Amader Kasba আমাদের কসবা

Amader Kasba আমাদের কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা কসবা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা। আয়তন ২০৯ ব. কি. মি.

কসবা রেলওয়ে স্টেশনে তাণ্ডব: স্টেশন মাস্টারের ওপর হামলা, যুবক আটক​ কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহ...
21/06/2026

কসবা রেলওয়ে স্টেশনে তাণ্ডব: স্টেশন মাস্টারের ওপর হামলা, যুবক আটক
​ কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ জুন) সকালে ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে স্টেশনে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটককৃত সুমন কসবা উপজেলার বিষ্ণাউড়ির মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
​ঘটনার বিবরণ:
​প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর 'উপকূল এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা নিয়ে বসেছিলেন এক ব্যক্তি। তার কাছ থেকে কে বা কারা ১০০ টাকা আদায় করে। এই টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবক সুমন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরাসরি স্টেশন মাস্টার সফিকুল রহমানের কক্ষে গিয়ে তার সাথে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথাকাটাকাটির একপর্যায়ে সুমন স্টেশন মাস্টারের ওপর অতর্কিত হামলা চালান।
​হামলার পাশাপাশি তিনি স্টেশনের অফিসেও ব্যাপক ভাঙচুর চালান। এতে অফিসের প্রয়োজনীয় টেলিফোন, সিগন্যালিং যন্ত্রাংশসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
​পুলিশের বক্তব্য:
​আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই রেলওয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং হামলাকারী যুবককে আটক করতে সক্ষম হয়। আহত স্টেশন মাস্টারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
​তিনি আরও জানান, এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। হামলার পেছনে সুনির্দিষ্ট অন্য কোনো কারণ বা উস্কানি ছিল কিনা, তা খতিয়ে দেখতে রেলওয়ে পুলিশ গভীর তদন্ত শুরু করেছে।

কসবা তালতলা (বটগাছের নীচে) থেকে  আকসিনা  প্রবাসী গোলাম  জিলানী এর কাছ থেকে রাত ৪.২০ মি. প্রায় ২০ লক্ষ টাকার পরিমাণ অর্থ ...
20/06/2026

কসবা তালতলা (বটগাছের নীচে) থেকে আকসিনা প্রবাসী গোলাম জিলানী এর কাছ থেকে রাত ৪.২০ মি. প্রায় ২০ লক্ষ টাকার পরিমাণ অর্থ ও পাসপোর্ট নিয়ে যায় ডিবি পরিচয়ে ডাকাত দল।ইদানীং অনেক ডাকাতি হচ্ছে এই রোডটাতে😓.

13/06/2026

শান্ত কসবা
আজ অস্থিতিশীল
আল্লাহর ওয়াস্তে
আপনারা সবাই থামুন🤲🤲🤲
কতৃপক্ষ,সমাজের মুরব্বিদের দৃষ্টি আকর্ষণ করছি
সবাই এগিয়ে আসেন.
শান্তিপূর্ণ কসবা চায় আমরা

11/06/2026

কসবা নতুন কো-অপারেটিভ মার্কেটে মারামারি হচ্ছে। মূল কারণ সম্পর্কে কেউ জানলে বলবেন প্লিজ।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তালতলা গ্রামের ভূঞা বাড়ি নিবাসি জনাব খাইরুল রেজা ( শরিফ) আজ সন্ধা ৭.১৭ঘটিকায় চিকি...
08/06/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তালতলা গ্রামের ভূঞা বাড়ি নিবাসি জনাব খাইরুল রেজা ( শরিফ) আজ সন্ধা ৭.১৭ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন।উনার মাগফিরাত কামনা করছি। আমিন।

ঈদের আমেজ শেষ, কিন্তু সিএনজি-অটোরিকশার "ঈদ সেলামি" শেষ হয় না!​ক্যালেন্ডারের পাতা থেকে ঈদ চলে গেছে বহু দিন হলো। মানুষের ছ...
31/05/2026

ঈদের আমেজ শেষ, কিন্তু সিএনজি-অটোরিকশার "ঈদ সেলামি" শেষ হয় না!
​ক্যালেন্ডারের পাতা থেকে ঈদ চলে গেছে বহু দিন হলো। মানুষের ছুটির আমেজ শেষ, অফিস-আদালত-কাজকর্ম সবকিছু একদম স্বাভাবিক নিয়মে চলছে। কিন্তু আমাদের দেশের অটোরিকশা আর সিএনজি চালকদের "ঈদের সিজন" যেন শেষই হতে চায় না!
​যেকোনো জায়গায় যাবেন—ভাড়া দ্বিগুণ, তিনগুণ। জিজ্ঞেস করলেই এক অদ্ভুত যুক্তি, "মামু, ঈদের দিনগুলাতে একটু বেশি দেওন লাগে।" ভাইরে, ঈদ কি বছরে ১২ মাসই থাকে? নাকি আপনাদের ক্যালেন্ডার অন্য কোনো নিয়মে চলে?
​সাধারণ মানুষ কি টাকার খনি?
​সবচেয়ে বড় প্রশ্ন হলো, মধ্যবিত্ত আর সাধারণ মানুষের কাছে কি টাকার কোনো ভান্ডার বা খনি আছে?
​নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে এমনিতেই পিঠ দেয়ালে ঠেকে গেছে।
​তার ওপর প্রতিদিনের যাতায়াতে এই পকেট কাটার উৎসব!
​প্রতিবাদ করলে উল্টো শুনতে হয়—"নিলে নেন, না নিলে অন্য গাড়ি দেখেন।"
​মাঝে মাঝে মনে হয়, এই দেশে জন্ম নিয়ে সাধারণ মানুষ হিসেবে বেঁচে থাকাটাই যেন একটা নীরব পাপ। বড় লোকরা এসির বাতাসে ঘুরে বেড়ায়, তাদের গায়ে এই কষ্টের আঁচ লাগে না। আর যত চাপ, যত জুলুম—সব এসে পড়ে এই খেটে খাওয়া, সাধারণ মধ্যবিত্তের ওপর।
​এই নৈরাজ্য থামবে কবে?
​নিয়ম-নীতির তোয়াক্কা না করে এভাবে সাধারণ মানুষের পকেট কাটার এই উৎসব আর কতদিন চলবে? প্রশাসন বা দেখার কি কেউ নেই?
​চাহিদা বেশি থাকলেই যে পকেট কাটতে হবে, এই মানসিকতা থেকে এরা কবে বের হবে? আমরা শুধু একটু স্বাভাবিক ভাড়ায়, শান্তিতে যাতায়াত করতে চাই। এই দেশে সাধারণ মানুষের মত বেঁচে থাকার অধিকারটুকু কি আমাদের নেই?
​ #পরিবহন_নৈরাজ্য #সাধারণ_মানুষের_কষ্ট #ভাড়া_সন্ত্রাস

কসবায় ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিয়া আক্তার শান্তা (২৫) নামে চার মাসের ...
24/05/2026

কসবায় ৪ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিয়া আক্তার শান্তা (২৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী কাউসারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুরে কসবা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শান্তা কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের অনন্তপুর গ্রামের মধ্যপাড়া এলাকার মো. ফারুক মিয়ার মেয়ে। তিনি একই উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ভোল্লাবাড়ি এলাকার সৌদি প্রবাসী মো. কাউসারের স্ত্রী। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শান্তা কীটনাশক পান করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্বামী কাউসার তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে মরদেহ বাড়িতে নিয়ে গেলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কাউসারকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহতের ফুফাতো বোন রিনা বেগম বলেন, ২০২১ সালে পারিবারিকভাবে শান্তার বিয়ে হয় কাউসারের সঙ্গে। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। তিনি দাবি করেন, শান্তা আত্মহত্যা করতে পারেন না। তাকে হত্যা করে জোরপূর্বক কীটনাশক খাওয়ানো হয়েছে। শান্তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও অভিযোগ করেন তিনি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে। নিহতের স্বামী কাউসারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শনিবার (৯ মে) বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুক্রবার (৮ মে) রাত আনু...
09/05/2026

শনিবার (৯ মে) বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারী ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় চোরাচালানের উদ্দেশ্যে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে। পরে ভারত থেকে চোরাচালানি মালামাল নিয়ে ফেরার সময় ভারতের ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়।

বিজিবির দাবি, এসময় বিএসএফ সদস্যদের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে মুরসালিন ও নবীর হোসেন আহত হন। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে নিশ্চিত করেছে।

৬০ বিজিবি (সুলতানপুর ব্যাটালিয়ন) অধিনায়ক জানান, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহত দুই ব্যক্তির মরদেহ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে কাজ চলছে। একইসঙ্গে বিএসএফকে প্রটেস্ট নোট পাঠানো এবং ফ্ল্যাগ মিটিংয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

08/05/2026

কসবার সকল ভূমি অফিসগুলো দূর্ণীতিগ্রস্ত।
এগুলোর বিরুদ্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত।

Address

Kasba
3460

Alerts

Be the first to know and let us send you an email when Amader Kasba আমাদের কসবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Amader Kasba আমাদের কসবা:

Shortcuts

Share