয়েছেন।
খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যেভাবে নাটকের স্ক্রিপ্ট হয়েছিল - মাত্র ১৫ দিন আগেও সেখানে তারেক ছিলেন কুল-কিনারাহীণ এক অসহায় শিশু। জাস্ট কিচ্ছু করার ছিলো না তাঁর। অসহায়ভাবে সবকিছু ঢোকে গিলে স্ত্রীকে দেশে পাঠাতে বাধ্য হয়েছিলেন।
খেয়াল করলে দেখবেন - শেখ হাসিনা বা ভারতের বিরুদ্ধে তারেকের কোনো শক্ত রাজনৈতিক বক্তব্য নেই।
ডিপ্লোমেটিক ভাষায় বিরোধিতা করার বেশি এক বর্ণও উচ্চারণে করছেন না।
**
জামায়াত গোপনে বৈঠক করেছে ভারতের কূটনৈতিক কর্তা ব্যক্তির সাথে।
এটাও করতে তারা বাধ্য হয়েছেন।
ফলে, ১৫ দিন আগেও যেই বিএনপিকে ধাক্কাতে ধাক্কাতে স্টেজের কিনারায় নিয়ে গেছিলো, জুতমতো আর একটা ধাক্কা দিয়ে স্টেজের বাইরে ফেলে দিতে চাচ্ছিলো - সেই বিএনপির সাথে ঐক্যের কথা ভাবতে বাধ্য হচ্ছে জামাত।
আরো স্পষ্ট করে বললে - এই পরিস্থিতি মাত্র ৫ দিন আগেও ছিলো না। অর্থাৎ, লাস্ট ৫ দিনেও বড় গেইম হয়ে গেছে, আর সেটাতে কানে ধরার মতো হেরে বসে আছে জামাত।
সুতরাং, বিএনপি ও জামাতের জোট করার বিকল্প পথ আর খোলা নাই৷
***
নির্বাচন নিয়ে জামাতের গুছানো পরিকল্পনা ছিলো।
সেই পরিকল্পনা বাস্তবায়ন হবার সুযোগ পেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো বিএনপি।
কারণ, তখন দেশে মাত্র দুইটা প্রধান রাজনৈতিক দল টিকে থাকতো। এক, আওয়ামীলীগ ( এবং সমমনা) দুই. জামাত ( এবং সমমনা)।
বিএনপি বিলীন হয়ে যেত জামাতের মধ্যে। ৫ বছরে জাস্ট গ্রাস করে ফেলতো।
এইসব রিপোর্ট তারেকের সামনে তুলে ধরা হয়েছিল। তার আগে বিএনপির বোধোদয় হয়নি। তারা স্রেফ অন্ধভাবে দৌড়াচ্ছিল।
বোধোদয় হতেই তারা জামাতের সাথে দ্বিমত এবং নির্বাচন নিয়ে সতর্ক হয়েছিল।
আর তারেকের এই বোধোদয়ে কারা ভূমিকা রেখেছিল?
বিএনপির কি এমন মাথা আছে যে নিজেনিজে বুঝতে পারবে?
****
কিন্তু রাজনৈতিক মাঠ অনেক বিচিত্র।
এখানে বিরোধীদলকেও নিজের স্বার্থে বাঁচিয়ে তুলতে হয়, আবার বাঁচিয়ে দেয়া দলেরও বিরোধিতা করতে হয় রাজনীতির স্বার্থে।
[] Hasnat Nagasaki
fansPinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্যBidyut BiswasSanaull Donখুলনার রাজনীতি/দক্ষিণবঙ্গের রাজনীতিLutfor Rahman TalukdarAmirul IslamKanai Datta ChowdhuryKhan Helal KHAshraful IslamRaj Shom HridoyOrno Medi BlogsMd Jasim Uddin