Democratic Youth Forum

Democratic Youth Forum অধিকার আদায়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামের অগ্রগামী যুব সমাজের সংগঠন

রাবার বাগান বিষয়ে গণতান্ত্রিক যুব ফোরামের প্রকাশিত লিফলেট। ২০১২ সালের ২৫ জুলাই এই লিফলেটটি প্রকাশ করা হয়। আজ বিশ্ব পরিবে...
05/06/2022

রাবার বাগান বিষয়ে গণতান্ত্রিক যুব ফোরামের প্রকাশিত লিফলেট। ২০১২ সালের ২৫ জুলাই এই লিফলেটটি প্রকাশ করা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই লিফলেটটি আবারো এখানে দেওয়া হলো।

আশা করি রাবার বাগান সৃজনের ফলে পরিবেশের ওপর কিরূপ খারাপ প্রভাব পড়ে তা কিছুটা হলেও বুঝতে পারবেন।

রূপন, সমর, সুকেশ, মনতোষ’র আত্মবলিদানের ২৫তম বার্ষিকীতে বাঘাইছড়িতে স্মরণসভাবাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে স্...
27/06/2021

রূপন, সমর, সুকেশ, মনতোষ’র আত্মবলিদানের ২৫তম বার্ষিকীতে বাঘাইছড়িতে স্মরণসভা

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ধর্মীয় দানানুষ্ঠান ও স্মরণসভার মধ্য দিয়ে ছাত্র নেতা রূপন, সমর, সুকেশ ও মনতোষ চাকমা’র আত্মবলিদানের ২৫তম বার্ষিকী পালিত হয়েছে।

১৯৯৬ সালের ২৭ জুন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে অপহরণের প্রতিবাদে বাঘাইছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ পালনকালে উক্ত চার ছাত্র নেতা সেটলার বাঙালি ও ভিডিপি কর্তৃক হত্যা ও গুমের শিকার হয়েছিলেন।

দিনটি উপলক্ষে আজ ২৭ জুন ২০২১, রবিবার ভোর ৬টার দিকে রূপকারিতে রূপন, সমর, সুকেশ ও মনতোষ চাকমার স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন শহীদ পরিবারবর্গ ও এলাকাবাসী। পরে তাদের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে ধর্মীয় দানানুষ্ঠান (সংঘদান, ও অষ্টপরিষ্কার) শহীদ রূপন চাকমা’র বাড়িতে সম্পন্ন করা হয়। এতে এলাকার ছাত্র, যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ‌‘মা-বোনের সুরক্ষায় ছাত্র-যুব সমাজ এগিয়ে এসো’ এই শ্লোগানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এক স্মরণসভার আয়োজন করে। এতে গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার তথ্য প্রচার সম্পাদক সুজন চাকমার সঞ্চালনায় ও পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি রত্মজ্যোতি চাকমা ও পিসিপি’র সাবেক নেতা প্রান্তিক চাকমা।

স্মরণসভা শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিটি নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, ’৯৬ সালের ১২ জুন হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ করে ক্ষান্ত হয়নি লে. ফেরদৌস গংরা। তারা জুম্ম জনগণের মধ্যে ভীতি সঞ্চার ও প্রতিবাদ-আন্দোলন দমনে মরিয়া হয়ে উঠে। এরই অংশ হিসেবে ২৭ জুন’৯৬ কল্পনা চাকমাকে অপহরণের প্রতিবাদে তিন সংগঠন (পিসিপি, পিজিপি ও এইচডব্লিউএফ)-এর ডাকা সড়ক ও নৌপথ অবরোধ পালনকালে সেটলার বাঙালি ও সশস্ত্র ভিডিপি সদস্যদের লেলিয়ে দিয়ে ছাত্র নেতা রূপন, সমর, সুকেশ ও মনতোষ চাকমাকেও হত্যা-গুম করা হয়েছিল।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার ২৫ বছরেও কল্পনা চাকমার সন্ধান তো দূরের কথা, চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস ও তার সহযোগীদের এখনো বিচারের মুখোমুখি করেনি। একইভাবে রূপন, সমর, সুকেশ ও মনতোষ চাকমাকে হত্যা ও গুমের সাথে যারা জড়িত তারাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সরকার-প্রশাসন লে. ফেরদৌস গংদের দিয়ে কল্পনা চাকমাকে অপহরণ ও সেটলার-পুলিশ-ভিডিপি লেলিয়ে দিয়ে রূপন, সমর, সুকেশ, মনতোষের মতো প্রতিবাদী তরুণদের হত্যা-গুম করতে পারলেও পার্বত্য চট্টগ্রামের ছাত্র ও ‍যুব সমাজকে দমিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। যতদিন পর্যন্ত জুম্ম জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে না ততদিন পার্বত্য চট্টগ্রামে ছাত্র-যুব সমাজ লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে।

বক্তারা জুম্ম জাতির অস্তিত্ব রক্ষা ও মা-বোনের সুরক্ষায় লড়াইয়ে সামিল হওয়ার জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানান।

স্মরণসভা থেকে বক্তারা আর কালক্ষেপণ না করে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সহ রূপন, সমর, সুকেশ, ও মনতোষ চাকমাকে হত্যা ও গুমের সাথে জড়িত সেটলার ও ভিডিপি সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

----- আজ বিকাল ৩টায় ঢাকায় বিক্ষোভ সমাবেশ -----ধর-পাকড় দমন-পীড়ন রাষ্ট্রীয় নির্যাতন বন্ধ কর, পা: চট্টগ্রাম থেকে ১১ নির্দেশ...
12/07/2016

----- আজ বিকাল ৩টায় ঢাকায় বিক্ষোভ সমাবেশ -----
ধর-পাকড় দমন-পীড়ন রাষ্ট্রীয় নির্যাতন বন্ধ কর, পা: চট্টগ্রাম থেকে ১১ নির্দেশনা তুলে নাও!
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক সাবেক পিসিপি সভাপতি ও ইউপিডিএফ কর্মী মিথুন চাকমা’র নিঃশর্ত মুক্তির দাবীতে-
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়
১২ জুলাই ২০১৬ ৥ বিকাল ৩টা
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)
গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)

19/05/2016

মাটিরাংগা (খাগড়াছড়ি) : গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে শহীদ পঞ্চসেন ত্রিপুরা’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (১৮ মে) সকালে মাটিরাঙ্গা উপজেলার গোমতি এলাকায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণ সভার থীম শ্লোগান ছিল ‘বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, বাঁচার জন্য যারা মরতে প্রস...

18/05/2016

:: পঞ্চসেন ত্রিপুরার শহীদ দিবস আজ ::

সহযোদ্ধা শহীদ পঞ্চসেন ত্রিপুরা লাল সালাম।

তৎকালীন মাটিরাঙ্গা উপজেলা শাখার সহযোদ্ধা সভাপতি পঞ্চসেন ত্রিপুরার তৃতীয় শহীদ বার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে (১৮ মে) সন্তু লারমার লেলিয়ে দেয়া সশস্ত্র সন্ত্রাসীরা নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় পঞ্চসেন ত্রিপুরাকে গুলি করে হত্যা করে।

উল্লেখ্য, তৎকালীন সময় সন্তু লারমার নির্দেশে ইউপিডিএফ নির্মূল কর্মসূচী পালন করছিল তারই নেতৃত্বে জনসংহতি সমিতির একাংশ। তারই অংশ হিসেবে অত্যান্ত পরিকল্পীতভাবে খুন করা হয় পঞ্চসেন ত্রিপুরাকে।

:: পঞ্চসেন ত্রিপুরার শহীদ দিবস আজ ::সহযোদ্ধা শহীদ পঞ্চসেন ত্রিপুরা লাল সালাম।তৎকালীন মাটিরাঙ্গা উপজেলা শাখার সহযোদ্ধা সভ...
18/05/2016

:: পঞ্চসেন ত্রিপুরার শহীদ দিবস আজ ::

সহযোদ্ধা শহীদ পঞ্চসেন ত্রিপুরা লাল সালাম।

তৎকালীন মাটিরাঙ্গা উপজেলা শাখার সহযোদ্ধা সভাপতি পঞ্চসেন ত্রিপুরার তৃতীয় শহীদ বার্ষিকী আজ। ২০১৩ সালের এই দিনে (১৮ মে) সন্তু লারমার লেলিয়ে দেয়া সশস্ত্র সন্ত্রাসীরা নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় পঞ্চসেন ত্রিপুরাকে গুলি করে হত্যা করে।

উল্লেখ্য, তৎকালীন সময় সন্তু লারমার নির্দেশে ইউপিডিএফ নির্মূল কর্মসূচী পালন করছিল তারই নেতৃত্বে জনসংহতি সমিতির একাংশ। তারই অংশ হিসেবে অত্যান্ত পরিকল্পীতভাবে খুন করা হয় পঞ্চসেন ত্রিপুরাকে।

10/04/2016

ঢাকা : পার্বত্য চট্টগ্রামের তিন গণতান্ত্রিক সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে আজ (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় ঢাকার শাহবাগ জাদুঘরের সামনে লোমহর্ষক লোগাং গণহত্যার স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য বিষয় ছিল ’গণশ…

08/04/2016

লোগাঙ হত্যাকাণ্ডের ২৪ বছর
হত্যাকাণ্ডের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন
গণশত্রুদের বিরুদ্ধে পাহাড়ি ও বাঙালি জনগণের সংগ্রামী মৈত্রী উর্ধ্বে তুলে ধরুন!

স্থান : শাহবাগ (জাতীয় জাদুঘর সম্মুখে), ঢাকা।
সময় : বিকাল ৫:৩০ টা

প্রিয় সুহৃদ,
আপনি জেনে নিঃসন্দেহে আন্দোলিত হবেন, ১০ এপ্রিল ২০১৬ ‘লোগাঙ গণহত্যার’ দু’যুগ পূর্তিতে দিবসটির তাৎপর্য তুলে ধরতে ঢাকা ও পার্বত্য চট্টগ্রামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

১৯৯২ সালে সংঘটিত এ হত্যাকাণ্ড ছিল পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ গণহত্যা, যা পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের গণতান্ত্রিক বিবেককে নাড়া দেয়। নিন্দামুখর হয় বিশে^র মানবতাবাদী সংগঠন ও ব্যক্তিগণ।

হত্যাকাণ্ডের প্রতিবাদে সে সময় খাগড়াছড়িতে আহূত এক বিশাল ছাত্র-গণসমাবেশে ঘোষণা দিয়ে বর্জন করা হয় মহান ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত বাংলা উপন্যাসিক প্রয়াত আক্তারুজ্জামান ইলিয়াসসহ অনেকে। শোকাহত খাগড়াছড়িবাসী উৎসবের প্রধান উপাদেয় খাবার ‘পাজন’ ভাসিয়ে দেয় চেঙ্গী নদীতে। ক্ষুব্ধ রাঙ্গামাটি শহরবাসী চৈত্রের তপ্ত রৌদ্রে রাস্তায় খালি পায়ে বিক্ষোভ প্রদর্শন করে।

দেশের উদারনৈতিক গণতান্ত্রিক সংগঠন ও ব্যক্তিগণ পাহাড়ি জনগণের ওপর পরিচালিত দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হন। গঠিত হয় ‘পার্বত্য চট্টগ্রাম মৌলিক অধিকার সংরক্ষণ কমিটি’। সরকারের পরিচালিত নিষ্ঠুর দমন-পীড়ন হত্যাকা-ের প্রতিবাদে নব্বইয়ের দশকে গড়ে ওঠে উদারনৈতিক গণতান্ত্রিক চেতনাসম্পন্ন বৃহত্তর বাঙালি জনগণের সাথে অধিকারহারা মুক্তিকামী পাহাড়ি জনগণের মধ্যে সংগ্রামী মৈত্রী ও সংহতি।

দেশীয় ও পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নব্বইয়ের দশকের মত পাহাড়ি ও বাঙালি জনগণের সংগ্রামী মৈত্রী ও সংহতি স্থাপন পূর্বক আন্দোলন জোরদার করা আশু জরুরি হয়ে পড়েছে।
লোগাঙ হত্যাকাণ্ডের ২৪তম বার্ষিকীতে আয়োজিত স্মরণসভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সবান্ধব অংশ নিয়ে গণতন্ত্রকামী জনগণের মৈত্রী ও সংহতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে এগিয়ে আসুন!

গণশত্রুদের পতন অবিশ্যম্ভাবী, জনগণের লড়াই জয়যুক্ত হবেই!

------------------------------------------------------------------------------------
গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত ও প্রচারিত। ৮ এপ্রিল ২০১৬।
যোগাযোগ : ০১৫৫৬-৩৫৯৪২৫, ০১৮৫৯-৮২৯১৬৮

লোগাঙ হত্যাকাণ্ডের ২৪ বছরহত্যাকাণ্ডের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলনগণশত্রুদের বিরুদ্ধে পাহাড়ি ও বাঙালি জনগণের সংগ্রামী মৈত্রী...

07/04/2016

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সহযোগী যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের ৫ম কেন্দ্রীয় কাউন্সিলে অগ্য মারমা

পার্বত্য চট্টগ্রামের যুব সমাজের অগ্রণী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের ৫ম কেন্দ্রীয় কাউন্সিল রাঙামাটির কুদুকছড়িতে সম্পন্...
07/04/2016

পার্বত্য চট্টগ্রামের যুব সমাজের অগ্রণী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের ৫ম কেন্দ্রীয় কাউন্সিল রাঙামাটির কুদুকছড়িতে সম্পন্ন হয়েছে। ০৫ ও ০৬ এপ্রিল দুইদিন ধরে চলা উক্ত কাউন্সিল অধিবেশনে অংগ্য মারমাকে সভাপতি, জিকো ত্রিপুরাকে সম্পাদক ও থুইক্যচিং মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যের শক্তিশালী কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

কাউন্সিল অধিবেশনে উপস্থিত দেড়শতাধিক প্রতিনিধির সর্বসস্মতির ভিত্তিতে ৮ দফা রাজনৈতিক প্রস্তাবনা ও দাবিনামা গৃহীত হয়। উক্ত ৮ দফা প্রস্তাবনায় সম্প্রতি গত ৪ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালিতে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে পুলিশ ও এস আলম গুন্ডাবাহিনী কর্তৃক নির্বিচারে গুলিবর্ষণ করে ৪ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। রাজনৈতিক প্রস্তাবনায় বলা হয়, ভিক্টোরিয়া সরকারী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে আজ ০৭ এপ্রিল সকালে ঢাকায় সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ও প্রগতিশীল ছাত্রজোট এর যৌথ উদ্যোগে আয়োজিত স্বরাষ্ট্রমন্ত্রনালয় ঘেরাও কর্মসূচির সাথে গণতান্ত্রিক যুব ফোরাম একাত্মতা ঘোষণা করছে।

রাজনৈতিক প্রস্তাবনায় ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের সমালোচনা করা হয়, এবং তা বাতিলের দাবী জানানো হয়। রাজনৈতিক প্রস্তাবনায় গত ২২ জানুয়ারী ২০১৫, স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত জারিকৃত ১১ দফা অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক নির্দেশনার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয় এবং উক্ত ১১ দফা নির্দেশনা অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়।

৮ দফা রাজনৈতিক প্রস্তাব ও দাবিনামা গৃহীত রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের যুব সমাজের অগ্রণী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের ৫ম কেন্দ্রীয় কাউন্সিল রাঙামাটির কুদুকছড়িতে সম্পন্ন হয়েছে।  ০৫ ও ০৬ এপ্রিল দুইদিন ধরে চলা উক্ত কাউন্সিল অধিবেশনে অংগ্য মারমাকে সভাপতি, জিকো ত্রিপুরাকে সম্পাদক ও থুইক্যচিং মারমাকে স…

কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি মাইকেল চাকমা।
06/04/2016

কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি মাইকেল চাকমা।

Address

Khagrachari
4400

Telephone

0088-01687-128996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Democratic Youth Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Democratic Youth Forum:

Share