ভূমিকাঃ
খাগড়াছড়ি জেলাধীন লক্ষীছড়ি উপেেজলার বাইন্যাছোলা গ্রামের উপজাতীয় চাকমা বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষা, ধর্ম ও আত্মসামাজিক উন্নয়নে পিছিয়ে পড়া নিস্বঃ দরিদ্র সম্বলহীন অনাথ অসহায় গরীব শিশু কিশোরদের সাধারণ শিক্ষার অনুপ্রেরণা নৈতিক ধর্মীয় শিক্ষা ও সামাজিকতার আত্মনির্ভরশীল দায়িত্ব পালনের সু-নাগরিক হিসেবে গড়ে তুলার মানসে অত্র বাইন্যাছোলা সচেতন যুুবক-যুবতীদের উদ্দ্যেগে একতা সেবা সংঘ প্রতিষ্ঠা করা হয়। ইহা একটি সম্পূর্ন অরাজনৈতিক মানবসেবা মূলক শিক্ষা কল্যাণ মূখী সংগঠন।
ধারাঃ ০১ সংগঠনের নামকরণঃ
বাইন্যাছোলা একতা সেবা সংঘ নামে পরিচিত হইবে। এবং ইহার ইংরেজী বর্ণের সংক্ষিপ্ত নাম “BUSA (Bainnachola Unity Service Association)” নামে অভিহিত হবে।
ধারাঃ ০২ সংগঠনের কার্যালয়ঃ
বাইন্যাছোলা একতা সেবা সংঘের কার্যএলাকা খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলাধীন বাইন্যাছোলা গ্রাম পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে নিবন্ধীকরন কতৃপক্ষের অনুমোদনক্রমে সমগ্র বাংলাদেশব্যাপি সংগঠনের কার্যক্রম সম্প্রসারন করা হবে।
ধারাঃ ০৩ কার্যক্ষেত্র এলাকা
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা ব্যপি ইহার কার্যক্রম চলিবে।
ধারাঃ ০৪ প্রতীক ও মনোগ্রামঃ
বাইন্যাছোলা একতা সেবা সংঘের নিজস্ব মনোগ্রাম (লগো ও ব্যানার) থাকবে।
ধারাঃ ০৫ সীল মোহর
এই সংগঠনে দুই প্রকার সীল মোহর থাকবে। যথাঃ (ক) বাংলা, (খ) ইংরেজী।
ধারাঃ ০৬ আমাদের উদ্দেশ্য ও লক্ষ্যঃ
বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠন, এই সংগঠন প্রতিবন্ধী, কৃষক, দিনমজুর, স্কুল কলেজের ছাত্র তথা সর্ব শ্রেণী লোকের উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে। এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্মনির্ভরশীল সুখী সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কাঠামো সংস্থার উদ্দেশ্যর আলোকে নির্ধারণ করা হবে। ইহা সর্ম্পূণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমূলক, সাংস্কৃতিক ও সেচ্ছায় মানব সেবার সংগঠন।
ধারাঃ ০৭ সদস্য হবার শর্তাবলীঃ
(১) বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠনে সদস্য হবার নূন্যতম বয়স ১৮ বছর।
(২) বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠন কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে।
(৩) ভদ্র, রুচিশীল, উদ্যোমী, সদাচারী, ন্যায়পরায়ন, মাদকমুক্ত ও মননশীল হতে হবে।
(৪) প্রত্যেক সদস্যকে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাসিক চাঁদা দিতে হবে।
(৫) যারা স্বেচ্ছাব্রতী মনোভাবাপন্ন এবং নিজেদের তথা দেশের ও এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত হতে ইচ্ছুক এবং নৈতিকতা বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত নয়।
(৬) যারা নিজেদের মেধার সর্ব্বোচ্চ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ ও এলাকা গঠনে বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী।
ধারাঃ ৮ সদস্য পদ বাতিলের ও স্থগিতের নিয়মাবলী
(১) বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠনের কোন সদস্য যদি মানসিক ভারসাম্য হারান।
(২) বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠনের কোন সদস্য যদি একটানা তিন মাসের মাসিক ফি প্রদান না করেন।
(৩) বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠনের কোন সদস্য সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হলে।
(৪) বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠনের গঠনতন্ত্র ও নিজ স্বার্থের পরিপন্থী কোন কাজ করেন বা তার স্বভাব আচার-আচরণ সংগঠনের অ-পরিপন্থী হয়।
(৫) বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠনে দায়িত্ব ও কর্তব্য যদি যথারীতি পালন না করেন বা সংগঠনের কাজে নিষ্ক্রিয় ও অকমর্ণ্য হয়ে পরেন।
(৬) বাইন্যাছোলা একতা সেবা সংঘের সাধারণ সভায় পর পর তিন কার্য দিবস অনুপস্থিত থাকলে সদস্য পদ বাতিল বলিয়া গণ্য হইবে, তবে বিশেষ কারণে শিথিল থাকতে পারে।
ধারাঃ ৯ সভার সংক্রান্তবলী
(ক) কার্যনিবাহী কমিটির প্রতি এক মাস অন্তর অন্তর সভা অনুষ্ঠিত হইবে। (খ) প্রতি তিন মাস অন্তর সাধারণ সভা (গ) বার্ষিক সাধারণ সভা।
ধারাঃ ১০ আয় ও মূলধনের উৎস
১। সদস্যদের ভর্তি ফি ও মাসিক চাদা ধারা।
২। স্থানীয় দান ও এককালীন অনুদান দ্বারা।
৩। সরকারি ও বেসরকারি সাহায্য অনুদান দ্বারা।
ধারাঃ ১১ আর্থিক নিয়মাবলী
১। সংগঠনটির একটি ব্যাংক একাউন্ট থাকবে। তিনজন বিশিষ্ট যৌথ স্বাক্ষরে আর্থিক লেনদেন সম্পন্ন হইবে। বিশেষ কোন জরুরি ব্যয়ে সম্পাদক ১,০০০ (এক হাজার) টাকা পর্যন্ত রাখতে পারেন।
ধারাঃ ১২ হিসাব নিরীক্ষার পদ্ধতি
১। প্রত্যেক অর্থবছরের বার্ষিক সাধারণ সভায় দুই বার হিসাব নিকাশ দাখিল করা হইবে।
ধারাঃ ১৩ গঠনতন্ত্র সংশোধন পদ্ধতি
১। গঠনতন্ত্রের কোন ধারা ও উপধারা সমূহের বাক্য পরিবর্তন পরিবর্ধন ও সংযোজন এবং সংশোধনের পরিবর্তন হইলে দুই তৃতীয়াংশ সদস্য সিদ্ধান্ত মোতাবেক সংশোধন ও সংযোজন করা যাইবে।
ধারাঃ ১৪ আমাদের সংস্থার তহবিল সংক্রান্ত বিষয়াবলীঃ
১। বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠনের সদস্যদের প্রাথমিক সদস্য ফি এবং মাসিক চাঁদা সংস্থার তহবিলের প্রধান উৎস হিসেবে গণ্য হবে। তবে শুভাকাংঙ্খীদের নিঃস্বার্থ এককালীন দান, অনুদান বা সাহায্যও তহবিলের উৎস হিসেবে বিবেচিত হবে।
২। বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠনের তহবিল হতে অন্য যেকোন শুভ উপায়ে অর্জিত অর্থ সংগঠনের তহবিলে যোগ হবে।
৩। যথাযোগ্য রশিদ ছাড়া এবং কমিটির সিদ্ধান্ত ব্যতিত অত্র সংগঠনের নামে কোন চাঁদা, অনুদান বা সাহায্যও গ্রহণ করা যাবে না।
৪। বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠনের সদস্যদের কল্যাণ ফি, প্রবাসী, উপদেষ্টা পরিষদের অনুদান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দাতা সদস্যদের ও সংগঠনের অনুদানই হবে এই সংস্থার আয়ের আরও একটি উৎস।
আমাদের অন্যান্য অনুষ্ঠানাদিঃ
বাইন্যাছোলা একতা সেবা সংঘ বা সামাজিক সংগঠন কতৃক সম্ভব হলে বছরে একটি বনভোজন, বার্ষিক পুর্নমিলনী, ভোজনের পার্টি, বিভিন্ন উদযাপিত দিবস, সাংস্কৃতি প্রতিযোগীতা, বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা ইত্যাদি আয়োজন করা হবে। তবে পরিচিতি, সৌহার্দবোধ, বন্ধন এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টিই আনুষ্ঠানাদির মূল লক্ষ্যে বলে বিবেচিত হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ কমিটির বৈঠকের মাধ্যমে গঠনতন্ত্রে সংশোধন আনতে পারে।