26/02/2026
মানবতা বোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়!
পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এই বরকতময় মাসে একটি নেক আমল ৭০ গুণ সওয়াব বয়ে আনে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অফুরন্ত আনন্দ সমাজের অবহেলিত, এতিম ও অসহায় পরিবারগুলোর মাঝে বিলিয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস বিগত বছরের ন্যায় SEBA (সেবা) সংগঠন এবারও আয়োজন করেছে:
🥩 #গরু_জবাই_ও_গোস্ত_বিতরণ_ইভেন্ট_২০২৬
রাসুল (সাঃ) বলেছেন:- “দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ। যা তাকে জান্নাতে পৌঁছে দেবে”
💡 কেন আপনি এই মহৎ কাজে শরিক হবেন?
➡️ মানবিক দায়বদ্ধতা: আমাদের চারপাশে এমন অনেক এতিম ও অসহায় পরিবার আছে, যারা অর্থের অভাবে ঈদের দিনেও একবেলা ভালো খাবারের আয়োজন করতে পারে না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
🤲 অশেষ সওয়াবের সুযোগ: রমজানের দান 'ফরজ' ইবাদতের সমান সওয়াব বয়ে আনে। আপনার দেওয়া প্রতিটি টাকা তাদের অভাবী ঘরের অন্ধকার দূর করবে।
🤝 সহমর্মিতার সেতুবন্ধন: বড় অংকের অর্থ নয়, আপনার আন্তরিক ভালোবাসাই যথেষ্ট। আমাদের সামর্থ্যের সঠিক ব্যবহারই পারে একটি শিশুর মুখে হাসি ফোটাতে।
💔 হৃদয়স্পর্শী আবেদন: ভাবুন তো, ঈদের সকালে আপনার সন্তান যখন নতুন পোশাকে মাংস-পোলাও খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে পাশের বাড়ির কোনো শিশু কি ক্ষুধার্ত চোখে আকাশের দিকে তাকিয়ে থাকবে? আসুন, ত্যাগের মহিমায় আমরা তাদের খাবারের দায়িত্ব নেই।
একটি গরু জবাইয়ের মাধ্যমে আমরা পৌঁছে দেবো তাজা মাংস ও ঈদের খুশি। আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ দান এই মহৎ কাজে সহায়ক হবে।
💳 অনুদান পাঠানোর মাধ্যম:
📱 মোবাইল ব্যাংকিং:
▪️বিকাশ / নগদ / উপায়: 01751-045422
▪️রকেট: 01751-0454224 (১২ ডিজিট)
🏦 ব্যাংক অ্যাকাউন্ট:
নাম: SEBA-সেবা (Md. Faruk-অর্থ সম্পাদক)
▪️একাউন্ট নং: 7017520488656
▪️ব্যাংক: ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং
▪️রাউটিং নং: 090270608
▪️সুইফট কোড: DBBLBDDH
🔴 টাকা পাঠানোর পর: অনুগ্রহ করে কল, ইনবক্স অথবা 01751-045422 নম্বরে WhatsApp-এ মেসেজ দিয়ে নিশ্চিত করুন।
আপনার সামর্থ্য অনুযায়ী ক্ষুদ্র অবদান একটি পরিবারের ঈদের আনন্দ দ্বিগুণ করে দিতে পারে। আসুন, আমরা সবাই মিলে এবারের ঈদকে সবার জন্য উৎসবমুখর করে তুলি।
উল্লেখ্য, অনুদান পাঠানোর শেষ তারিখ: ২৫ রমজান, ১৫ মার্চ রবিবার, রাত ১২টা পর্যন্ত।
বিনীত নিবেদক,
SEBA (Social Endeavor for Better Advancement)
(মানব সেবায় আত্মপ্রত্যয়ী একটি স্বেচ্ছাসেবী সংগঠন)
কার্যালয়,দর্গাভিটা বাজার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।
েবা
#গরু_জবাই_ও_গোস্ত_বিতরণ_ইভেন্ট_২০২৬