আমাদের খাগড়াছড়ি

  • Home
  • আমাদের খাগড়াছড়ি

আমাদের খাগড়াছড়ি অপরূপ সুন্দর্যের আধার পাবর্ত্য চট্র?

অপূর্ব সুন্দর্যে ঘেরা আমাদের পার্বত্য জেলা খাগড়াছড়ি । পাহাড়ের কোল ঘেষে গড়ে উঠেছে খাগড়াছড়ি শহর । চেংগী নদীর তীরে গড়ে ওঠা এই শহরের সৌন্দর্য না দেখলে অনুভব করা যায়না । সুউচ্চ আলুটীলা ঘিরে রেখেছে প্রধান শহরকে । সবুজে ঘেরা আলুটীলায় রয়েছে উপভোগ করার মতো অনেক কিছু । তার একটি হলো রিছাং ঝর্ণা । ঝর্ণা থেকে একটুদূরে আছে সুরঙ্গ । এ ছাড়াও আছে দেখার মতো অনেক জায়গা । অবসর সময়ে গুরে দেখতে পারেন আমাদের অপরুপ খাগড়াছড়ি ।

22/06/2025
06/10/2024

পর্যটকদের আগামী ৮ অক্টোবর ২০২৪ ইং হতে ৩১ অক্টোবর ২০২৪ ইং পর্যন্ত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ি কলেজ পাড়া, তালুকদার পাড়া, উপালী পাড়ার পাহাড়ি বাংগালীর শান্তি শৃঙ্খলা বৈঠক।বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবি...
20/09/2024

খাগড়াছড়ি কলেজ পাড়া, তালুকদার পাড়া, উপালী পাড়ার পাহাড়ি বাংগালীর শান্তি শৃঙ্খলা বৈঠক।

বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সর্ব শ্রদ্ধাবাজন প্রফেসর সুধিন চাকমা স্যার। আরো উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় মধুমঙ্গল স্যার। এছাড়াও আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকলের বক্তব্য স্পষ্ট- সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রেখে একে অপরের ভাই ভাই হিসেবে বসবাস নিশ্চিত করতে বদ্ধপরিকর।

সকলে সকলের সহযোগিতায়, কাধে কাধ মিলিয়ে নিজের মধ্যে ভ্রাতৃত্ববোধ নিম্চিত করে এলাকা, সমাজ তথা খাগড়াছড়িকে শান্ত রেখে বসবাস করতে সকলে একমত।

গুজবকে প্রতিহত করে সকলের মধ্যে একে অপরের বিশ্বস্ততা অর্জ করতে হবে।

আমরা সকলে নিরাপদ বসবাস নিশ্চিতে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়।

24/08/2024

💐 খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এর উদ্যোগে জেলা জজশীপ এর ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলার বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ বিতরণ...

24/08/2024

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এর উদ্যোগে জেলা জজশীপ এর ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলার বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য গত রাতে ত্রাণ বিতরণের প্রস্তুতি....

21/08/2024

👉 খাগড়াছড়ির আদালত সড়ক একটি বহমান খাল।

একটু বৃষ্টিতেই সড়কটি খালে পরিনত হয়। কোটি টাকা খরচ করে খাগড়াছড়ি পৌরসভা ড্রেইন করলেও এই খালের পানি বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। খাল তার আপন গতিতে বহমান 😄

20/08/2024

আসসালামু আলাইকুম,
সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য:

ডিজিটাল যুগে বিদ্যুৎ যেমন একটি মৌলিক অধিকারের দাবীদার, ঠিক তেমনি প্রাণঘাতী। দুর্যোগ চলাকালীন বিদ্যুতের জন্য অস্থিরতা প্রকাশ করবেন না। আপনার বিদ্যুৎ সংযোগটি আপনার বাড়ির আঙিনায় হলেও তার সোর্স অর্থাৎ যে স্থান থেকে সরবরাহ করা হয় সেটা ৫ কিমি থেকে ১০০ কি:মি: পর্যন্ত দূরবর্তী স্থান হতে পারে। আপনার এলাকার আবহাওয়া ভালো হলেও সোর্সের দিকে সমস্যা হতে পারে। কাজেই দূর্যোগ চলাকালীন বিদ্যুৎ পাওয়ার জন্য অস্থিরতা প্রকাশ না করে আমাদের সহযোগিতা করুন। আমরা আপনার আঙিনায় নিরাপত্তার সহিত বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। নিন্মলিখিত বিষয় গুলো মেনে চললে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ সচল করতে পারবো ইনশাআল্লাহ:
১) কোন ছেঁড়া তার চোখে পড়লে কেউ স্পর্শ করবেন না, তাৎক্ষণিক নিকটবর্তী অফিসে তথ্য দিন।
২) বিদ্যুৎ লাইনের উপর গাছ বা গাছের ডাল পালা বা অন্য কোন বস্তু দৃষ্টিগোচড় হলে অফিসে জানান। (বিদ্যুৎ বিলের কাগজ এর পিছনে সব অভিযোগ কেন্দ্রগুলোর মোবাইল নাম্বার দেয়া আছে)।
0312333343874, 01576430604
৩) ঝড়, বৃষ্টি, বজ্রপাত বা যে কোন সময় বৈদ্যুতিক খুঁটি বা টানা তারে হাত দিবেননা।
৪) মিটারের কভার তার আপনার টিনের চালে লেগে কেটে গিয়ে থাকলে অফিসে খবর দিন, নিজে হাত দিবেননা। কোন কভার তারে কাপড় শুকাতে দিবেননা।
৫) প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই স্বেচ্ছাসেবক, যেকোনো কাজে বিদ্যুৎ কর্মীগন সহযোগিতা চাইলে সহযোগিতা করতে চেষ্টা করুন।
পরম করুণাময় আমাদেরকে সকল দুর্যোগ মোকাবেলা করার ধৈর্য শক্তি দান করুন। আমিন।

👉 কর্তৃপক্ষ

♦️অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে  ১৬ উপদেষ্টা ♦️১. ড. সালেহ উ...
08/08/2024

♦️অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৬ উপদেষ্টা ♦️

১. ড. সালেহ উদ্দিন আহমদ, সাবেক গভর্ণর, বাংলাদেশ ব্যাংক
২. ড. আসিফ নজরুল, শিক্ষক, ঢাবি
৩. আদিলুর রহমান খান, মানবাধিকার সংগঠক
৪. হাসান আরিফ, সাবেক এটর্নি জেনারেল
৫. তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব
৬. সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বেলা
৭. নাহিদ ইসলাম, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
৮. আসিফ মাহমুদ, সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
৯. ব্রি: জেনারেল (অব:) সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার
১০. সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত
১১. ফরিদা আখতার, নির্বাহী পরিচালক, উবিনীগ
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ ফ ম খালিদ হোসেন, শিক্ষক ও গবেষক
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ, প্রধান নির্বাহী, ব্রতী
১৬. ফারুক-ই-আজম, বীর মুক্তিযোদ্ধা

01/08/2024

প্রচুর বৃষ্টি হচ্ছে খাগড়াছড়ি সদরে..

05/07/2024

❤️ মুষলধারে বৃষ্টি ❤️

আমাদের খাগড়াছড়ি পানি বন্দি ছিল। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষ।
03/07/2024

আমাদের খাগড়াছড়ি পানি বন্দি ছিল। অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন মানুষ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when আমাদের খাগড়াছড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আমাদের খাগড়াছড়ি:

  • Want your organization to be the top-listed Government Service?

Share