26/02/2026
📚 ফ্রি কোচিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন 📚
গতকাল ২৫ তারিখ থেকে ফ্রি কোচিং প্রোগ্রাম চালু হওয়ার কথা থাকলেও, আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে আমাদের ফ্রি কোচিং কার্যক্রম শুরু হয়েছে।
এই মহৎ উদ্যোগে যারা নিজেদের ব্যক্তিগত ব্যস্ততা ও গুরুত্বপূর্ণ কাজ পাশে রেখে আমাদের ছোট্ট কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি লাইব্রেরী পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।
আপনাদের নিঃস্বার্থ সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
🌿 সবার জন্য রইলো শুভকামনা ও ভালোবাসা।