ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি

  • Home
  • Bangladesh
  • Khagrachari
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা।

05/06/2026

আজ ০৫ জুন ২০২৬, বিশ্ব পরিবেশ দিবস।

পরিবেশ রক্ষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি'র উদ্যোগে ইনস্টিটিউটের প্রাঙ্গনে বিভিন্ন সময়ে নানা প্রজাতির চারা রোপন করা'র ভিডিও চিত্র।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি’র জন্য একটি নতুন ইতিহাস। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জ...
04/06/2026

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি’র জন্য একটি নতুন ইতিহাস। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেফালিকা ত্রিপুরা মহোদয়ের উপস্থিতিতে ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্য জনাব ইউসুফ আদনানের লেখা পরানি শিরোনামে চাকমা গানটি আজ প্রকাশ করা হলো। জনাব ইউসুফ আদনানের লেখা চাকমা গানটি শুনে দেখতে পারেন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতি ইনস্টিটিউট, খাগড়াছড়ি কর্তৃক প্রযোজিত চা...

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি কর্তৃক ছয় মাসব্যাপী 'নিয়মিত প্রশিক্ষণ' কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে...
03/06/2026

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি কর্তৃক ছয় মাসব্যাপী 'নিয়মিত প্রশিক্ষণ' কোর্সে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে। আগ্রহী প্রার্থীদের নিম্নে উল্লেখিত শর্তসাপেক্ষে নির্ধারিত ফি দিয়ে ভর্তি হওয়ার জন্যে অনুরোধ করা হলো।

ভর্তি কার্যক্রম শুরু হবে: ০৪ জুন ২০২৬
ভর্তি কার্যক্রম শেষ হবে: ০৮ জুলাই ২০২৬

[বিঃদ্রঃ শিক্ষার্থীদের সুবিধার জন্য সাপ্তাহিক ছুটির দিনে ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। ভর্তির আসন সংখ্যা সীমিত, তাই নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন করুন।]

অনলাইনে ভর্তির জন্য ভিজিট করুন:- https://knsikhagrachari.gov.bd/

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী ২০২৬ উদযাপন উপলক...
24/05/2026

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার বিজ্ঞপ্তি:-

খাগড়াছড়ি সদরে গঞ্জ পাড়ায় চার (৪) অহমিয়া পরিবারের উপস্থিতি পাওয়া গেছে। পরিবার প্রধানদের নাম দিলীপ আসাম (৬০), রতন আস...
20/05/2026

খাগড়াছড়ি সদরে গঞ্জ পাড়ায় চার (৪) অহমিয়া পরিবারের উপস্থিতি পাওয়া গেছে। পরিবার প্রধানদের নাম দিলীপ আসাম (৬০), রতন আসাম (৪০), হেরামতি আসাম (৭০) ও সমর আসাম। দিলীপের জন্ম খাগড়াছড়ি জেলাতেই। দিলীপের মতে, কাপ্তাই বাঁধেরও আগে তাঁর বাবা খাগড়াছড়িতে এসেছিলেন। দিলীপের স্ত্রী’র নাম চুমকি আসাম। তাঁর পরিচালিত একটি চা দোকান রয়েছে। দিলীপ ও চুমকি দম্পত্তির মতে, জনগোষ্ঠীর পরিচয়ে অহমিয়া হলেও তাঁদের চার পরিবারের কেউ মাতৃভাষায় কথা বলতে পারেন না। তবে, সংস্কৃতি ধরে রাখার প্রয়োজনে নিজেদের কাপড় সংগ্রহ করার উদাহরণ আমরা পেয়েছি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি জাদুঘরে আজকের দর্শনার্থী শিক্ষার্থীবৃন্দ।
19/05/2026

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি জাদুঘরে আজকের দর্শনার্থী শিক্ষার্থীবৃন্দ।

লক্ষীছড়ি উপজেলায় সাঁওতালরা নিজেদের মাতৃভাষায় আর কেউ কথা বলতে পারেন না।খাগড়াছড়ি জেলায় পানছড়ি উপজেলায় সাঁওতাল জনগোষ্ঠীদের...
11/05/2026

লক্ষীছড়ি উপজেলায় সাঁওতালরা নিজেদের মাতৃভাষায় আর কেউ কথা বলতে পারেন না।

খাগড়াছড়ি জেলায় পানছড়ি উপজেলায় সাঁওতাল জনগোষ্ঠীদের বসতি রয়েছে তা আমরা জানি। লক্ষীছড়ি উপজলোতেও সাঁওতালদের বসতি রয়েছে বলে অনেকে বলে থাকেন। এবার মানিকছড়ি উপজেলাতেও সাঁওতালদের উপস্থিতি রয়েছে তা নিশ্চিত হয়েছি। লক্ষ্মীছড়ি উপজেলা সদর ইউনিয়নে সাঁওতাল পাড়ায় ৩৬টি পরিবার আছে। এছাড়াও এ উপজেলাতে বর্মাছড়ি ইউনিয়নে বড়পাড়ায় আরো ৫ পরিবারের বসতি রয়েছে বলে সাঁওতাল পাড়ার পাড়া কার্বারী নিশ্চিত করেছেন। মানিকছড়ি উপজেলায় তিনটহরি ইউনিয়নে দেবাতলী ও দাইজ্যাপাড়ায় আরো ১৬টি পরিবারের বসতি রয়েছে বলে গতকাল জেনেছি। সেদিক থেকে খাগড়াছড়ি জেলায় তিনটি উপজেলায় সাঁওতালদের বসতি আছে বলতে পারি।

পানছড়ি উপজেলায় সাঁওতালদের ২টি পাড়ায় মোট ৯৮ টি পরিবার রয়েছে। তাঁরা এখনো নিজেদের ভাষায় যোগাযোগ করতে পারেন। কিছু কিছু নাচ-গানও চর্চা করছেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেদের পোষাক সংগ্রহ করে ব্যবহার করে থাকেন। অন্যদিকে গতকাল লক্ষীছড়ি উপজেলায় সাঁওতাল পাড়ায় যাদের সাথে দেখা হয়েছে, তাঁরা ইতিমধ্যে নিজেদের মাতৃভাষা হারিয়ে ফেলেছেন। ৩৬ পরিবারের মধ্যে আর কেউ নিজেদের মাতৃভাষায় কথা বলতে পারেন না বলে নিশ্চিত করেছেন পাড়ার পবন কার্বাবী (৫০)। পাড়ার এক দম্পতি শ্রী কাঞ্চন সিংহ (৩৬) এবং সুমীতা রাজগড় (২০)ও তাঁরা তাঁদের মাতৃভাষায় কথা বলতে পারেন না বলে স্বীকার করেছেন।

পবন কার্বারীর কাছে পাড়ার বয়স জানতে চাইলে বলেন, "পাড়াটিতে তাঁর পূর্বে আরো তিন পুরুষ বসবাস করে গিয়েছেন। তিনি তাঁদের ৪র্থ প্রজম্ম”।
ভাষা আমাদের জ্ঞান, আমাদের ইতিহাস, আমাদের সম্পদ, সারা পৃথিবীর সম্পদ। আমরা তাঁদের মাতৃভাষা চর্চায় নানাভাবে সহযোগিতা করতে পারি।

02/05/2026

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি'র প্রশিক্ষণ কর্মসূচির একটি হলো বাদ্যযন্ত্র (তবলা)। আপনার সন্তান কিংবা আপনিও চাইলে এ প্রশিক্ষণটি নিতে পারবেন।

Address

Khagrachari Sadar
Khagrachari
4400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88037162149

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share