Jatiyo Protibondhi Unnayan Foundation/জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Kazipara
  • Jatiyo Protibondhi Unnayan Foundation/জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন

Jatiyo Protibondhi Unnayan Foundation/জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ?

🚨 সতর্কবার্তা: ফেক অ্যাকাউন্ট ও প্রতারণা সংক্রান্ত বিজ্ঞপ্তি 🚨সবাইকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, স্ক্রিনশটে প্রদর্শিত...
01/08/2026

🚨 সতর্কবার্তা: ফেক অ্যাকাউন্ট ও প্রতারণা সংক্রান্ত বিজ্ঞপ্তি 🚨

সবাইকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, স্ক্রিনশটে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভুয়া (Fake) এবং একটি প্রতারক চক্রের অংশ।

নাম ব্যবহার করা হচ্ছে: সোনা মনি চাকমা, পরিচালক (প্রশাঃ অর্থ, অডিট ও কার্যক্রম) ও যুগ্মসচিব

প্রতারকের ব্যবহৃত নম্বর: +880 1600-708243

⚠️ প্রতারণার ধরণ: এই নম্বর ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে জরুরি প্রয়োজনের কথা বলে টাকা চাওয়া হচ্ছে।

📌 সতর্কতা :
১. এই নম্বর থেকে কোনো কল বা মেসেজ আসলে বা টাকা চাইলে এক টাকাও লেনদেন করবেন না।
২. মেসেজের কোনো উত্তর না দেওয়া শ্রেয় ।
৩. এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষ বহন করবে না।

(ধন্যবাদ)

শুভ বিদায় ও শুভ কামনা।জনাব মোহাম্মদ ফারুক আহমদ (উপসচিব), উপপরিচালক (উন্ন: ও তথ্য:) এবং জনাব মোঃ এহেতেশাম রেজা (উপসচিব),...
07/07/2026

শুভ বিদায় ও শুভ কামনা।

জনাব মোহাম্মদ ফারুক আহমদ (উপসচিব), উপপরিচালক (উন্ন: ও তথ্য:) এবং জনাব মোঃ এহেতেশাম রেজা (উপসচিব), উপপরিচালক (প্রশা: ও অর্থ) মহোদয়ের বিদায় অনুষ্ঠান অদ্য ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সন্মানিত ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ তরিকুল আলম।

"এসডিজি-এর লক্ষ্যমাত্রা ৫.৪.১ এর আলোকে অবৈতনিক গৃহস্থালী কাজের মর্যাদা উন্নিতকরণে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন...
23/06/2026

"এসডিজি-এর লক্ষ্যমাত্রা ৫.৪.১ এর আলোকে অবৈতনিক গৃহস্থালী কাজের মর্যাদা উন্নিতকরণে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক" কর্মশালা দিনব্যাপী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উক্ত বিষয়ে তথ্য উপাত্তসহ সম্মানিত আলোচকগণ বিস্তারিত আলোচনা করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি মহোদয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশ...
11/06/2026

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি মহোদয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিদর্শনকালে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৬।ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারের অ...
21/05/2026

গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৬।

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমান প্রবেশাধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম, এমপি।

গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে-২০২৬ উদ্‌যাপনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিডা অডিটরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে ছিল ফ্রেন্ডশিপ ও সাইটসেভার্স।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব কাজী আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন এটুআই-এর প্রকল্প পরিচালক জনাব মোহাঃ আব্দুর রফিক, অতিরিক্ত সচিব। এ ছাড়া বক্তব্য রাখেন অ্যাক্সেসিবিলিটি কনসালট্যান্ট দৃষ্টিজয়ী জনাব ভাস্কর ভট্টাচার্য।

অনুষ্ঠানের এক পর্বে পাঁচটি প্রতিষ্ঠানের পাঁচটি উদ্যোগকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের IDSDP-তে অন্তর্ভুক্ত “প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি পরিষেবা ব্যবস্থাপনা” সেবাটিকে অ্যাক্সেসিবল করার জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে সম্মাননা দেওয়া হয়। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব সোনা মনি চাকমা (যুগ্মসচিব) মহোদয় উক্ত সম্মাননা গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের প্রোগ্রামার জনাব দুলাল চন্দ্র বর্মন।

মূল পোষ্টঃ https://www.facebook.com/share/p/1CcvGXXAd8/

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ই-সার্ভিসসমূহের ওয়েব অ্যাক্সেসিবিলিটি নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত কর্মশালার কিছু আলো...
06/05/2026

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ই-সার্ভিসসমূহের ওয়েব অ্যাক্সেসিবিলিটি নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত কর্মশালার কিছু আলোকচিত্র।

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন- এঁর মমতাময়ী ম...
06/05/2026

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন- এঁর মমতাময়ী মা বেগম জেবুন্নেছা এঁর মৃত্যুতে আমরা শোকাহত।

বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬।"ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার" এই প্রতিপাদ্যের আলোকে অদ্য ৭ ফেব্...
07/02/2026

বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬।

"ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার" এই প্রতিপাদ্যের আলোকে অদ্য ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে উদযাপিত হল 'বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬'।

Address

সুবর্ণ ভবন (Subarno Bhaban), A/4, Section-14, Mirpur, Dhaka
Kazipara
1206

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8808035053

Alerts

Be the first to know and let us send you an email when Jatiyo Protibondhi Unnayan Foundation/জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jatiyo Protibondhi Unnayan Foundation/জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন:

Shortcuts

Share