06/08/2023
আসসালামু আলাইকুম,
প্রিয় সাজাইল গ্রামবাসীসহ স্বেচ্ছাসেবী সংগঠন SRSD Foundation এর সকল শুভাকাঙ্ক্ষী আপনাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। স্বেচ্ছাসেবী সংগঠন SRSD Foundation মূলত গড়ে তোলা হয়েছিল আমাদের গ্রামে স্বেচ্ছায় সেবামূলক এবং জনকল্যান মূলক কাজ করার লক্ষ্যে। কিন্তু বর্তমান সময়ে লক্ষ্য করছি যে, সাংগঠনিক অদক্ষতা, অব্যাবস্থাপনা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের কারণে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি চরম সংকটের মধ্যে পড়ে গেছে। উক্ত সংগঠনটি কে এই চলমান সংকট থেকে নিরসন সহ এর স্বেচ্ছায় সেবামূলক এবং জনকল্যানমূলক কাজ গতিশীল করার লক্ষ্যে খুব শিগ্রহী বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করে, সাজাইল গ্রামের বর্তমান তরুণ প্রজন্মদের কাছে সংগঠন পরিচালনার দায়িক্ত দেয়া হবে। আশা করি সংগঠনে এই নতুন কমিটিতে যারা থাকবে তারা তাদের সাংগঠনিক দক্ষতা এবং বিচক্ষণতা দিয়ে গ্রামে স্বেচ্ছায় সেবামূলক এবং জনকল্যানমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।